চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের সাজে হোয়াইট হাউজের সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 04, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
পোপের সাজে হোয়াইট হাউজের সামাজিক মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পোপের সাজ নিয়ে নিজের ছবি পোস্ট করায় কিছু ক্যাথলিকদের সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। “আমি পোপ হতে চাই” সাংবাদিকদের সাথে মজা করে এমন কথা বলার কয়েক দিন পরই এই পোস্ট দেওয়া হয়েছে।

বিবিসি জানিয়েছে, হোয়াইট হাউজের অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ছবিটি এমন এক সময়ে প্রকাশ করা হয়েছে, যখন ক্যাথলিকরা পোপ ফ্রান্সিসের মৃত্যুতে শোক পালন এবং পরবর্তী পোপ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিল।

শুক্রবার রাতে ট্রাম্পের যে ছবি পোস্ট করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে, ঐতিহ্যগতভাবে একজন বিশপ গায়ে যে সাদা ক্যাসক এবং মাথায় সূঁচালো মাইটার পরিধান করেন, তিনিও সেটাই পরেছেন। তিনি গলায় একটি বড় ক্রুশ পরেছেন এবং আঙ্গুল ওপরের দিকে তুলে ধরে মুখে গম্ভীর অভিব্যক্তি ধরে রেখেছেন।

নিউইয়র্কের বিশপদের প্রতিনিধিত্বকারী দ্যা নিউ ইয়র্ক স্টেট ক্যাথলিক কনফারেন্স এই ছবির সমালোচনা করেছে। তারা বলেছে, এই ছবিতে চালাকি বা মজার কিছুই নেই, মি. প্রেসিডেন্ট। আমরা মাত্রই আমাদের প্রাণপ্রিয় পোপ ফ্রান্সিসকে সমাহিত করেছি এবং সেন্ট পিটারের নতুন উত্তরসূরি খুঁজতে কার্ডিনালরা একটি গুরুত্বপূর্ণ সম্মেলন করতে যাচ্ছেন। আমাদের নিয়ে উপহাস করবেন না।

প্রেসিডেন্ট ট্রাম্পের পোস্টের তীব্র সমালোচনা করেছেন বামপন্থী ইতালিয়ান সাবেক প্রধানমন্ত্রী ম্যাত্তিও রেঞ্জি। রেঞ্জি এক্সে লিখেছেন,  এটা এমন ছবি যা বিশ্বাসীদের ক্ষুব্ধ করে, প্রতিষ্ঠানকে অপমান করে এবং এটা দেখায় যে, ডানপন্থী বিশ্বের নেতা ঠাট্টা – বিদ্রুপ করতে পছন্দ করেন।

কিন্তু রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প পোপতন্ত্রকে নিয়ে মজা করেছেন হোয়াইট হাউজ এমন বিষয়গুলোকে নাকচ করে দিয়েছে। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লিভিট বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প পোপ ফ্রান্সিসের প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং তার শেষকৃত্যে যোগ দেয়ার জন্য ইতালি গিয়েছিলেন। তিনি ক্যাথলিক এবং ধর্মীয় স্বাধীনতার কট্টর সমর্থক।

Tags: এআইকৃত্রিম বুদ্ধিমত্তাডোনাল্ড ট্রাম্পপোপ
Previous Post

দারাজের ৫.৫ ক্যাম্পেইনে সেরা দামে পণ্য কেনার সুযোগ

Next Post

১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে পর্তুগাল

Next Post
লিসবনের রেসিডেন্স স্কোয়ার, পর্যটক ও স্থানীয় মানুষজনের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

১৮ হাজার অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাবে পর্তুগাল

রাজনৈতিক দলগুলোর অভিন্ন অবস্থানে আসার আহ্বান জানাচ্ছেন নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনৈতিক দলগুলোকে অভিন্ন অবস্থানে আসার আহ্বান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT