চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৩৫ বলে সেঞ্চুরির পর বাবা-মার ত্যাগের কথা বললেন ১৪ বর্ষী সূর্যবংশী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 29, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের তরুণ ক্রিকেটার সূর্যবংশী ব্যাট হাতে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

আইপিলে ৩৫ বলে সেঞ্চুরি হাঁকিয়ে ক্রিকেট বিশ্বে তোলপাড় লাগিয়ে ফেলেছেন বৈভব সূর্যবংশী। ১৪ বছর ৩২ দিন বয়সী বৈভব স্বীকৃত টি-টুয়েন্টির সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হয়েছেন। রাজস্থান রয়্যালসের হয়ে ভয়-ডরহীন ক্রিকেট খেলতে তাকাননি কোনো বোলারের নামের দিকে। শুধু বল দেখেছেন, আর ব্যাট চালিয়েছেন। এমন সাফল্যের পেছনের গল্পটা ছিল বেশ কঠিন, সেটাও বলেছেন।

গত ১৯ এপ্রিল লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে নেমে আইপিএল ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটারের রেকর্ড গড়েন বৈভব সূর্যবংশী। ২০ বলে ৩৪ রান করে ঝলক দেখান। সোমবার গুজরাট টাইটান্সের বিপক্ষে গড়েছেন বিশ্বরেকর্ডই। নিজের তৃতীয় ম্যাচ নেমে ক্যারিয়ারের প্রথম আইপিএল ফিফটিকে একশতে রূপ দিয়েছেন বৈভব। হয়েছে বিশ্বরেকর্ড।

২১০ রান তাড়ায় রাজস্থানকে ৮ উইকেটে জিতিয়ে ম্যাচসেরা হন বৈভব। ব্যাট হাতে যতটা বিধ্বংসী, মাইক্রোফোনের সামনে ততটাই ছিলেন নরমসরম। প্রতিক্রিয়া প্রকাশে খুব উচ্ছ্বাসেরও ছোঁয়া ছিল না।

আইপিএলের প্রথম শতক পেয়ে উচ্ছ্বসিত বৈভব বলেছেন, ‘খুব ভালো লাগছে। আইপিএলে আমার প্রথম শতক তৃতীয় ইনিংসেই। খুব ভালো লাগছে। এতদিন ধরে, গত তিন-চার মাস ধরে আইপিএলের জন্য যে অনুশীলন করে আসছি, সেটির ফল দেখা যাচ্ছে মাঠে। আইপিএলে সেঞ্চুরি করা স্বপ্নের মতোই।’

রেকর্ড গড়া ম্যাচের পর শোনান কত ত্যাগ করতে হয়েছে। সূর্যবংশী বলেছেন, ‘‘এপর্যন্ত আসতে পেরেছি বাবা-মায়ের জন্য। ভোরে আমার অনুশীলনে যেতে হবে, এজন্য মা রাত দুটায় ঘুম থেকে উঠে যেতেন। কেবল ঘণ্টাতিনেক ঘুমাতেন। উঠে আমার জন্য খাবার বানাতেন। বাবা কাজ ছেড়ে দিয়েছিলেন আমার জন্য। বড় ভাই সেটা সামলাতেন। অনেক কষ্টে চলছিল সংসার। কিন্তু বাবা আমার পেছনে লেগেই ছিলেন, ‘তুমি পারবে, তুমি করবে।’’

‘সৃষ্টিকর্তা এসব দেখেন। পরিশ্রম যারা করেন, তারা কখনও অসফল হন না। আজকে যতটুকু ফল মিলছে, যতটা সফল হচ্ছি, সব বাবা-মায়ের জন্যই। অনেকদিন থেকেই তৈরি হচ্ছিলাম। ফল পেয়ে ভালো লাগছে। সামনে আরও ভালো করতে চাই, দলের জন্য অবদান রাখতে চাই।’

আইপিএলের মৌসুম শুরু আগে মেগা নিলামে ১ কোটি ১০ লাখ রুপিতে সূর্যবংশীকে নেয় রাজস্থান। আইপিএলের অর্থের বাজারে এটা বড় অঙ্ক নয়। তবে সেই সময়ে ১৩ বর্ষী ক্রিকেটারকে এই অঙ্কে দলে নেয়া মানেও ছিল বিশেষ কিছু।

Tags: ‘সূর্যবংশী’আইপিএলগুজরাটবৈভবলিড স্পোর্টস
Previous Post

গভীর রাতে এনসিপি নিয়ে উমামা ফাতেমার ফেসবুক পোস্ট

Next Post

সাদমানের ১২০, দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড বাংলাদেশের

Next Post
সাদমানের ১২০ রানের ইনিংসের পর উদযাপন করছে বাংলাদেশি ক্রিকেটাররা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাদমানের ১২০, দ্বিতীয় দিন শেষে ৬৪ রানের লিড বাংলাদেশের

সাবেক মন্ত্রী মোজাম্মেল হক, কালো চশমা ও সাদা দাড়ি সহ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বিরুদ্ধে দুদকের মামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT