চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দীর্ঘমেয়াদি যুদ্ধের আশঙ্কায় পাক নিয়ন্ত্রিত কাশ্মীরে খাদ্য মজুদের নির্দেশনা 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:02 অপরাহ্ন 02, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
কাশ্মীরের হটিয়ান বালা নদীর পাশে যানবাহন চলাচল, পাহাড়ি পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণরেখাতে (এলওসি) টানা সংঘর্ষ এবং উত্তেজনার মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের ‘পর্যাপ্ত খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য’ মজুতের নির্দেশ দিল স্থানীয় প্রশাসন। সম্ভাব্য দীর্ঘমেয়াদি যুদ্ধের প্রস্তুতি হিসেবেই এমন সতর্কবার্তা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

আনন্দবাজার জানিয়েছে, গত ২২ এপ্রিল কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগামে এক ভয়াবহ হামলায় প্রাণ হারান ২৫ জন পর্যটকসহ ২৬ জন। ঘটনার জন্য দায়ী করা হচ্ছে পাকিস্তান ঘাঁটিতে থাকা জঙ্গিদের। এর পর থেকেই ভারত ও পাকিস্তানের মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর উত্তেজনা চরমে ওঠে। টানা আট দিন ধরে চলছে গোলাগুলি।

এই পরিস্থিতিতে মুজফফরাবাদ থেকে ঘোষণা করা হয়, এলওসি’র কাছে অবস্থিত পাক অধিকৃত কাশ্মীরের ১৩টি বিধানসভা কেন্দ্রের বাসিন্দারা যেন প্রয়োজনীয় খাদ্যদ্রব্য ও ওষুধ মজুত করে রাখে। স্থানীয় প্রশাসনের বক্তব্য, যুদ্ধে শুরু হলে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে। তাই এখনই তৈরি থাকতে বলা হচ্ছে।

স্থানীয় প্রাদেশিক পরিষদে পাকিস্তান-শাসিত কাশ্মীরের প্রধানমন্ত্রী চৌধুরী আনোয়ার উল হক বলেন, নিয়ন্ত্রণরেখা–সংলগ্ন ১৩টি নির্বাচনী এলাকার জন্য দুই মাসের খাদ্যসরবরাহ মজুত করার নির্দেশনা জারি করা হয়েছে। তিনি আরও বলেন, আঞ্চলিক সরকার ওই ১৩টি নির্বাচনী এলাকার জন্য ‘খাদ্য, ওষুধ এবং অন্য মৌলিক চাহিদাগুলোর’ সরবরাহ নিশ্চিত করতে ১০০ কোটি রুপির (৩৫ লাখ মার্কিন ডলার) একটি জরুরি তহবিল গঠন করেছে।

অতীতে পাক সেনা সংঘর্ষবিরতি লঙ্ঘনের সময় প্রথমে হালকা অস্ত্র ব্যবহার করলেও পরে ধাপে ধাপে ‘ক্যালিবার কনভার্সন’ কৌশলে মাঝারি ও ভারী অস্ত্র ব্যবহার করে। এক পর্যায়ে ব্যবহার করা হয় মর্টার ও কামানের গোলাও। জবাবে ভারতীয় সেনাও একই রকম প্রতিক্রিয়া জানায়। ফলে সীমান্তবর্তী এলাকায় সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়।

Tags: কাশ্মীরখাদ্য মজুদ
Previous Post

বিডিআর কমিশন প্রধানের বক্তব্য সরকার সমর্থন করে না: পররাষ্ট্র মন্ত্রণালয়

Next Post

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

Next Post
সড়ক দুর্ঘটনা সতর্কতা চিহ্ন ও গাড়ির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু

ভারতীয় গবেষণা ও বিশ্লেষণ উইং এর লোগো, কেন্দ্রীয় প্রতীক সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীর হামলার নেপথ্যে 'র’: দাবি এক্সপ্রেস ট্রিবিউনের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT