চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে ইবির আবাসিক হলে সাংবাদিকদের ওপর হামলা

সাদিয়া আফরিন অমিন্তা by সাদিয়া আফরিন অমিন্তা
8:00 অপরাহ্ন 30, এপ্রিল 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
ইবির আবাসিক হলে সাংবাদিকদের ওপর হামলার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক হলের সিট দখলকে কেন্দ্র করে মারধরের শিকার হয়েছেন দ্য ডেইলি ক্যাম্পাস-এর প্রতিনিধি ওয়াসিফ আল আবরার। তাকে রক্ষা করতে গিয়ে সাংবাদিক, সহ-সমন্বয়ক, ছাত্রদল, ইসলামী ছাত্র আন্দোলন ও জামিয়াত-ই-তালাবায়ের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ইবির শেখ আজিজুর রহমান হলের ৪০৫ নম্বর কক্ষে এ ঘটনার সূত্রপাত ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ওই কক্ষে অতিথি হিসেবে অবস্থান করছিলেন সাংবাদিক আবরার। হঠাৎ ৮-১০ জন এসে তাকে রুম ছাড়তে বলেন। কারণ জানতে চাইলে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। আবরার মোবাইলে ভিডিও ধারণ করলে লাইট বন্ধ করে তাকে মারধর করা হয় ও মোবাইল কেড়ে নেওয়ারও অভিযোগ পাওয়া যায়।

এ খবর পেয়ে সহ-সমন্বয়ক নাহিদ, সাজ্জাদ, রাহাত, সায়েম ও তৌহিদ ঘটনাস্থলে গেলে তাদের সাথেও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরবর্তীতে আরও শতাধিক শিক্ষার্থী হামলা চালালে সংঘর্ষে অন্তত ১০ জনেরও বেশি শিক্ষার্থী আহত হন।

সাংবাদিক আবরার মাথা ও গলায় আঘাত পেয়ে অচেতন হয়ে পড়লে প্রথমে তাকে ইবি মেডিকেল সেন্টারে এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

আহত সহ-সমন্বয়ক সায়েম আহমেদ বলেন, আজ সর্ম্পূণ পরিকল্পিতভাবে বিশ্ববিদ্যালয়ের কিছু নেতা ছেলেটির ওপর হামলা চালায় এবং আমরা যখন তাকে উদ্ধার করতে যাই তখন আমাদের পরিচয় নিয়ে প্রশ্ন তোলা হয় এবং আমাকে ইসলাম বিদ্বেষী বলে ট্যাগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, শিক্ষার্থীদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছিল। উভয় পক্ষের কথা শুনে হল প্রশাসন এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপাচার্য প্রফেসর ড.নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আমি এ বিষয়ে কিছুই জানতাম না, জানার পরই হল প্রভোস্ট এবং প্রক্টরিয়াল বডিকে দায়িত্ব দিয়েছি বিষয়টি সমাধান করার জন্য।

Tags: ইবিইসলামী বিশ্ববিদ্যালয়সাংবাদিকদের ওপর হামলা
Previous Post

তথ্য উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Next Post

মধ্যরাত থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

Next Post
কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাত থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

বাংলাদেশের বিচার বিভাগীয় ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT