চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাত থেকে ৩ মাস কাপ্তাই হ্রদে মাছ ধরায় নিষেধাজ্ঞা

মনসুর আহম্মেদ by মনসুর আহম্মেদ
8:03 অপরাহ্ন 30, এপ্রিল 2025
in - সেমি লিড, জনপদ, রাঙ্গামাটি
A A
কাপ্তাই হ্রদে মাছ ধরা নিষেধাজ্ঞার সময়ে মাছ ধরা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মৎস্য প্রজনন বৃদ্ধি, মা মাছ রক্ষাসহ বিভিন্ন কারণে আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাত থেকে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে সব ধরনের মাছ শিকার, বিক্রি ও পরিবহনে নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

তবে ৩০ এপ্রিল রাত ১২টায় হ্রদে মৎস্য আহরণ বন্ধ করা হলেও আহরিত মাছ রাঙ্গামাটি বিএফডিসি ঘাটে ১ মে দুপুর ১২টা পর্যন্ত অবতরণ করা যাবে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। এছাড়া শুটকি জাতীয় মাছ আগামী ৩মে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবতরণ করা যাবে।

গত ১৬ এপ্রিল কাপ্তাই হ্রদ ব্যবস্থাপনা ও পরিচালনা কমিটির এক জরুরি বৈঠকে সম্মিলিত সিদ্ধান্তের আলোকে ১ মে থেকে ৩১ জুলাই পর্যন্ত তিনমাস কাপ্তাই হ্রদে সকল প্রকার মৎস্য আহরণ, সংরক্ষণ ও পরিবহনের ওপর জেলা প্রশাসন নিষেধাজ্ঞার বিষয়ে এই সিদ্ধান্ত নেয় বলে জানিয়েছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ।

জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, কাপ্তাই হ্রদের মাছের ওপর নির্ভর করে বছরে শতকোটি টাকার ব্যবসা হয়। এতে করে সরকারের রাজস্ব আদায়ের পাশাপাশি সাধারণ মৎস্য ব্যবসায়ীসহ এর সাথে জড়িত অন্যান্য ব্যবসায়ীরা লাভবান হয়। কাপ্তাই লেকে মৎস্য প্রজনন নিশ্চিত করতে এর সাথে জড়িত মৎস্য ব্যবসায়ীদের আগামী ৩মাস কাপ্তাই হ্রদে মাছ শিকার না করার আহ্বান জানান।

কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন সময় প্রায় ২৬ হাজার বেকার জেলে পরিবারকে ভিজিএফের মাধ্যমে সহায়তা করা হবে বলে জানান জেলা প্রশাসক।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন-বিএফডিসির রাঙ্গামাটির ব্যবস্থাপক কমান্ডার মো. ফয়েজ আল করিম জানান, প্রজনন মৌসুমে কাপ্তাই হ্রদের অভয়াশ্রমগুলোতে যাতে মাছ শিকার বন্ধ থাকে সেজন্য এবার কাপ্তাই হ্রদে ২৪ ঘণ্টা কোষ্টগার্ড পাহাড়ায় থাকবে। পাশাপাশি চোরাইপথে যাতে কাপ্তাই লেকের মাছ বাইরে পাচার করা না যায় সেজন্য বিএফডিসির পক্ষ থেকে মনিটরিং টিম রাস্তায় টহলে থাকবে বলেও জানান তিনি।

Tags: কাপ্তাই হ্রদ
Previous Post

মধ্যরাতে ইবির আবাসিক হলে সাংবাদিকদের ওপর হামলা

Next Post

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

Next Post
বাংলাদেশের বিচার বিভাগীয় ভবন, আধুনিক স্থাপত্যশৈলী. Channel i News - চ্যানেল আই নিউজ

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

জনতা সরকারের উপদেষ্টা হিসেবে বক্তৃতা দিচ্ছেন একজন ব্যক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ছাত্ররা সরকারের উপদেষ্টা হয়ে বড় ভুল করেছে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT