চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাতীয় স্বার্থকে বড় করে দেখলেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. মনসুর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:40 অপরাহ্ন 24, এপ্রিল 2025
in অর্থনীতি
A A
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. মনসুরের ছবি, পেশাদার ও আত্মবিশ্বাসী. Channel i News - চ্যানেল আই নিউজ

নিউইয়র্কের অর্থপাচারকারী সিন্ডিকেটের মুখোশ উন্মোচন করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। তাদের আয়োজিত ভূয়া রেমিট্যান্স মেলা বয়কট করে প্রবাসী বাংলাদেশীদের সাথে মিলিত হলেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ কনস্যুলেটে।

রেস্টুরেন্টের বেইসমেন্টে বিতর্কিত ব্যক্তি বিশ্বজিৎ সাহা নয়, তিনি বড় করে দেখলেন অর্থপ্রেরণকারী প্রবাসী বাংলাদেশীদেরকে। সম্মান প্রদর্শন করলেন তাদের প্রতি। এরমধ্য দিয়ে বাংলাদেশ ব্যাংক গভর্নর স্থাপন করলেন দেশ প্রেমের অনন্য নজির।

কথায় আছে ব্যক্তির চেয়ে দল বড়, আর দলের চেয়ে দেশ। কিন্তু বাংলাদেশে স্বৈরশাসনামলে ঘটে তার উল্টোটি। দেশের চেয়ে দল এবং চূড়ান্ত বিচারে দলের চেয়ে বড় হয়ে উঠে ব্যক্তি। পরিবারতান্ত্রিক ব্যক্তি পূজার এই রাজনীতি বাংলাদেশ রাষ্ট্রকে বিগত দেড় দশকে দাঁড় করিয়েছে ধ্বংসের দ্বারপ্রান্তে।

দুঃশাসন, দুর্নীতিই শুধু নয়, এসময়ে লক্ষ লক্ষ কোটি পাঁচার হয়েছে বিদেশে। বিশেষ করে যুক্তরাষ্ট্রে পাচার হয়েছে মোটা অংকের অর্থ। ফ্যাসিষ্ট সরকার প্রধান ও তার দোসরদের পরিবারের ঘনিষ্ঠজনের এদেশে বসবাসের কারণে অর্থপাচারকে কেন্দ্র করে গড়ে উঠে বড় ধরণের একটি সিন্ডিকেট। যার মূল হাব ছিলো নিউইয়র্ক। স্বৈরশাসনামলে একশ্রেনীর রাজনীতিক, আমলা, ব্যবসায়ী ও ব্যাংকারদের নিয়ে গঠিত এই অর্থপাচারকারী সিন্ডিকেট অবাধে পাচারকৃত অর্থ যুক্তরাষ্ট্রে বিনিয়োগ করেছে বিভিন্ন খাতে।

রেমিট্যান্স মেলা, ট্রেড শো, অফশোর ব্যাংকিং, রোড-শো সহ বিভিন্ন নামে অনুষ্ঠানের আড়ালে অর্থপাচার করেছে তারা।নিউইয়র্কে অর্থপাচারকারীদের এমন একটি সিন্ডিকেটের ব্যক্তিরা ফ্যাসিবাদের পতনের পর পাল্টে ফেলেছে তাদের মুখোশ। নতুন করে সক্রিয় হয়ে উঠেছে পুরনো ব্যবসায়। লুটেরা মশিয়ুর রহমান, সালমান এফ রহমান, আতিয়ার রহমান গংদের পরিবর্তে তারা এখন ঝুঁকেছে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের রাষ্ট্রায়ত্ব ও বেসরকারী ব্যাংকসহ বিভিন্ন অর্থলগ্নীকারী প্রতিষ্ঠানের প্রতি।

বর্তমান সরকার ও ব্যাংকিং খাতে ঘাপটি মেরে থাকা এক শ্রেনীর অসৎ কর্মকর্তা যারা আগে এই অর্থ পাচার কাজে অতীতে সহায়তা করেছে তারাই আবার নূতন করে যুক্ত হয়েছেন নিউইয়র্ক ভিত্তিক এই সিন্ডিকেটের সাথে। তাদের যোগসাজসেই নিউইয়র্কে এপ্রিলের তৃতীয় সপ্তাহে সিন্ডিকেটটি আয়োজন করে তথাকথিত রেমিট্যান্স মেলা। রেমিট্যান্স ব্যবসার সাথে সম্পর্কহীন এই চক্রটি অত্যন্ত সুকৌশলে বিভিন্ন ব্যাংক কর্মকর্তাদের ফাঁদে ফেলে আগেই মোটা অংকের অর্থ হাতিয়ে নেয় রেমিট্যান্স মেলার স্টলের উসিলায়। তারা কথিত এই মেলায় প্রধান অতিথি করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডঃ আহসান এইচ মনসুরকে এবং অন্যান্য ব্যাংক কর্মকর্তাদেরকেকরা হয় বিশেষ অতিথি। এমনিতেই বাংলাদেশের বিত্তবান ব্যক্তিরা যেকোন উসিলায় যুক্তরাষ্ট্র সফরের জন্য মুখিয়ে থাকেন। সুযোগ নিতে চান রথ দেখতে এসে কলা বেচার। ফলে অতি সহজেই আতিথ্য গ্রহণ করেন তারা।

ওয়াশিংটনে বিশ্বব্যাংকের সাথে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের পূর্ব নির্ধারিত একটি বৈঠক ছিলো ২২ ও ২৩ এপ্রিল। এই দিনক্ষণকে সামনে রেখে তার দু’দিন পূর্বে চাতুর্য্যরে সাথে তারা কথিত মেলার আয়োজন করে নিউইয়র্কে। কথা ছিলো গত ১৮ এপ্রিল গভর্নর ড. আহসান এইচ মনসুর নিউইয়র্ক আসবেন এবং সেদিনই সন্ধ্যায় আয়োজকদের নৈশভোজে অংশ নিবেন। পরদিন একটি রেস্টুরেন্টের বেইসমেন্টে উদ্বোধন করবেন কথিত রেমিট্যান্স মেলা। কিন্তু বিধিবাম হলে যা হয় তাই হয়েছে। পতিত স্বৈরাচারের দোসর, বিতর্কিত দু’জন ব্যক্তির অখ্যাত সংগঠন কর্তৃক আয়োজিত এই মেলার দুরভিসন্ধির তথ্য পৌছে যায় সরকারের শীর্ষ মহলে। বাংলাদেশ ব্যাংক গভর্নর ও তার প্রতিনিধি দল বয়কট করেনকথিত রেমিট্যান্স মেলা।

নিউইয়র্কে তিনি স্থানীয় বাংলাদেশ কনস্যুলেটে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীদের সাথে মিলিত হন মতবিনিময় সভায়। এই সভায় তিনি প্রবাসী বাংলাদেশীদের প্রতি আহ্বান জানান দেশ থেকে যারা অর্থ লুট করে এনে যুক্তরাষ্ট্রে অর্থবিত্তের পাহাড় গড়েছেন, যাপন করছেন বিলাসী জীবন তাদেরকে চিহ্নিত করে সরকারের নিকট তথ্য প্রদানের। দেশের পাচারকৃত অর্থ ফেরত নেয়ায় অভিযানে নেতৃত্ব দিচ্ছেন গভর্নর নিজেই। বাংলাদেশ কনসুলেটে তিনি পৃথকভাবে মতবিনিময় করেন স্থানীয় বাংলাদেশী রেমিট্যান্স হাউজের কর্মকর্তাদের সাথে।

দেশ ও জাতির স্বার্থ সংশ্লিষ্ট বিষয় প্রাধান্য পায় মতবিনিময়কালে। ব্যক্তিত্বের মাঝে কি অভিনব বিপরীত্য, ফ্যাসিবাদী আমলের তৎকালীন গভর্নর আতিউর রহমান রাষ্ট্রীয় কোষাগার উন্মুক্ত করে দিয়ে সুযোগ দেন ৮০০ কোটি টাকা পাচারের। অপরদিকে একই ব্যাংকের গভর্নর দেশ থেকে দেশান্তরে ছুটে বেড়াচ্ছেন পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে নিতে।

প্রবাসী বাংলাদেশীরা গভর্নর ডঃ মনসুরের প্রগার দেশপ্রেম ও সাহসী উদ্যোগের প্রশংসা করছেন। কথিত রেমিট্যান্স মেলায় বেসরকারি ব্যাংকের কর্তাব্যক্তি যারা অংশ নিয়েছেন তাদেরকে নজরদারিতে এনে ভবিষ্যতে এধরণের কর্মকান্ড রুখে দেয়ার দাবি জানিয়েছেন প্রবাসীরা। কথিত মেলার আয়োজকগণ নিজেদের মর্যাদা ও বিত্তবান হিসেবে পরিচয় দিতে এবারও আশ্রয় নেন প্রতারণার। এই মেলার অন্যতম আয়োজক ডাঃ জিয়াউদ্দিনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের একটি ভূয়া কোম্পানীর নামে বাংলাদেশ সরকারকে ১০বিলিয়ন ইউএস ডলার আর্থিক সহযোগিতার প্রস্তাব দেন। গত বছরের সেপ্টেম্বরে এই চিঠি তিনি ডঃ মুহাম্মদ ইউনূসকে হস্তান্তর করেন।

গভর্নর ডঃ আহসান এইচ মনসুর যাতে তাদের মেলায় অংশ নেন এজন্য তারা সরকারের শীর্ষ পর্যায়ে তদ্বির করে ব্যর্থ হন শেষ মুহূর্ত পর্যন্ত। তারপরও গভর্নরের নাম ব্যবহার করে বিজ্ঞাপন প্রচার করা হয়। সাধারণ প্রবাসী বাংলাদেশীরা ভূয়া এই রেমিট্যান্স মেলা প্রত্যাখান করলেও গুটিকয় ব্যক্তি সামান্য অর্থের লোভে এসব বিতর্কিত ব্যক্তির পেছনে ছুটছেন। গুণকীর্তন করছেন তাদের।

বিতর্কিত ব্যক্তি বিশেষের স্বার্থের কাছে তারা বলি দিয়েছেন জাতীয় স্বার্থকে। এভাবেই বার বার জাতিকে তারা বিভ্রান্ত করে ঠেলে দিয়েছেন ধ্বংসের পথে। সত্য এবং মিথ্যে অথবা আসল ও নকল দু’টোই একসাথে সঠিক হতে পারে না। তোষামোদকারীদেরকে এ বিষয়টি বুঝতে হবে। এখানেই নিহিত বিবেক ও দেশপ্রেমের মাহাত্ব।

Tags: জাতীয় স্বার্থবাংলাদেশ ব্যাংক
Previous Post

মস্কোতে বাংলাদেশি ছবির বিশেষ স্বীকৃতি

Next Post

শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

Next Post
ট্রাম্পের ছবি ও আন্তর্জাতিক বাণিজ্য সম্পর্কিত তথ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

শুল্ক আরোপ নিয়ে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে ১২ অঙ্গরাজ্যের মামলা

ক্ষ্যাপার দলের নতুন গান পরিবেশনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষ্যাপার দলের নতুন গান 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT