চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:24 পূর্বাহ্ন 03, মে 2025
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের মানচিত্রে চেইন দিয়ে বন্ধ করা হয়েছে সংবাদ মাধ্যম. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্ব গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বড় ধরনের অগ্রগতি দেখিয়েছে বাংলাদেশ। রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) প্রকাশিত ২০২৫ সালের সূচকে গত বছরের তুলনায় ১৬ ধাপ এগিয়ে ১৪৯তম অবস্থানে উঠে এসেছে দেশটি।

শুক্রবার (২ মে) প্রকাশিত এই প্রতিবেদন অনুযায়ী, ৩৩.৭১ স্কোর নিয়ে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৪৯তম। এর আগের বছর, অর্থাৎ ২০২৪ সালে বাংলাদেশের অবস্থান ছিল ১৬৫তম, আর ২০২৩ সালে ছিল ১৬৩তম। ২০১৮ সালের পর এবারই প্রথম সূচকে ১৫০-এর মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের অবস্থান এবার ১৫১তম, পাকিস্তানের ১৫৮তম ও ভুটানের ১৫২তম। এই তিনটি দেশ বাংলাদেশের চেয়ে পিছিয়ে রয়েছে। তবে নেপাল (৯০তম), শ্রীলঙ্কা (১৩৯তম) ও মালদ্বীপ (১০৪তম) এখনও বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে। টানা নবম বছরের মতো গণমাধ্যমের স্বাধীনতা সূচকে শীর্ষ অবস্থানে রয়েছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে এস্তোনিয়া ও নেদারল্যান্ডস।

তবে সূচকে কিছুটা অগ্রগতি সত্ত্বেও, বাংলাদেশে সাংবাদিকতার পরিবেশকে এখনও ‘গুরুতর’ বলে চিহ্নিত করেছে আরএসএফ। প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক প্রেক্ষাপটে গণমাধ্যমের স্বাধীনতা এখন ইতিহাসের সবচেয়ে নাজুক অবস্থানে রয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, সূচকের ইতিহাসে এবারই প্রথম বিশ্বের অর্ধেক দেশের জন্য সাংবাদিকতার পরিবেশ ‘খারাপ’ হিসেবে চিহ্নিত হয়েছে। মাত্র এক-চতুর্থাংশেরও কম দেশে পরিস্থিতি সন্তোষজনক বলা যায়।

গণতন্ত্রের অন্যতম রোল মডেল হিসেবে বিবেচিত যুক্তরাষ্ট্রের অবস্থানও উল্লেখযোগ্যভাবে নিচে নেমে গেছে। চলতি বছরে আরও দুই ধাপ পিছিয়ে দেশটি এখন ৫৭তম স্থানে রয়েছে—যা পশ্চিম আফ্রিকার যুদ্ধবিধ্বস্ত দেশ সিয়েরা লিওনেরও নিচে। আরএসএফ-এর মতে, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর যুক্তরাষ্ট্রে সংবাদমাধ্যমের স্বাধীনতায় ‘আশঙ্কাজনক অবনতি’ ঘটেছে। এ পরিস্থিতিকে সংস্থাটি স্বৈরতান্ত্রিক প্রবণতার লক্ষণ বলেও মন্তব্য করেছে।

গণমাধ্যমের স্বাধীনতা সূচক প্রকাশ করে আসছে রিপোর্টার্স উইদাউট বর্ডারস, যারা ২০০২ সাল থেকে বিশ্বব্যাপী সাংবাদিকতার পরিবেশ মূল্যায়ন করে প্রতিবছর এই প্রতিবেদন প্রকাশ করে থাকে।

Tags: আরএসএফগণমাধ্যমের স্বাধীনতাগণমাধ্যমের স্বাধীনতা সূচকবাংলাদেশরিপোর্টার্স উইদাউট বর্ডার
Previous Post

হায়দরাবাদকে হারিয়ে দুইয়ে গুজরাট

Next Post

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

Next Post
সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাওয়ার্দী উদ্যানে হেফাজতের মহাসমাবেশে নেতাকর্মীদের ঢল

প্রিন্স হ্যারি ও তার নিরাপত্তা দল, যুক্তরাজ্যে পুলিশি সুরক্ষা ছাড়াই. Channel i News - চ্যানেল আই নিউজ

আইনি লড়াইয়ে ব্যর্থ, যুক্তরাজ্যে পুলিশি সুরক্ষা পাবেন না প্রিন্স হ্যারি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT