চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাজনৈতিক দলগুলোকে অভিন্ন অবস্থানে আসার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 04, মে 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানাচ্ছেন নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে পুনরায় স্বৈরশাসনের শেকড় যেন বিস্তার লাভ না করতে পারে, সে লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোর প্রতি অবিলম্বে অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আজ রোববার (৪ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে ১২ দলীয় জোটের সঙ্গে সংলাপের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এ কথা বলেন। সকাল দশটার পরপর এ বৈঠক শুরু হয়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে আরও উপস্থিত ছিলেন কমিশনের সদস্য সফর রাজ হোসেন, ড. বদিউল আলম মজুমদার এবং ড. মোহাম্মদ আইয়ুব মিয়া।

অপরদিকে, জাতীয় পার্টি চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দারের নেতৃত্বে এ বৈঠকে অংশ নিয়েছেন-বাংলাদেশ এলডিপি’র চেয়ারম্যান ও ১২ দলীয় জোট এর মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম, বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব ডক্টর গোলাম মহিউদ্দিন ইকরাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারী, জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি রাশেদ প্রধান, লেবার পার্টি বাংলাদেশের চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, ইসলামি ঐক্য জোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল রাকিব, বাংলাদেশ ইসলামিক পার্টির মহাসচিব আবুল কাশেম, প্রগতিশীল জাতীয়তাবাদী দলের (পিএনপি) চেয়ারম্যান ফিরোজ মোহাম্মদ লিটন এবং নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নান।

ড. আলী রীয়াজ বলেন, জাতীয় ঐকমত্য কমিশনের প্রধান লক্ষ্য হলো সকলের সঙ্গে আলোচনা করে একটি সনদ প্রস্তুত করা, যা বাংলাদেশের ভবিষ্যতের পথরেখা নির্ধারণ করবে। এবং এক্ষেত্রে লক্ষ্য রাখা জরুরি, যে বিষয়গুলোতে ঐকমত্য প্রতিষ্ঠিত হবে শুধুমাত্র সেগুলোর ওপর ভিত্তি করেই সনদটি তৈরি করা হবে। ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরি করতে হলে সংশ্লিষ্ট সকলকে কিছু না কিছু ছাড় দিতে হবে, রাষ্ট্র গঠনের মৌলিক বিষয়গুলোয় সবাইকে একমত হতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রের স্বার্থে আমাদের সবাইকে এক জায়গায় আসতে হবে। সব বিষয়ে একমত হতে পারব না, কিন্তু রাষ্ট্র গঠনের মৌলিক জায়গাগুলোতে আমাদের একমত হয়ে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

ঐকমত্য প্রতিষ্ঠার দায়িত্ব কেবল কমিশনের নয় মন্তব্য করে তিনি বলেন, কমিশন এক্ষেত্রে অনুঘটকের ভূমিকা পালন করছে। রাজনৈতিক দলগুলোকে পারস্পরিকভাবে আলোচনা করতে হবে যে কি করে এক ও অভিন্ন জায়গায় আসা যায়। শুধু এই টেবিলে বসে, কমিশনের বৈঠকে আলোচনা করে জাতীয় ঐকমত্যের চূড়ান্ত জায়গায় পৌঁছাতে পারব এটা আমরা (কমিশন) মনে করি না।

এ সময় রাজনৈতিক শক্তিগুলোকে একটি অভিন্ন অবস্থানে আসার জন্য সহযোগিতা ও উৎসাহিত করতে গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, বাংলাদেশ গভীর অন্ধকারে পতিত হয়েছিল। ব্যক্তিতান্ত্রিক স্বৈরতন্ত্রের পদতলে পিষ্ট হয়ে বাংলাদেশের মানুষ যখন আশাহত, সেই সময় তরুণদের অভ্যুত্থানের ডাকে লাখ লাখ মানুষ সাড়া দিয়েছেন। এ আন্দোলনের জন্যই আমরা এখানে সংলাপ করতে পারছি, বাংলাদেশের রাষ্ট্র বিনির্মাণের ও একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে পারছি। এর যথাযথ মূল্যায়ন আমাদের কাছে অগ্রাধিকার পাচ্ছে।

অচিরেই সকল রাজনৈতিক দল তাদের ভিন্নমতের জায়গাগুলোকে সংকুচিত করে অভিন্ন অবস্থায় এসে বাকি সহযোগী রাজনৈতিক শক্তিগুলোকে অনুপ্রাণিত করবেন এবং এর ফলেই জুলাই সনদ রচিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক মোস্তফা জামাল হায়দার তার সূচনা বক্তব্যে বলেন, রাজনৈতিক মতপার্থক্যই গণতন্ত্রের সৌন্দর্য। তবে আমরা খুব দ্রুত একটি সমাধানে পৌঁছাতে চাই। সেইসঙ্গে এটাও চাই যেন ভবিষ্যতে যেন কোন স্বৈরশাসক মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, চাইলেও সংবিধানের যেমন ইচ্ছা পরিবর্তন না ঘটাতে পারে।

Tags: আলী রীয়াজরাজনৈতিক দল
Previous Post

১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে পর্তুগাল

Next Post

লিটনকে অভিনন্দন জানালেন শান্ত

Next Post
বাংলাদেশ ক্রিকেটার লিটন ও শান্ত মাঠে কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিটনকে অভিনন্দন জানালেন শান্ত

প্রধান বিচারপতি আব্দুর রাজ্জাকের মৃত্যুতে শোক প্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT