চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থানা হেফাজতে অভিনেতা সিদ্দিক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:10 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in বিনোদন
A A
অভিনেতা সিদ্দিক থানায় হেফাজতে, গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধরের পর পুলিশে সোপর্দ করেছে উত্তেজিত জনতা। রাজধানীর কাকরাইল এলাকায় মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি থানা হেফাজতে আছেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক চ্যানেল আই অনলাইনকে সিদ্দিকুরের থানা হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত করেন। এসময় তিনি অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে কোনো মামলা নেই বলেও জানান।

এরআগে সিদ্দিককে মারপিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়ে। ভাইরাল ভিডিওতে অভিনেতা সিদ্দিককে রাস্তায় হাঁটতে দেখা যায়, তার পাশে দুজন পুলিশকেও দেখা যায়। এসময় কেউ একজন তাকে উদ্দেশ্য করে ‘আওয়ামী দোসর’ বলে মন্তব্য করেন।

ভিডিওটিতে এসময় সিদ্দিকের বিরুদ্ধে ওই মন্তব্যকারীকে বেশকিছু অভিযোগ করতে শোনা যায়। আওয়ামী দোসর হিসেবে কেন পুলিশ এখনো তাকে গ্রেপ্তার করে আদালতে বিচারের সম্মুখিন করছে না, এ বিষয়েও কথা বলতে শোনা যায়।

এর কিছু সময় পরেই উত্তেজীত ছাত্র-জনতা সিদ্দিকের উপর চড়াও হয়। এসময় মারধরে অভিনেতার পরনে থাকা গেঞ্জিটি ছিঁড়ে ফেলেন তারা।

পরে সিদ্দিককে নিয়ে থানায় রওনা হন কয়েকজন। অভিনেতার বাম হাত ধরে থাকা একজন ব্যক্তিকে এসময় বলতে দেখা যায়, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে বিরোধিতা করেছিলেন এই সিদ্দিক। ছাত্রদের বুকে সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন তিনি।’ এসময় একজন উত্তেজীত কণ্ঠে হাবিবুল্লাহ বাহার কলেজের দুজন ছাত্র আন্দোলনে গুলিতে শহীদ হওয়ার কথাও বলেন। আওয়ামী দোসর সিদ্দিককে কোনোভাবেই ছাড়া হবে না বলেও গলা চড়ান একজন।

Tags: অভিনেতা সিদ্দিকছাত্রজনতানাটকমারধরলিড বিনোদনসিদ্দিক
Previous Post

মোহামেডানকে হারিয়ে টানা তৃতীয়বার চ্যাম্পিয়ন আবাহনী

Next Post

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

Next Post
বজ্রপাতের সময় আকাশে আলোড়ন, মাঠে শান্ত পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারে বজ্রপাতে লবণ শ্রমিকের মৃত্যু

শেখ রেহানার স্বামীসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ রেহানার স্বামীসহ আটজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT