চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১০ ম্যাচে ৬৯ উইকেট নেয়া স্পিনার এবার আইপিএলে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:55 অপরাহ্ন 05, মে 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশি ক্রিকেটার মাঠে উদযাপন করছেন, হাসি ও শান্তি প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিএলের চলতি মৌসুমে একবারেই ভালো অবস্থায় নেই সানরাইজার্স হায়দরাবাদ। কাগজে-কলমে প্লে অফের দৌড়ে টিকে থাকলেও একের পর এক হারে তলানির দিকেই হাবুডুবু খাচ্ছে তারা। দশ দলের টুর্নামেন্টে নয় নম্বরে আছে প্যাট কামিন্সের দল। আর এক ম্যাচ হারলেই প্রতিযোগিতা থেকে বিদায় নেবে তারা। এমন বাস্তবতায়, নতুন এক স্পিনারকে দলে টেনেছে সানরাইজার্স। রঞ্জি ট্রফিতে রেকর্ড গড়া বোলার হার্শ দুবে এখন তাদের দলের অংশ।

চোটের জন্য আইপিএলের শুরুর দিকেই ছিটকে গিয়েছিলেন তারকা স্পিনার অ্যাডাম জাম্পা। তার জায়গায় কর্নাটকের ২২ বর্ষী ব্যাটার স্মরণ রবিচন্দ্রনকে দলে নিয়েছিল হায়দরাবাদ। কিন্তু সম্প্রতি চোটের কারণে তাকেও ছেড়ে দিতে হয়েছে। এবার স্মরণের বিকল্প হিসেবে এই মৌসুমে রঞ্জি ট্রফিতে টুর্নামেন্ট সেরা হার্শকে নেয়া হয়েছে দলে।

ঘরোয়া ক্রিকেটে বিদর্ভের হয়ে খেলেন ২২ বর্ষী এই স্পিন অলরাউন্ডার। রঞ্জি ট্রফিতে ১০ ম্যাচে তিনি শিকার করেন ৬৯ উইকেট। এটাই রঞ্জি ট্রফিতে এক মৌসুমে সবচেয়ে বেশি উইকেট পাওয়ার রেকর্ড। ২০১৮-১৯ সালে আশুতোষ আমনের গড়া ৬৮ উইকেটের রেকর্ড ভাঙেন বাঁহাতি স্পিনার।

ভিত্তিমূল্য ৩০ লাখ রুপিতেই হায়দরাবাদে যোগ দিলেন এই স্পিনার। প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮ ম্যাচে ৯৭ উইকেট হয়ে গেলেও সাদা বলের ক্রিকেটে তার পারফরম্যান্স এখনও পর্যন্ত খুব ভালো নয়। ২০টি লিস্ট ‘এ’ ম্যাচে তার উইকেট ২১টি, ১৬ টি-টুয়েন্টি খেলে শিকার ৯টি।

Tags: আইপিএলজাম্পাপ্যাট কামিন্সরঞ্জি ট্রফিলিড স্পোর্টসসানরাইজার্স হায়দরাবাদ
Previous Post

দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই: সিইসি

Next Post

কক্সবাজারে নতুন করে আসা ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন

Next Post
কক্সবাজারে রোহিঙ্গাদের বিশাল সমাবেশ, হাজার হাজার মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে নতুন করে আসা ১ লাখ ১৮ হাজার রোহিঙ্গার নিবন্ধন

শাপলা চত্বর ও পিলখানা গণহত্যার বিচার দাবিতে মানববন্ধন. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনী জটিলতা না দেখিয়ে ‘শাপলা চত্বর ও পিলখানা গণহত্যা’র বিচার দাবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT