চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিনেমায় পাক-ভারত যুদ্ধ

পাক-ভারত যুদ্ধ নিয়ে এই সিনেমাগুলো অবশ্যই দেখা উচিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:48 অপরাহ্ন 26, এপ্রিল 2025
in বিনোদন
A A
পাক-ভারত যুদ্ধের সিনেমার দৃশ্য, সৈনিক, অস্ত্র ও যুদ্ধের পরিবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন ভারতীয় পর্যটক নিহত হওয়ার ঘটনায় দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়ে গেছে। এ হামলায় পাকিস্তানের মদদ থাকার অভিযোগ তুলেছে ভারত। নিয়েছে বেশকিছু কড়া পদক্ষেপ। পাল্টা ব্যবস্থা ঘোষণা করেছে পাকিস্তানও।

এমন পরিস্থিতিতে পৃথিবীর অধিকাংশ মিডিয়ার প্রশ্ন, ভারত-পাকিস্তান যুদ্ধ কি অত্যাসন্ন হয়ে পড়েছে? এই দু’টি পরাক্রমশালী দেশ কি এই মুহূর্তেই যুদ্ধে জড়াবে? যদিও যুদ্ধে জড়ানো এই দুটি দেশের মধ্যে অস্বাভাবিক ঘটনা নয়। ১৯৪৭ সালে দেশ ভাগের পর বেশ কয়েকবার যুদ্ধে জড়িয়েছে এই দুই প্রতিবেশী দেশ।

যেসব যুদ্ধ পরিস্থিতি নিয়ে পরবর্তীতে বলিউডে নির্মিত হয়েছে বহু সিনেমা। যারা পাক-ভারতের অতীত যুদ্ধ নিয়ে সিনেমাগুলো দেখেননি, তারা বিভিন্ন ওটিটি প্লাটফর্মের বরাতে দেখে নিতে পারেন আলোচিত এই ৫টি সিনেমা-

শেরশাহ
মুক্তির বছর: ২০২১
অভিনয়: সিদ্ধার্থ মালহোত্রা, কিয়ারা আদভানি

এটি ভারতের ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের বীর সেনা অফিসার ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপর ভিত্তি করে তৈরি ‘শেরশাহ’। তিনি ভারতের কার্গিল যুদ্ধের সবচেয়ে বিখ্যাত নায়ক, যিনি তার জীবন বাজি রেখে নিজ দেশ রক্ষায় লড়েছিলেন। সিনেমাটি তার সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগের গল্পকে তুলে ধরে। এতে প্রধান চরিত্রে সিদ্ধার্থ মালহোত্রা অভিনয় করেছেন এবং কিয়ারা আদভানি তার প্রেমিকার ভূমিকায় অভিনয় করেছেন।

পিপা
মুক্তির বছর: ২০২২
অভিনয়: ইশান খাট্টার, মৃণাল ঠাকুর

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালী ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধে জড়িয়ে যাওয়ার প্রেক্ষাপটে নির্মিত ‘পিপা’। এই সিনেমাটি ক্যাপ্টেন বালরাম সিং মেহতার জীবন অবলম্বনে তৈরি। তিনি সেই সময়ে বাংলাদেশে মিত্রবাহিনীর সদস্য হিসেবে যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সিনেমাটিতে তার সাহসিকতা এবং নিজ দেশের প্রতি তার ভালবাসার চিত্র তুলে ধরা হয়েছে। এটি ভারতীয় সেনাবাহিনীর আত্মত্যাগের গল্প নিয়ে নির্মিত।

উরি
মুক্তির বছর: ২০১৯
অভিনয়: ভিকি কৌশল, ইয়ামি গৌতম, পরেশ রাওয়াল

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ২০১৯ সালের একটি অ্যাকশন থ্রিলার। যা বাস্তব ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত। সিনেমাটি ২০১৬ সালের উরি সন্ত্রাসী আক্রমণের পর ভারতীয় সেনাবাহিনীর প্রতিক্রিয়া তুলে ধরে। এতে প্রধান চরিত্র মেজর ঊষান সিং শেরগিলের ভূমিকায় অভিনয় করেছেন বিকি কৌশল। এটি ভারতীয় সেনাদের একটি সাহসী ক্রস-বর্ডার সার্জিক্যাল স্ট্রাইক কাহিনী, যা তারা পাকিস্তান-অধিকারিত কাশ্মীরে সন্ত্রাসী ক্যাম্পে পরিচালনা করে।

রাজি
মুক্তির বছর: ২০১৮
পরিচালক: মেঘনা গুলজার
অভিনয়: আলিয়া ভাট, ভিকি কৌশল

‘রাজি’ একটি উত্তেজনাপূর্ণ গুপ্তচর থ্রিলার। যা ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন ঘটনা। সিনেমাটি শেহমত খান (আলিয়া ভাট) নামে এক তরুণ কাশ্মীরী নারীর গল্প, যাকে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ পাকিস্তানে গুপ্তচর হিসেবে পাঠায়। সে পাকিস্তানি সেনাবাহিনীর একজন অফিসারের (বিকি কৌশল) সাথে বিয়ে করে এবং তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করে।

সর্বজিৎ
মুক্তির বছর: ২০১৬
অভিনয়: রনদীপ হুদা, ঐশ্বরিয়া রাই বচ্চন

এটি সর্বজিৎ সিং নামে এক ভারতীয় কৃষকের জীবন কাহিনীর উপর ভিত্তি করে সিনেমা। যিনি ভুলবশত পাকিস্তানে প্রবেশ করে সন্ত্রাসী অভিযোগে আটক হন এবং মৃত্যুদণ্ডে দণ্ডিত হন। সিনেমাটিতে তার পরিবার, বিশেষত তার বোন, সর্বজিৎকে মুক্ত করার জন্য যেভাবে লড়াই করেছেন, তার গল্পটি খুবই আবেগপূর্ণভাবে তুলে ধরা হয়েছে। রনদীপ হুদা সর্বজিতের চরিত্রে অভিনয় করেছেন এবং ঐশ্বরিয়া রাই বচ্চন তার বোনের চরিত্রে অভিনয় করেছেন।

Tags: উরিঐশ্বরিয়া রাই বচ্চনপাক-ভারত যুদ্ধপিপাবলিউডভারত-পাকিস্তান যুদ্ধযুদ্ধের সিনেমারনদীপ হুদালিড বিনোদনশেরশাহসর্বজিৎসিদ্ধার্থ মালহোত্রাসিনেমা
Previous Post

লঙ্কানদের বিপক্ষে হেরে সিরিজ শুরু বাংলাদেশের

Next Post

২৫০ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি

Next Post
বিসিবি সভায় কর্মকর্তাদের আলোচনা ও সিদ্ধান্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৫০ কোটি টাকা স্থানান্তরের ব্যাখ্যা দিল বিসিবি

জাতীয় নাগরিক পার্টির লোগো, সবুজ ব্যাকগ্রাউন্ডে নীল ও লাল রঙের ডিজাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT