চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জামালপুরে কৃষকদের জন্য নিউট্রিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 05, মে 2025
in স্বাস্থ্য
A A
জামালপুরে কৃষকদের জন্য নিউট্রিশন ক্যাম্পেইন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতনতা বাড়াতে জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত হলো দিনব্যাপী নিউট্রিশন ক্যাম্পেইন।

আজ ৫ মে সোমবার উপজেলা চত্বরে এই আয়োজনটি করে আন্তর্জাতিক সংস্থা গেইন, ‘রেইনস’ প্রকল্পের কারিগরি সহযোগী হিসেবে। ‘ডাইভার্সিফাইড রেজিলিয়েন্ট এগ্রিকালচার ফর ইমপ্রুভড ফুড এন্ড নিউট্রিশন সিকিউরিটি (রেইনস)’ প্রকল্পটি পরিচালনা করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সংস্থা আইএফএডি বা ইফাদ এবং গ্লোবাল এগ্রিকালচার অ্যান্ড ফুড সিকিউরিটি প্রোগ্রাম (জিএএফএসপি)-এর অর্থায়নে।

এই ক্যাম্পেইনে বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় ২৫০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীদের মধ্যে পুষ্টি, সুষম খাদ্য গ্রহণ, খাদ্যাভ্যাসে ভারসাম্য বজায় রাখা ও অপুষ্টির কুফল সম্পর্কে সচেতনতা তৈরি করাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। দিনব্যাপী ক্যাম্পেইনে পুষ্টি বিষয়ক মঞ্চ নাটক, সচেতনতামূলক গান, স্বাস্থ্যকর রান্নার প্রদর্শনী এবং কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে অংশগ্রহণকারীদের মাঝে পুষ্টি ও স্বাস্থ্য সম্পর্কে মৌলিক ধারণা তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেইনস প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ এমদাদুল হক, উপ-প্রকল্প পরিচালক সৈয়দ আবু সিয়াম জুলকারনাইন, সিনিয়র মনিটরিং অফিসার মো. হাবিবুর রহমান, বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আমিনুল ইসলাম, গেইন-এর পোর্টফোলিও লিড ড. আশেক মাহফুজ, জিএএফএসপি/ইফাদ -এর মিশন টিম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং ইফাদ, এফএও এবং গেইন-এর প্রতিনিধিরা।

বিশেষজ্ঞরা বলেন, বাংলাদেশ ধান, মাছ, ডিম, দুধ ও মাংস উৎপাদনে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করলেও অনুপুষ্টি এখনও বড় চ্যালেঞ্জ হয়ে রয়ে গেছে। অপুষ্টির কারণে শিশুদের মধ্যে রক্তশূন্যতা, বামনত্ব ও কম ওজনে জন্মের হার উদ্বেগজনকভাবে বেশি।

সংশ্লিষ্টরা মনে করেন, কৃষকদের স্বাস্থ্য ও পুষ্টি সুরক্ষায় কাজ করা হলে শুধু তাদের জীবনমানই উন্নত হবে না, বরং দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উৎপাদনও টেকসই হবে।

Previous Post

ফকির লালন শাহ’র জন্মজয়ন্তীতে ‘ঐতিহ্যবাহী লালনসংগীত সম্মিলনী’

Next Post

BRAC and EU Sign Agreement to Strengthen Integrated Humanitarian Response in Cox’s Bazar

Next Post
দুই ব্যক্তি চুক্তি স্বাক্ষর করে হাত মেলাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

BRAC and EU Sign Agreement to Strengthen Integrated Humanitarian Response in Cox’s Bazar

নেতাকর্মীরা বঙ্গবন্ধুর ছবি ও পতাকা হাতে সমাবেশে অংশগ্রহণ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন প্রসঙ্গে এনসিপি'র অবস্থান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT