চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাইজুলের ৫ উইকেট, শেষবেলা রাঙিয়ে প্রথমদিন বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:31 অপরাহ্ন 28, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাইজুল ইসলাম বল হাতে, মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: ১৭৭/২ থেকে ২২৭/৯ জিম্বাবুয়ে, চট্টগ্রাম টেস্টের প্রথমদিনের চিত্র এটি। দ্বিতীয়ে সেশনে দাপট দেখিয়েছিলেন রোডেশিয়ান দুই ব্যাটার নিকো ওয়েলচ ও শন উইলিয়ামস। সেখান থেকে দুর্দান্ত প্রত্যাবর্তন টাইগারদের। তাইজুল ইসলামের ৫ উইকেটে প্রথমদিন শেষে চালকের আসনে বাংলাদেশ। টাইগার স্পিনারের ১৬তম ফাইফার এটি।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। প্রথমদিনে ৯০ ওভার ব্যাট করে ৯ উইকেটে ২২৭ রান তুলেছে। তাফাদজাওয়া সিগা ১৮ রানে এবং ব্লেসিং মুজরাবানি ২ রানে দ্বিতীয় দিন শুরু করবেন।

প্রথম সেশনে দুই উইকেট হারিয়েছিল জিম্বাবুয়ে। দ্বিতীয় সেশন অবিচ্ছিন্ন থেকে কাটিয়ে দেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। ২ উইকেটে ১৬১ রান নিয়ে চা বিরতির পর নেমে দুজনেই ঠিকঠাক খেলেছেন। ক্র‌্যাম্প হওয়ায় এক রান যোগ করে উঠে যান নিকো ওয়েলচ। এরপরই ধস নামে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপে। তৃতীয় সেশনে ৭ উইকেট তুলে নেয় বাংলাদেশ।

চা বিরতির পর প্রথম আঘাত হানেন নাঈম হাসান। ৬৭.৩ ওভারে দলীয় ১৭৭ রানে ক্রেইগ আরভিনকে ফেরান। নাঈম পরের ওভারে এসে শন উইলিয়ামসকে তানজিম সাকিবের ক্যাচ বানান। ৬৭ রান করেন উইলিয়ামস।

তাইজুলের ঝলক শুরু হয় এরপর। ৭৯তম ওভারে ১৫ রান করা ওয়েসলি মাধেভেরেকে ফেরান। ৮১তম ওভারে দলীয় ২০৬ রানে জোড়া আঘাত হানেন তাইজুল। ওয়েলিংটন মাসাকাদজা ও রিচার্ড এনগারাভাকে ফেরান। দলীয় ২১৬ রানে অষ্টম উইকেট হারায় জিম্বাবুয়ে। ভিনসেন্ট মাসাকাদজাকে রান আউট করেন মিরাজ।

দ্বিতীয়বার ব্যাটে নামেন রিটায়ার্ড হার্ট হয়ে উঠে যাওয়া ওয়েলচ। টিকতে পারেননি ৫ বলের বেশি। ওভারের শেষ বলে ওয়েলচকে ফিরিয়ে নিজের পঞ্চম উইকেট তুলে নেন তাইজুল। ৫৪ রান করেন ওয়েলচ।

পরে তাফাদজাওয়া সিগা ও মুজারাবানি দিনের খেলা শেষ করেন।

তাইজুল ইসলাম ২৭ ওভার বল করে ৬০ রান খরচায় ৫ উইকেট নেন। নাঈম হাসান নেন ২টি উইকেট। তানজিম সাকিব নেন একটি উইকেট।

Tags: চট্টগ্রাম টেস্টতাইজুলতানজিম সাকিববাংলাদেশ-জিম্বাবুয়েলিড স্পোর্টস
Previous Post

জাওয়াদের রেকর্ডে শ্রীলঙ্কায় বড় জয় যুবা টাইগারদের

Next Post

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ

Next Post
জনগণের সমাবেশে গেজেট প্রকাশের দৃশ্য, বিশাল জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর গঠন করে গেজেট প্রকাশ

অভিনেতা পেহেলগামে নদীর পাশে দাঁড়িয়ে হাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রক্তাক্ত ঘটনার রেশ না কাটতেই পেহেলগামে এই অভিনেতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT