চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বজ্রপাতে ৪ জনের মৃত্যু, কয়েকজন আহত

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
3:20 অপরাহ্ন 28, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, কুমিল্লা, জনপদ
A A
বজ্রপাতের সময় আকাশে ঝলমলে আলো ও বজ্রধ্বনি. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় ৪ জন নিহত ও অন্তত ৩ জন আহত হয়েছেন। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের শ্রবণশক্তি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

আজ ২৮ এপ্রিল (সোমবার) দুপুরে বরুড়া ও মুরাদনগর উপজেলায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সকাল সাড়ে ১১টার দিকে তারা মাঠে ধান কাটার সময় আকস্মিক ঝড় ও বজ্রপাত হলে ঘটনাস্থলেই নিহত হন।

বরুড়া উপজেলার খোশবাস ইউনিয়নের পয়ালগচ্ছ গ্রামে বজ্রপাতে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়। নিহতরা হলেন—ফাহাদ হোসেন (১৩), পিতা মৃত খোকন মিয়া এবং সায়মন হোসেন (১৩), দাদা আব্দুল বারেক মিয়া। দুজনই বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আকাশ আংশিক মেঘলা থাকলেও ফাহাদ ও সায়মন মাঠে ঘুড়ি উড়াচ্ছিল। হঠাৎ বজ্রপাত হলে তারা গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নু এমং মারমা মং ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে, মুরাদনগর উপজেলার কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশে কৃষি জমিতে কাজ করার সময় বজ্রপাতের শিকার হয়ে প্রাণ হারান দুই কৃষক—নিখিল চন্দ্র দেবনাথ, পিতা বীরচরণ দেবনাথ, কোরবানপুর গ্রামের বাসিন্দা এবং জুয়েল ভূইয়া, পিতা জসিম উদ্দিন ভূইয়া, দেওড়া গ্রামের বাসিন্দা।

বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Tags: বজ্রপাতে মৃত্যু
Previous Post

ইরেশের বিরুদ্ধে হত্যা মামলা, প্রতিক্রিয়ায় যা বললেন ফারুকী

Next Post

স্লটের কাছে যা পেয়ে সফল সালাহ

Next Post
লিভারপুল ফুটবল দল মাঠে জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্লটের কাছে যা পেয়ে সফল সালাহ

সাবিলা বড়পর্দায় অভিনয়রত, পেছনে অগ্নিকাণ্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়পর্দায় সাবিলা, ‘তাণ্ডব’-এ শুরু!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT