চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক প্রধান বিচারপতি খায়রুল হককে গ্রেপ্তারের দাবি জাতীয়তাবাদী আইনজীবীদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 27, এপ্রিল 2025
in - সেমি লিড, আদালত
A A
নেতৃস্থানীয় ব্যক্তিরা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর উল্লেখ করে সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হককে গ্রেফতার ও বিচারের মুখোমুখি করার দাবী জানিয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

রোববার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এই দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে এই দাবী সম্বলিত লিখিত বক্তব্য উপস্থাপন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। এসময় তিনি ফ্যাসিবাদের দোসর দলবাজ ও দুর্নীতিবাজ বিচারকদের অপসারনের দাবী জানিয়ে বলেন, ‘বিচার বিভাগের প্রত্যক্ষ সহযোগিতায় পলাতক শেখ হাসিনা দেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছিল। বিচার বিভাগ তাদের উপর অর্পিত সাংবিধানিক দায়িত্ব পালন করলে গণতন্ত্র ধ্বংস হতে পারত না। বাংলাদেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের মূল কারিগর, সাবেক প্রধান বিচারপতি জনাব এ.বি.এম. খায়রুল হক। অজ্ঞাত কারণে অদ্যাবধি তাকে গ্রেফতার বা বিচারের মুখোমুখি করা হয়নি। অথচ তার বিচার বাংলাদেশের জনগণের গণদাবী। এক্ষেত্রে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রনালয় কোন উদ্যোগই এখন পর্যন্ত নেননি।’

আজকের সংবাদ সম্মেলন থেকে উত্থাপিত দাবীর স্বপক্ষে সারাদেশের আইনজীবীদেরকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য আহ্বান জানিয়ে আগামী ২৯ এপ্রিল মঙ্গলবার সারাদেশের সকল জেলা বারে আইনজীবীদের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ কর্মসূচী ঘোষণা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল।

আজকের সংবাদ সম্মেলনে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল, ফোরামের সুপ্রিম কোর্ট শাখার আহ্বায়ক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সদস্য সচিব অ্যাডভোকেট গাজী তৌহিদুল ইসলাম, ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন, অ্যাডভোকেট, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান, অ্যাডভোকেট মো. মাকসুদ উল্লাহ, অ্যাডভোকেট আনিসুর রহমান রায়হান বিশ্বাস, অ্যাডভোকেট সামসুল ইসলাম মুকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

Tags: খায়রুল হকজাতীয়তাবাদী আইনজীবী ফোরামসুপ্রিম কোর্ট
Previous Post

ইরানের বন্দরে বিস্ফোরণে নিহত বেড়ে ২৮, বহু আহত

Next Post

কানাডায় উৎসবের ভিড়ে ঢুকে গেল গাড়ি, নিহত ৯ 

Next Post
কানাডায় উৎসবের ভিড়ে গাড়ি ঢুকে নিহত ৯, পুলিশ ও উদ্ধারকারীরা ঘটনাস্থলে. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় উৎসবের ভিড়ে ঢুকে গেল গাড়ি, নিহত ৯ 

প্রধান উপদেষ্টা সহ কর্মকর্তাদের রোম ছাড়ার সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোম ছেড়েছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT