চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের আমলে মার্কিন অর্থনীতি শূন্য দশমিক ৩ শতাংশ হ্রাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:28 অপরাহ্ন 01, মে 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নিউ ইয়র্ক শহরের স্কাইলাইন ও কনটেইনার জাহাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সূত্র: ডয়েচে ভেলে (ডিডব্লিউ)।

মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প নয়া শুল্কনীতি ঘোষণার পর মার্কিন জিডিপিসহ অর্থনীতির অন্যান্য সূচক নিয়ে কৌতূহলী ছিল সারা বিশ্ব। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতিতে মন্দার কালো ছায়া। প্রাথমিক তথ্য বলছে এই বছরের প্রথম কোয়ার্টারে মার্কিন অর্থনীতি ০ দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় একথা জানায়।

ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর, বিশেষ করে তার নয়া শুল্কনীতি ঘোষণার পর, মার্কিন জিডিপিসহ অন্যান্য অর্থনীতির সূচক নিয়ে কৌতুহলী ছিল সারা বিশ্ব।

ট্রাম্পের শুল্কনীতির ঘোষণার পরেই সারা বিশ্ব বাজারে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এই বাণিজ্য যুদ্ধের প্রভাব পরেছে মার্কিন অর্থনীতিতেও। যুক্তরাষ্ট্রের জিডিপি যেমন মন্দার ইঙ্গিত দিচ্ছে, তেমনি নিচের দিকে নামছে শেয়ার বাজারের সূচক।

অর্থনীতির সূচক

২০২৪-এর শেষভাগেও যুক্তরাষ্ট্রের জিডিপি বেড়েছিল ২ দশমিক ৪ শতাংশ। ২০২৫-এর শুরুতেই তা ধাক্কা খায় এবং ০ দশমিক ৩ শতাংশ হ্রাস পায়। বাজারের অনুমান ছিল ০ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পাবে অর্থনীতি। বাস্তবে তা অনেকটাই কমেছে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তরফ থেকে জানানো হয়েছে, “আমদানিতে বদল, উপভোক্তা ব্যয় এবং সরকারি খরচ কমানোর প্রভাব জিডিপিতে পড়েছে।”

ট্রাম্পের দ্বিতীয়বার ওভাল অফিসে প্রবেশের ১০১ দিনের মাথায় এই তথ্যও প্রকাশিত হলো।

ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্পবিভিন্ন শুল্ক আরোপের ঘোষণা করেন। সারা পৃথিবীর প্রায় সব দেশের ওপর কম বেশি শুল্ক ধার্য করেন। এপ্রিলে অবশ্য সেই শুল্ক মুলতুবি রাখা হয়।

তবে বিশেষজ্ঞদের মতে আমদানি হ্রাস, এবং ট্রাম্পের শুল্ক চালু হওয়ার ভয়ে ভোগ্যপন্য মজুত রাখার প্রভাব পড়েছে জিডিপিতে।

ট্রাম্পের দোষারোপ

ট্রাম্প অবশ্য তার স্বকীয় ভঙ্গিতেই এর দায় চাপিয়েছেন পূর্বতন প্রেসিডেন্ট জো বাইডেনের উপর।

তার সামাজিক মাধ্যমের প্ল্যাটফর্ম ট্রুথ-এ তিনি লেখেন, “এটা বাইডেনের স্টক মার্কেট। ট্রাম্পের নয়। আমাদের দেশ উন্নতি করবে। তবে তার আগে বাইডেনের প্রভাব মুছে ফেলতে হবে।”

Tags: মার্কিন অর্থনীতিমার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্পযুক্তরাষ্ট্র
Previous Post

শেরপুরে ইজিবাইক চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

Next Post

তদন্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগ শিক্ষার্থীর

Next Post
কমিলা বিশ্ববিদ্যালয় ও ন্যাশনাল সার্টিফিকেট সার্ভিসের লোগো. Channel i News - চ্যানেল আই নিউজ

তদন্ত কমিটির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ ও মানসিক হেনস্তার অভিযোগ শিক্ষার্থীর

ফুটবল ম্যাচে দুই নারী খেলোয়াড়ের প্রতিদ্বন্দ্বিতা, একজন বলের কাছে এগিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ফুটবলে ট্রান্সজেন্ডার নিষিদ্ধ করল ইংলিশ এফএ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT