চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক নৃত্য দিবস: চলছে ২ দিনব্যাপী অনুষ্ঠান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:23 অপরাহ্ন 30, এপ্রিল 2025
in বিনোদন
A A
নৃত্যশিল্পীরা একসঙ্গে পারফর্ম করছে, আলোকসজ্জা ও ধোঁয়া ব্যাকড্রপের সঙ্গে. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে জাতীয় নাট্যশালায় চলছে ২ দিনব্যাপী অনুষ্ঠান ‘মুক্ত সুরের ছন্দ’।

বুধবার (২৯ এপ্রিল) বিকেল ৫ টায় জাতীয় নাট্যশালার সম্মুখে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। স্বাগত বক্তব্য প্রদান করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের পরিচালক মেহজাবীন রহমান।

এছাড়াও বিশিষ্ট নৃত্য পরিচালক ও নৃত্যশিল্পীবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের বক্তব্যের পর নাট্যশালার সম্মুখে বেলুন উড়িয়ে আন্তর্জাতিক নৃত্য দিবসের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন। এরপর আন্তর্জাতিক নৃত্য দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

অনুষ্ঠানের সভাপতি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সকল বিভাগের পরিচালক, কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট নৃত্য পরিচালক ও শিল্পী বৃন্দরা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব ও দায়িত্বপ্রাপ্ত মহাপরিচালক মোহাম্মদ ওয়ারেছ হোসেন বলেন, “যারা নৃত্যশিল্পী আজকে তাদের উৎসবের দিন। বাংলাদেশ শিল্পকলা একাডেমি যে সেই উৎসবে সহযোগী হয়েছে এর জন্য আমরা ভীষণভাবে আনন্দিত। নৃত্য এমন একটি শিল্প মাধ্যম যেখানে অনেকগুলো সংস্কৃতির অঙ্গণের চর্চা একসাথে হয়। সেখানে অভিনয় আছে, নৃত্য আছে, সংগীত আছে এবং অন্যান্য মাধ্যমগুলোও সেখানে স্পর্শ করে। তাই নৃত্যকলা একটি সমৃদ্ধ সাংস্কৃতিক মাধ্যম। আমাদের বাংলাদেশে আমরা বিভিন্নভাবে আমাদের সংস্কৃতিকে ফুটিয়ে তুলি, আমাদের চর্চা হয়। সেই চর্চার হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্য বাংলাদেশের রয়েছে। নৃত্যকলা এরমধ্যে অন্যতম একটি সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য।”

নৃত্যশিল্পীদের একত্রে পারফর্ম করছে, আলো ও ছায়ার মধ্যে সুন্দর পরিবেশ।. Channel i News - চ্যানেল আই নিউজ জাতীয় নাট্যশালা মিলনায়তনে মূল আয়োজনে শুরুতেই বাংলাদেশ শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীরা সমবেত নৃত্য ‘প্রাণ’ পরিবেশন করেন, নৃত্য পরিচালনায় ছিলেন অমিত চৌধুরী এবং সংগীত পরিচালনা করেছেন ফাহাল হোসাইন। সমবেত নৃত্য ‘সপ্তসুরের শিখায় আমি’ পরিবেশন করে ভঙ্গিমা ডান্স থিয়েটার, নৃত্য পরিচালনায় ছিলেন সৈয়দা শায়লা লিমা।

ফিফা চাকমা’র পরিচালনায় ‘আদিবাসি নৃত্য’ পরিবেশন করে তপস্যা। মিউজিকের সাথে নৃত্য পরিবেশন করে অ্যালিফিয়া ডান্স এটেলিয়ার, নৃত্য পরিচালনা করেন মোফাসসল আলিফ। সমেবেত নৃত্য ‘সেদিন আর কত, আমাদের নানান, আহ্বান’ পরিবেশন করে ভাবনা নৃত্যদল, নৃত্য পরিচালনায় সামিনা হোসেন। মুনমুন আহমেদ পরিচালনায় রেওয়াজ পারফর্মাস স্কুলের নৃত্যশিল্পীবৃন্দ ‘বিদেশী লোক নৃত্য’ পরিবেশন করে। সমবেত নৃত্য ‘অন্তহীন’ পরিবেশন করে কাথ্যাকিয়া-দ্য সেন্টার অফ আর্টস, নৃত্য পরিচালনায় ছিলেন এস. এম হাসান ইশতিয়াক।

নৃত্যসুর এর নৃত্যশিল্পীরা সেলিনা হক-এর পরিচালনায় ‘ভরতনাট্যম পুষ্পাঞ্জলী’ পরিবেশন করে। নাইম খান ডান্স কোম্পানী পরিবেশন করে ‘সমসাময়িক নৃত্য’, নৃত্য পরিচালনা করেছেন আবু নাইম। সমবেত নৃত্য ‘আনন্দধারা বহিছে ভুবনে’ পরিবেশন করে দীক্ষা, নৃত্য পরিচালনায় ছিলেন সুইটি দাস।

বাংলাদেশ একাডেমি অব ফাইন আর্টস পরিবেশন করে ‘বাংলাদেশের ঢোল’, নৃত্য পরিচালনায় ছিলেন ফারহানা চৌধুরী। বাংলাদেশ গৌড়ীয় নৃত্য একাডেমি’র শিল্পীবৃন্দ এগনেসর র‌্যাসেল প্রিয়াংকা’র পরিচালনায় ‘গৌড়ীয় আঙ্গিকে নৃত্য’ পরিবেশন করে। সমবেত নৃত্য ‘পরী জাফরানী’ পরিবেশন করে নান্দনিক নৃত্য সংগঠন, নৃত্য পরিচালনা করেন নিলুফার ওয়াহিদ পাপড়ী। নবীন নৃত্যশিল্পী পরিবেশন করে ‘ফোক মেলডী’। সমবেত নৃত্য ‘শক্তি’ পরিবেশন করে আটিস্ট্রি, নৃত্য পরিচালনায় ছিলেন আরোহী ইসলাম।

নৃত্যালোক সাংস্কৃতিক কেন্দ্র কবিরুল ইসলাম রতন-এর পরিচালনায় সমবেত নৃত্য ‘বৈশাখ’ পরিবেশন করে। ‘মারমা উৎসব নৃত্য’ পরিবেশন করে কালারস অব হিল, নৃত্য পরিচালনা করেছেন অন্তর দেওয়ান। বন্যা ললিতকলা একাডেমি আব্দুর রশিদ স্বপন-এর পরিচালনায় ‘লোক আঙ্গিকে সৃজনশীল নৃত্য’ পরিবেশন করে। দীপা খন্দকার-এর পরিচালনায় দিব্য সাংস্কৃতিক সংগঠন পরিবেশন করে নৃত্যগুরু জি. এ. মান্নান রচিত নৃত্য। ‘রাঙ্গামাটির পথে লো’ পরিবেশন করে নন্দন কলাকেন্দ্র, নৃত্য পরিচালনায় ছিলেন এম. আর ওয়াসেক। ইভান শাহরিয়ার সোহাগ-এর পরিচালনায় ৬০/৭০ দশকের সিনেমার গানের সাথে সমবেত নৃত্য পরিবেশন করে নৃত্যভূমি। ‘তালে লয়ে ছন্দে’ সমবেত নৃত্য পরিবেশন করে ঘুঙ্গুর নৃত্যালাপ, নৃত্য পরিচালনায় ছিলেন মোঃ নাজিব মাহফুজ লিমন।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকাল ৫টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে নৃত্য পরিবেশনায় অংশগ্রহণ করবে ২৯টি দল। তারা বিভিন্ন ধরণের নৃত্য পরিবেশন করবে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে শিল্পকলা একাডেমি।

Tags: আন্তর্জাতিক নৃত্য দিবসনৃত্যলিড বিনোদনসংগীত
Previous Post

২০২৪ সালের বন্যা থেকে অনেক কিছু শেখার আছে: প্রধান উপদেষ্টা

Next Post

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

Next Post
পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু, জেলেরা মাছ ধরার নেট নিয়ে কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরা শুরু

বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে জিতের পর উল্লাস করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

১৭ বছর পর বাংলাদেশকে নিয়েই ফয়সালাবাদে ফিরছে পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT