চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হার দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমি শুরু আর্সেনালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:05 পূর্বাহ্ন 30, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
আর্সেনালের খেলোয়াড় গোলের জন্য প্রস্তুত, প্রতিপক্ষের খেলোয়াড়ের মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে ঘরের মাঠে হার দিয়ে শুরু করল আর্সেনাল। এমিরেটসে সেমির প্রথম লেগে প্যারিস সেইন্ট জার্মেইনের কাছে ১-০ গোলে হেরেছে তারা। চার মিনিটের সময় গোল করেন পিএসজি স্ট্রাইকার ওসমানে ডেম্বেলে। ওই গোল সেমির প্রথম লেগে আর্সেনালের ভাগ্য নির্ধারণ করে দেয়।

আর্সেনালের বিপক্ষে চার মিনিটের সময় ম্যাচের প্রথম আক্রমণ ছিল প্যারিস সেইন্ট জার্মেইনের, তাতেই গোল পেয়ে যায় ফরাসিরা। ওসমানে ডেম্বলের বাড়ানো বল ডি-বক্সে ফেরত দেন কাভিচা ভারাসকেলিয়া, ফিরতি বলে দারুণ শটে গোল করেন ডেম্বেলে। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়ে স্বাগতিকরা।

প্রথমার্ধের প্রায় পুরোটা সময় ম্যাচের নিয়ন্ত্রণ করেছে লিগ ওয়ান চ্যাম্পিয়নরা। তাদের বেশকিছু আক্রমণে গোলবারে দেয়াল হয়ে দাঁড়িয়ে ছিলেন আর্সেনাল গোলকিপার ডেভিড রায়া। শেষদিকে মিকেল মেরিনো এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লি দুটি সুযোগ পেলেও গোল করতে পারেননি।

বিরতির আগের মিনিটে পিএসজি গোলকিপার দোন্নারুমাকে একা পেয়েও গোল করতে পারেননি মার্টিনেল্লি। সমতায় ফেরার সূবর্ণ সুযোগ হাতছাড়া হয় আর্সেনালের। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

বিরতি থেকে ফিরে দুর্দান্তরূপে ফেরে আর্সেনাল। ফিরেই ফ্রি-কিক থেকে হেডে গোল করেন মিকেল মেরিনো। ভিএআরে অফসাইড দেখে গোল বাতিল হয়। মিনিট চারেক পর লিয়ান্দ্রো ট্রোসার্ড আরেকটি ভালো সুযোগ পেয়েও সমতা আনতে পারেননি।

দ্বিতীয়ার্ধে ম্যাচের বেশিরভাগ আক্রমণ করেছে আর্সেনাল। ভালো কিছু সুযোগ পেয়েও গোল করতে পারেনি মিকেল আর্তেতার শিষ্যরা। ৮৩ মিনিটে ব্রাডলি বারকোলা গানারদের গোলকিপারকে একা পেয়ে ব্যবধান বাড়াতে পারেননি। মিনিট খানেক পর গঞ্জালো রামোস বল বারে মারেন।

শেষদিকে আরও কিছু চেষ্টা চালায় আর্সেনাল, তবে পিএসজির রক্ষণ ভাঙতে পারেনি। ঘরের মাঠে প্রথম লেগের খেলায় হার দিয়ে শুরু করল চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনাল। আসরের সর্বোচ্চ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে হারিয়ে সেমিতে উঠেছে আর্সেনাল। পিএসজি হারিয়েছিল অ্যাস্টন ভিলাকে।

Tags: আর্সেনালচ্যাম্পিয়ন্স লিগডেম্বেলেপিএসজিলিড স্পোর্টস
Previous Post

চাকরি স্থায়ীকরণের দাবিতে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনশন

Next Post

কাশ্মীরে হামলার জবাব দিতে সশস্ত্রবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিলেন মোদি

Next Post
ভারতের প্রধানমন্ত্রী মোদি কাশ্মীরের পরিস্থিতি নিয়ে আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কাশ্মীরে হামলার জবাব দিতে সশস্ত্রবাহিনীকে 'পূর্ণ স্বাধীনতা' দিলেন মোদি

বাংলাদেশের অর্থনৈতিক উন্নতির জন্য উত্থানশীল গ্রাফ ও বিশ্ব মানচিত্র. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT