চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাকদীর’-এর শাওকী ফিরছেন ‘গুলমোহর’ নিয়ে

তিন বছর পর কোনো কাজ নিয়ে ফিরছেন সৈয়দ আহমেদ শাওকী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:33 অপরাহ্ন 24, এপ্রিল 2025
in বিনোদন
A A
শাওকী গুলমোহর নিয়ে তাকদীর-এ চরিত্রের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘তাকদীর’ ও ‘কারাগার’–এর মতো জনপ্রিয় সিরিজ নির্মাণের পর ওটিটির দর্শকের কাছে নির্মাতা হিসেবে সৈয়দ আহমেদ শাওকী তার নাম প্রতিষ্ঠিত করেছেন ঠিকঠাকভাবেই। এবার এই নির্মাতা ফিরছেন নতুন সিরিজ নিয়ে!

তার পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজটির নাম ‘গুলমোহর’। আসছে দেশের জনপ্রিয় ওটিটি প্লাটফর্ম চরকিতে। নির্মাতা হিসেবে এটি তার তৃতীয় ওয়েব সিরিজ, আর চরকির সঙ্গে প্রথম কাজ।

‘গুলমোহর’ সিরিজের মাধ্যমে প্রায় ৩ বছর পর পর্দায় ফিরছেন শাওকী। নির্মাতার ভাষ্যে, “নির্মাতা হিসেবে ‘গুলমোহর’ আমার এখন পর্যন্ত সবচেয়ে বড় স্কেলের কাজ। এমন একটা ফিকশনের জন্য সময়টা দরকার ছিল।”

নতুন সিরিজটি নিয়ে শাওকীর ভাষ্য,“আগের দুই সিরিজ দেখে দর্শকের যে প্রত্যাশা, সেগুলো মাথায় রাখিনি। ওগুলো মাথায় রাখলে, আবার আগের কাজের পুনরাবৃত্তি হবার সম্ভাবনা থাকে। ওটিটির দর্শকরা বারবার নতুন কিছু দেখতে চায়। ‘গুলমোহর’ সিরিজে নতুন বিষয় নিয়ে ডিল করেছি।”

কেমন গল্প নিয়ে ফিরবেন শাওকী? এমন প্রশ্ন ছিল দর্শকদের। শাওকীর সহজ উত্তর,“এখন তো ডার্ক মিস্ট্রি টাইপ কাজ বেশি হচ্ছে, তাই আমি চেয়েছিলাম একটা ফ্যামিলি মিস্ট্রির গল্প বলতে।”

শাওকীর সঙ্গে সিরিজটির গল্প, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন মারুফ প্রতীক। নির্মাতা আরও বলেন,“পরিবারের চেনা একটা পরিস্থিতি রয়েছে গল্পে। কিন্তু এর সঙ্গে রহস্য, সন্দেহ ও রাজনীতি জড়িয়ে গল্পটি এগিয়ে গেছে।”

‘গুলমোহর’ সিরিজে কারা অভিনয় করেছেন, কবে মুক্তি পাবে– তা এখনই জানাননি নির্মাতা। ওটিটি প্ল্যাটফর্ম চরকি–এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন,“দর্শকরা সৈয়দ আহমেদ শাওকীর গল্প ও নির্মাণ যেভাবে গ্রহণ করেছে, তাতে বলাই যায় তিনি নবীন মেধাবী নির্মাতাদের মধ্যে অন্যতম। দেশ–বিদেশের সমালোচকরাও তার কাজের প্রশংসা করেছেন। দেশের ওটিটি কনটেন্টের ভাষা–ঢংয়ের নিজস্বতা তৈরিতে বড় ভূমিকা রয়েছে শাওকীর। তিনি এখন প্রতিষ্ঠিত নির্মাতা। এর আগে শাওকী নানাভাবে চরকির সঙ্গে কাজ করেছেন। এবারই প্রথম নিজের নির্মাণ নিয়ে চরকিতে আসছেন তিনি এবং চরকির সবচেয়ে বড় অরিজিনাল নিয়ে হাজির হচ্ছেন দর্শকদের সামনে। আমরা তো খুব এক্সাইটেড। সৈয়দ আহমেদ শাওকীকে অভিনন্দন এবং দর্শকদের আমন্ত্রণ জানিয়ে রাখছি ‘গুলমোহর’ দেখার জন্য।”

চরকির সঙ্গে এর আগে প্রোডাকশন ডিজাইনার, এক্সিকিউিটভ প্রোডিউসার হিসেবে কাজ করেছেন শাওকী। নির্মাতা হিসেবে কাজের অভিজ্ঞতায় অল্প হলেও আছে নতুন কিছু।

নির্মাতা বলেন, “এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় কাজ। এক্ষেত্রে প্ল্যাটফর্মটা খুব গুরুত্বপূর্ণ ছিল। চরকি এখানে আমাকে বিশ্বাস করেছে। এই স্কেলের কাজ সাধারণত বড় পর্দার জন্য হয়। ওটিটির জন্য বড় স্কেলের কাজ করে দেখতে চেয়েছি কেমন লাগে। এ কাজে চরকি আমাকে সমর্থন করেছে।”

চরকি–এর সিইও রেদওয়ান রনি জনান, সিরিজে জ্যেষ্ঠ এবং নবীন শিল্পীরা অভিনয় করেছেন। তাদের নাম এবং মুক্তির তারিখ জানানো হবে শিগগির।

Tags: ওয়েব সিরিজগুলমোহরচরকিতাকদীরলিড বিনোদনশাওকীসিনেমাহইচই
Previous Post

কক্সবাজারে নদী বন্দর স্থাপনে অবৈধ দখলদার উচ্ছেদ হবে: নৌপরিবহন উপদেষ্টা

Next Post

জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না: ট্রাম্প

Next Post
ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্টের সাক্ষাৎকার. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলেনস্কির জন্য যুদ্ধবিরতি চুক্তি হচ্ছে না: ট্রাম্প

বাংলাদেশ ও ভারতের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্থগিত এবছরের সাফ চ্যাম্পিয়নশিপ, হবে বিশ্বকাপের বছরে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT