চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নতুন মাইলফলকের অপেক্ষায় আলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:00 অপরাহ্ন 03, মে 2025
in বিনোদন
A A
আলিয়া ভাটের ছবি, তিনজন নারী অভিনেত্রী, সুন্দর পোশাক ও প্রাকৃতিক পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাচ্ছেন বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট। এটি তার ক্যারিয়ারের এক নতুন মাইলফলক। বিখ্যাত সৌন্দর্য্য ব্র্যান্ড ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে আলিয়া এবার রেড কার্পেটে হাঁটবেন।

তার সঙ্গে থাকবেন ১৯৯৪ সালের মিস ওয়ার্ল্ড এবং অভিজ্ঞ কান-অংশগ্রহণকারী বলিউড তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই।

আলিয়া পোজ দিচ্ছেন, আধুনিক পোশাক পরা, সুন্দর চেহারা. Channel i News - চ্যানেল আই নিউজ কানের অভিষেক নিয়ে ভীষণ উচ্ছ্বসিত আলিয়া ভাট। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই অভিনেত্রী বলেন, “প্রথম যেকোনো কিছুর মধ্যেই এক বিশেষ অনুভূতি থাকে — আর এই বছর কান চলচ্চিত্র উৎসবে আমার অভিষেক নিয়ে আমি রোমাঞ্চিত। সিনেমা ও আত্মপ্রকাশের এই আইকনিক উৎসবে ল’রিয়েল প্যারিস-এর প্রতিনিধিত্ব করতে পারাটা আমার জন্য গর্বের।”

সৌন্দর্য নিয়ে আলিয়ার দৃষ্টিভঙ্গি কী, এ নিয়ে তারকা অভিনেত্রীর মতে- সৌন্দর্য মানে নিজস্বতা, আত্মবিশ্বাস ও আত্ম-মর্যাদা। আলিয়া বলেন, “সৌন্দর্য সীমাবদ্ধ নয়, এটি অনন্য। আমি গর্বিত এমন একটি ব্র্যান্ডের অংশ হতে পেরে, যারা প্রতিটি নারীর যাত্রাকে উদযাপন করে এবং তাদের নিজ আলোয় উদ্ভাসিত হওয়ার অনুপ্রেরণা দেয়।”

এই মুহূর্তে আলিয়ার হাতে রয়েছে বেশকিছু বড় আয়োজনের সিনেমা। তারমধ্যে রয়েছে আলফা, এটি চলতি বছরের ২৫ ডিসেম্বর মুক্তির কথা রয়েছে। এটি পরিচালনা করেছেন শিব রাওয়াইল। অন্যদিকে সঞ্জয় লীলা বানসালির পরিচালনায় আসছে ‘লাভ এন্ড ওয়ার’; সিনেমায় তার বিপরীতে দেখা যাবে রণবীর কাপুর ও ভিকি কৌশলকে। এছাড়াও অয়ন মুখার্জীর ‘ব্রহ্মাস্ত্র পার্ট ২’-তেও থাকছেন আলিয়া।

বলিউডের অন্যতম প্রতিভাবান অভিনেত্রী আলিয়া ভাট তাঁর অভিনয় দক্ষতা, সৌন্দর্যবোধ এবং স্টাইল স্টেটমেন্টের মাধ্যমে শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। ছোটবেলাতেই চলচ্চিত্রে পা রাখা আলিয়া ভাট নিজেকে প্রমাণ করেছেন একাধিক জেনার ও চ্যালেঞ্জিং চরিত্রে অনবদ্য অভিনয়ের মাধ্যমে।

আলিয়া সুন্দর সোনালী শাড়ি পরা, পজিটিভ ও আত্মবিশ্বাসী মুখাবয়ব. Channel i News - চ্যানেল আই নিউজ ২০২৫ সালে কান চলচ্চিত্র উৎসবে তার অভিষেক সেই আন্তর্জাতিক স্বীকৃতিরই আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় বলে মনে করছেন অনেকে। ল’রিয়েল প্যারিস-এর গ্লোবাল অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেটে তার উপস্থিতি শুধু গ্ল্যামারের পরিচায়ক নয়, বরং একজন ভারতীয় নারীর আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতার প্রতিনিধিত্ব।

Tags: আলিয়াঐশ্বরিয়া রাইক্যারিয়ারবলিউডবলিউড তারকামাইলফলকসিনেমা
Previous Post

ডি ব্রুইনকে ছেড়ে দেয়ার প্রশ্নে ‘অস্বস্তি’ গার্দিওলার

Next Post

নারী সংস্কার কমিটির বাতিল চায় জামায়াতে ইসলামী

Next Post
Jamaat-e-Islami leaders hold a meeting on women's reform issues in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

নারী সংস্কার কমিটির বাতিল চায় জামায়াতে ইসলামী

কক্সবাজারে ট্যুরিজম ও ফিল্ম ফেস্টিভ্যালের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে ট্যুরিজম এন্ড ফিল্ম ফেস্টিভ্যাল সম্মাননা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT