চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাহমুদউল্লাহর দর্শকের দিকে তেড়ে যাওয়ার কারণ জানা গেল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:57 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
দর্শকদের সঙ্গে খেলোয়াড়ের উত্তেজনাপূর্ণ সংঘর্ষের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে আবাহনী। ফাইনালের পর দেখা যায় মোহামেডানের তারকা ব্যাটার মাহমুদউল্লাহ রিয়াদ দর্শকের দিকে তেড়ে গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর কারণও জানা গেছে।

মিরপুরে যে দর্শকের দিকে মাহমুদউল্লাহ তেড়ে গিয়েছিলেন, তিনিই কারণ জানিয়েছেন। মোহাম্মদ নাদিম নামের ওই দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার দিকে তেড়ে যাওয়ার কারণ ব্যাখ্যা করে একটি পোস্ট দিয়েছেন। পাঠকদের উদ্দেশ্যে ওই দর্শকের পোস্ট হুবহু তুলে ধরা হল।

নাদিম লিখেছেন- ‘হ্যালো গাইজ, আজকে মোহামেডান-আবাহনী অঘোষিত ফাইনালের শেষে মিরপুরে মাহমুদউল্লাহ রিয়াদের সাথে যে ইন্সিডেন্ট টা হয়, সেটা আমার সাথে। কাহিনী টা খুলে বলি-

ম্যাচ শেষে নিচের দিকে ড্রেসিংরুমের কাছে যাই। সেখানে মোহমেডান ক্লাব থেকে একটা পানির বোতল দিলে পানি পান করি আর প্লেয়ারদের ড্রেসিংরুমে আসা দেখছিলাম। তখন মাহমুদউল্লাহ রিয়াদ ও তার পিছনে ম্যানেজার সাজ্জাদুল হক শিপন আসে।

আমি মাহমুদউল্লাহ রিয়াদকে দেখে বলি ‘ভাই, ভালো খেলসেন, হ্যাটস অফ টু ইউ।’ এরপর ম্যানেজার সাজ্জাদুল হক শিপনের দিকে তাকিয়ে বলি, ‘শিপন ভাই, প্রতি বছর কি ভূয়া টিম করেন। ১৮ জনের টিম বানান, এর ১০ জনই জাতীয় দলে চলে যায়।’

এখানে ‘ভূয়া’ ওয়ার্ডটার উচ্চারণ ঘটায়, মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে তা শুনতে পেয়ে আমার দিকে তেড়ে আসেন। অথচ আমি তাকে বা কোনো প্লেয়ারের দিকে এটা বলি নাই।

আমি যখন এটা বলছিলাম, ম্যানেজার শিপন হাসতেসিলো। কিন্তু এ হাসার মধ্যেই মাহমুদউল্লাহ রিয়াদ ড্রেসিংরুম থেকে বের হয়ে আমার দিকে তেড়ে আসে। এখানে ক্যামেরা থাকলে পুরো ঘটনাটার রেকর্ড থাকার কথা।

ধন্যবাদ।’

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) দুই চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান ও আবাহনীর লড়াইটা ছিল অলিখিত ফাইনাল। যারা জিতবে তারা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন। এমন ম্যাচে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে টানা ততৃীয়বার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আবাহনী। প্রিমিয়ার লিগে এটি আবাহনীর ২৪তম শিরোপা। অন্যদিকে প্রতিযোগিতায় মোহামেডান শিরোপা জিতেছে ৯ বার।

Tags: আবাহনীডিপিএলমাহমুদউল্লাহমোহামেডানলিড স্পোর্টসশিপন
Previous Post

‘হিট থ্রি’ নিয়ে হাই নানির ভোল্টেজ বাজি!

Next Post

দেশে আজারবাইজানের দূতাবাস খুলতে প্রধান উপদেষ্টার আহ্বান

Next Post
বাংলাদেশ ও আজারবাইজানের প্রতিনিধিরা সাক্ষাৎকারে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে আজারবাইজানের দূতাবাস খুলতে প্রধান উপদেষ্টার আহ্বান

জামায়াত আমিরের বক্তৃতা, শান্তিপূর্ণ আন্দোলনের আহ্বান. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিশোধ কখনও শান্তি বয়ে আনতে পারে না: জামায়াত আমির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT