চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ বিভ্রাটের মুখে ইউরোপের বিভিন্ন দেশ, হচ্ছে তদন্ত

হাফিজ আল আসাদ by হাফিজ আল আসাদ
10:07 পূর্বাহ্ন 30, এপ্রিল 2025
in - সেমি লিড, প্রবাস সংবাদ
A A
বেশি সংখ্যক যাত্রী ভিড় করে রেলওয়ে স্টেশনে. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি বা দুটি জায়গা নয়, একযোগে আঁধার নেমেছে ইউরোপের একাধিক দেশে! গোটা ইউরোপ জুড়ে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে। এই ঘটনায় স্বাভাবিকভাবেই অবাক হচ্ছেন সকলে। স্পেন, পর্তুগালসহ ফ্রান্সের নানা প্রদেশ অন্ধকারে ডুবে গেছিলো, এখনও পুরোপুরি পরিস্থিতি ঠিক হয় নেই।

কী কারণে এমন পরিস্থিতি তৈরি হল, তা কেউই বুঝে উঠতে পারছেন না। অনেকের আশঙ্কা, এটা কোনও হামলার ছক হতে পারে। তবে কেউ কেউ মনে করছেন, সাইবার হামলার জন্যই এমন বিভ্রাট ঘটানো হয়েছে।

টানা এমন বিদ্যুৎ বিভ্রাটের জেরে ইউরোপের ওই দেশগুলোর সাধারণ কাজ বন্ধ হয়ে গেছে। ট্রাফিক সিগন্যাল থেকে বিমানবন্দর, রাস্তাঘাট থেকে মেট্রো স্টেশন, সব জায়গায় অন্ধকার। সাধারণ জনগণ রাস্তায় নেমে এসেছেন।

স্পেনের প্রধানমন্ত্রীর অফিস থেকে জানানো হয়েছে, কী কারণে এমন বিদ্যুৎ বিভ্রাট তা খুঁজতে তদন্ত শুরু হয়েছে। তবে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হলেও তা সম্ভব নয়। কারণ কাজ করতে ৮ থেকে ১০ ঘণ্টা সময় লেগে যাবে।

স্পেন ও পর্তুগালের সরকার ইতিমধ্যে আপতকালীন বৈঠক ডেকেছে। সাইবার হানার বিষয়টিকে তাঁরা হালকাভাবে নিচ্ছে না। দুই দেশ ছাড়া ফ্রান্সের একাংশেও এমন পরিস্থিতি তৈরি হওয়ায় উদ্বেগ সৃষ্টি হয়েছে। একসঙ্গে একাধিক দেশের এতগুলো জায়গায় কীভাবে বিদ্যুৎ চলে যেতে পারে, সেই প্রশ্নের উত্তর এখনও অজানা।

এই ঘটনার প্রভাব যে বাকি আরও অনেক দেশে পড়বে তা বলাই বাহুল্য। কারণ, বহু মানুষ যারা ফ্লাইটের জন্য অপেক্ষা করছিলেন, যারা সড়ক পথে অন্যান্য জায়গায় যাচ্ছিলেন, তাঁরা সকলে কার্যত ‘বন্দি’ হয়ে গেছেন।

বিদ্যুৎ না থাকায় কোনও পরিষেবাই অচল হয়ে পরে এয়ারপোর্ট স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে। কারণ তাঁরা কোনও কিছুরই স্পষ্ট উত্তর পাচ্ছেন না। তবে স্পেন-পর্তুগালের সরকার সকলকে আশ্বস্ত করে জানিয়েছে, দ্রুত পরিস্থিতি আগের মতো করতে তাঁরা বদ্ধপরিকর। সেই মতো কাজও চলছে।

Tags: ইউরোপপর্তুগালবিদ্যুৎ বিভ্রাটস্পেন
Previous Post

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Next Post

‘বাংলাদেশি’ সন্দেহে ভারতে আটকদের অধিকাংশই ভারতীয়: বিবিসি

Next Post
একটি নারী শিশুকে জড়িয়ে ধরে কাঁদছেন, আশ্রয়প্রার্থীদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

'বাংলাদেশি' সন্দেহে ভারতে আটকদের অধিকাংশই ভারতীয়: বিবিসি

বাংলাদেশি ক্রিকেটার তাসকিন আহমেদ ব্যাটিং করছেন, লঙ্কান লিগের ম্যাচে।. Channel i News - চ্যানেল আই নিউজ

লঙ্কান লিগ থেকে বিলুপ্ত হল তাসকিন-হৃদয়ের দল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT