চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লন্ডন থেকে দুই পুত্রবধূসহ ঢাকায় ফিরবেন খালেদা জিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:17 অপরাহ্ন 03, মে 2025
in রাজনীতি
A A
খালেদা জিয়া গাড়িতে বসে, চোখে sunglasses, পাঞ্জাবি পরিহিত. Channel i News - চ্যানেল আই নিউজ

চার মাস পর লন্ডন থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে সোমবার (৫ মে) দেশে ফিরবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান।

শনিবার (৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী জানান, বিএনপির চেয়ারপার্সন ও তার পরিবারের সদস্যদের স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে সিলেট বিএনপি। দলের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীয়ের সকাল ৯টায় বিমানবন্দরে উপস্থিত থাকার আহ্বান জানান।

সংবাদ সংস্থা বাসস জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে বেগম জিয়া রোববার লন্ডন থেকে সরাসরি বিমানের সিলেট ফ্লাইটে উঠবেন। বাংলাদেশ সময় সকাল ৯টায় প্রথমে তিনি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করবেন। কিছু সময় সেখানে অবস্থান করার পর বেগম খালেদা জিয়া একই ফ্লাইটে ঢাকায় ফিরবেন। বেলা ১১টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছাবেন। বিমানবন্দরের ৮ নম্বর গেইট দিয়ে বেরিয়ে সরাসরি গুলশানের বাসভবন ফিরোজায় যাবেন।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের সিলেটের যাত্রীদের নামিয়ে বিমানটি ঢাকার উদ্দেশ্যে ওসমানী বিমানবন্দর ত্যাগ করবে। এই সময় প্রায় ঘণ্টাখানেক খালেদা জিয়া সিলেট বিমানবন্দরে অবস্থান করবেন। সেখানে অবস্থানকালে সিলেটে অবস্থানরত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সহ-সাংগঠনিক সম্পাদক এবং সিলেট জেলা ও মহানগর বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকদের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করবেন।

বেগম খালেদা জিয়ার লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকা আসার বিষয়ে সিলেট বিএনপির প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে চেয়ারপার্সনের উপদেষ্টা এবং সিলেটের কেন্দ্রীয় নেতা ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, ম্যাডাম লন্ডন থেকে সিলেট আসছেন এটা আমাদের জন্য ভীষণ আনন্দের। এই নিয়ে নেতাকর্মীদের মধ্যে এক ধরনের নেতা-কর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ও উত্তেজনা বিরাজ করছে। দেশনেত্রীকে স্বাগত জানাতে সোমবার ভোরবেলা সবাই এয়ারপোর্টে দিকে ছুটবেন।

দলীয় চেয়ারপার্সন নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় করবেন কি-না এমন প্রশ্নের জবাবে ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, খালেদা জিয়া সিলেট হয়ে ঢাকায় ফিরলেও এখানে কোনো সভা কিংবা সমাবেশে অংশ নেবেন না। আমরা কাছে যেটুকু তথ্য রয়েছে তাতে বলতে পারি তিনি বিমান থেকে নামবেন না। স্থানীয় শীর্ষ নেতারা দুয়েকজন তার সঙ্গে দেখা করে কুশল বিনিময় করে আসবেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে সফরসঙ্গী হিসেবে থাকছেন তার দুই পুত্রবধূ জোবাইদা রহমান ও শর্মিলা রহমান। এছাড়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, চেয়ারপার্সনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, এপিএস মাসুদুর রহমান ও দুই গৃহপরিচারিকা ফাতেমা বেগম ও রূপা হক।

Tags: খালেদা জিয়াবিএনপি
Previous Post

আল্লামা সুলতান যওক নদভীর মৃত্যু, ধর্ম উপদেষ্টার শোক

Next Post

ফ্যাসিস্টদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই, বললেন বিসিবি সভাপতি

Next Post
বিসিবি সভাপতি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, পাশে অন্য কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্যাসিস্টদের সঙ্গে বিন্দুমাত্র সম্পর্ক নেই, বললেন বিসিবি সভাপতি

বাংলাদেশ ক্রিকেটার শাকিব আল হাসান বল হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

মাদক গ্রহণ করে নিষিদ্ধ রাবাদা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT