চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দক্ষিণী পোস্টারে শাকিব খানের ছায়া!

পোস্টারে শাকিবকে অনুসরণ করলেন দক্ষীণের ন্যানি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:21 অপরাহ্ন 01, মে 2025
in বিনোদন
A A
শাকিব খান অভিনীত সিনেমা বারবাডের পোস্টার, যেখানে তিনি হাসছেন ও পান খাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কয়েক বছর আগেও বলিউড ছবির পোস্টার হরহামেশাই নকল করতে দেখা যেত বাংলাদেশের ছবিগুলোতে! এমনও ছিল বছরের অধিকাংশ মুক্তিপ্রাপ্ত সিনেমার পোস্টারই হতো গলাকাটা ও নকল! তবে সেই দিন পাল্টেছে। ঘটছে উল্টোটা।

বাংলাদেশে শাকিব খানের ‘বরবাদ’ সিনেমার পোস্টার থেকে দক্ষিণী সিনেমার পোস্টার হুবহু অনুকরণের দাবি উঠেছে। তাও আবার সাউথের ন্যাচারাল সুপারস্টার ন্যানীর সিনেমার পোস্টার!

১ মে মুক্তিপ্রাপ্ত ‘হিট থ্রি’ সিনেমার পোস্টার মেগাস্টার শাকিব খানের মুক্তিপ্রাপ্ত ‘বরবাদে’র পোস্টারের সঙ্গে হুবহু মিল পাওয়া গেছে বলে এক শ্রেণির দাবি!

শাকিব খান দক্ষিণী সিনেমার পোস্টারে, নাটকীয় ও রহস্যময় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ ‘বরবাদ’ সিনেমার দুটি পোস্টারের সঙ্গে ‘হিট’ সিনেমার দুটি পোস্টারের সামঞ্জস্য দেখা গেছে। এতে অনেকে মনে করছেন শাকিবের ‘বরবাদে’র পোস্টারের অনুকরণে নানির সিনেমার পোস্টার তৈরি করা হয়েছে।

এরইমধ্যে সামাজিক মাধ্যমে চলচ্চিত্র বিষয়ক বিভিন্ন গ্রুপে পোস্টারগুলো নিয়ে চলছে তুমুল চর্চা। বিষয়টি দেখে খোদ বাংলা সিনেমা দর্শক আপ্লুত হলেও কেউ কেউ মন্তব্য করছেন একটু ভিন্নভাবে।

তারা মনে করছেন ‘হিট থ্রি’ সিনেমাটি যদি ‘বরবাদে’র আগে মুক্তি পেত তাহলে পোস্টারের সাদৃশ্যের কারণে শাকিব খানের ছবির গায়ে নকলের তকমা সেঁটে দিতেন নিন্দুকেরা।

মন্তব্যের ঘরে সেই সংশয় প্রকাশ করে একজন লিখেছেন, ‘‘ভাগ্যিস ‘বরবাদ’ আগে রিলিজ হয়েছে নইলে নকলের ট্যাগ লেগে যেত।’ শাকিবের সিনেমাকে যারা ব্যঙ্গ করেন তাদের খুঁচিয়ে কেউ কেউ লিখেছেন, ‘সুশীলরা কোথায়।’

কেউ কেউ অবশ্য ইতিবাচকভাবে দেখছেন। একজন লিখেছেন, ‘উন্মুক্ত বিনোদনের দুনিয়ায় এগুলো হবেই, একজন আরেকজন থেকে ইন্সপায়ার্ড হবে, স্বাভাবিক।’তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অধিকাংশই বলছেন, শাকিবের আইকনিক পোজ সত্যিই কপি করে ন্যানির ‘হিট ৩’ পোস্টার বানানো হয়েছে!

শাকিব খান এর ছবি, হিরোইক পোজ, সিনেমার পোস্টার, বাংলাদেশি সিনেমা. Channel i News - চ্যানেল আই নিউজ  শ্রমিক দিবস উপলক্ষে মুক্তি পেয়েছে ‘হিট থ্রি’। নির্মাণ করেছেন শৈলেশ কোলানু। অন্যদিকে ‘বরবাদ’ মুক্তি পেয়েছে মাসখানেক আগে। মেহেদী হাসান হৃদয় নির্মিত এ সিনেমটি দেশ-বিদেশে থিয়েটারে তাণ্ডব চালাচ্ছে।

বলে রাখা ভালো, এবারই প্রথম নয়, এর আগে বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধেও উঠেছিল শাকিবকে অনুকরণের অভিযোগ। ‘সিকান্দার’ ছবির ‘জোহরা জাবিন’ গানের ভিডিওতে সালমানের লুক ও নাচের সঙ্গে শাকিব খানের ‘প্রিয়তমা’র ‘কোরবানি কোরবানি’ গানের দৃশ্যের মিল খুঁজে পেয়েছিলেন নেটিজেনরা। তা নিয়ে হয়েছিল বিস্তর সমালোচনা।

Tags: ন্যানিলিড বিনোদনশাকিবশাকিব খানসালমানহিট থ্রি
Previous Post

লর্ডসে টি-টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল, আসর হবে ৭ মাঠে

Next Post

মে দিবস নিয়ে দেশে-বিদেশে যতো গান

Next Post
শ্রমিক আন্দোলনের ছবি, শ্রমিক ও সংগীতশিল্পীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মে দিবস নিয়ে দেশে-বিদেশে যতো গান

দুটি নারীর স্টাইলিশ ছবি, একে অন্যের পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফলোয়ার কমায় আত্মহত্যা, তাপসীর মর্মস্পর্শী বার্তা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT