চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিয়াল ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ, স্পৃষ্ট হয়ে বৃদ্ধের মৃত্যু

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
3:08 অপরাহ্ন 30, এপ্রিল 2025
in - সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
বৃদ্ধের দেহ উদ্ধার, স্থানীয়রা জড়ো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় শিয়াল ঠেকাতে পাটক্ষেতে পাতা বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হয়ে আব্দুল হাকিম (৬০) নামে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আজ (৩০ এপ্রিল) বুধবার সকালে পৌর শহরের নারিকেলবাড়ি সন্ন্যাসীরতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হাকিম ওই এলাকার নুরুল হকের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল হাকিম নিজ বাড়ির পাশে আট শতক জমিতে পাট চাষ করছিলেন। সম্প্রতি শিয়ালের উপদ্রব বেড়ে যাওয়ায় পাট গাছ নষ্ট হচ্ছিল। গাছ রক্ষায় তিনি জমিতে বৈদ্যুতিক ফাঁদ স্থাপন করেন।

বুধবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করেই জমিতে প্রবেশ করলে অসাবধানতাবশত তিনি বৈদ্যুতিক ফাঁদে স্পৃষ্ট হন এবং জমিতে পড়ে থাকেন। সকাল ৯টার দিকে এক স্থানীয় বাসিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের মতে, সম্প্রতি এলাকায় শিয়ালের আক্রমণ বেড়ে যাওয়ায় অনেকেই এ ধরনের ফাঁদ পেতে থাকেন। তবে এসব ফাঁদ জীবনঘাতী হয়ে উঠতে পারে, এমন আশঙ্কার কথাও জানিয়েছেন তারা।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

Tags: বৈদ্যুতিক ফাঁদ
Previous Post

বিশ্ব পরিস্থিতির বিবেচনায় যুদ্ধের প্রস্তুতি রাখা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

Next Post

রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় দাস

Next Post
চিন্ময় দাসের জামিনের সময়ের ছবি, হাইকোর্টে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রদ্রোহের মামলায় হাইকোর্টে জামিন পেলেন চিন্ময় দাস

প্রধান উপদেষ্টার বক্তব্যে সেনাবাহিনী দেশের মানুষের ভরসা. Channel i News - চ্যানেল আই নিউজ

যেকোন দুর্যোগে সেনাবাহিনী এদেশের মানুষের ভরসাস্থল: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT