চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-পাকিস্তান উত্তেজনা তুঙ্গে, চুক্তি-ভিসা বাতিলসহ নানা পদক্ষেপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:42 পূর্বাহ্ন 24, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভারত-পাকিস্তান উত্তেজনা, পতাকা বিভাজিত, কাঁটাতার ও বারbed. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারতশাসিত কাশ্মীরের পহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনার পরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা ঘোষণা করেছে ভারত।

বিবিসি জানিয়েছে, ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এক বুধবার এক বিশেষ সংবাদ সম্মেলনে জানান, সিন্ধু পানিবন্টন চুক্তি অবিলম্বে স্থগিত করা এবং পাঞ্জাবের আটারি চেকপোস্ট অবিলম্বে বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছে ভারত।

এছাড়াও সার্ক দেশগুলোর জন্য বিশেষ ভিসা নিয়ে পাকিস্তানের নাগরিকরা ভারতে ভ্রমণ করতে পারবেন না- সেই তথ্যও জানানো হয়েছে। যারা ওই ভিসায় ইতিমধ্যেই ভারতে রয়েছেন, তাদেরও ওই ভিসা বাতিল করা হচ্ছে এবং ৪৮ ঘণ্টার মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে।

দিল্লিতে পাকিস্তানি দূতাবাসে সেদেশের সেনা, বিমান ও নৌবাহিনীর যে ‘পরামর্শদাতারা’ রয়েছেন, তাদের ‘পার্সোনা নন গ্রাটা’, অর্থাৎ অবাঞ্ছিত বলে ঘোষণা করেছে ভারত। তাদের এক সপ্তাহের মধ্যে ভারত ছাড়তে হবে।

ভারতও ইসলামাবাদে তাদের দূতাবাস থেকে সেনা, বিমান ও নৌবাহিনীর পরামর্শদাতাদের ফিরিয়ে আনবে।

দুই দেশের দূতাবাসেরই সামরিক পরামর্শদাতাদের পাঁচজন করে কর্মীকেও নিজের দেশে চলে যেতে হবে।

দুই দেশের রাজধানীতে অবস্থিত কর্মী সংখ্যা বর্তমানের ৫৫ থেকে কমিয়ে পয়লা মের মধ্যে ৩০ এ নিয়ে আসতে হবে।

দেশের নিরাপত্তা বিষয়ক সর্বোচ্চ কমিটি – ক্যাবিনেট কমিটি অন সিকিওরিটি বা সিসিএস বুধবার বৈঠকে বসে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে হওয়া ওই বৈঠকেই এই অতি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে।

Tags: পাকিস্তানভারত
Previous Post

কুয়েট উপাচার্যকে অপসারণের প্রক্রিয়া শুরু

Next Post

ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ ও মূল্য কমিশন গঠনের আহ্বান

Next Post
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফসলের ন্যূনতম মূল্য নির্ধারণ ও মূল্য কমিশন গঠনের আহ্বান

উচ্চ তাপমাত্রায় শিশু ও বয়স্করা ছায়ায় থাকছে, সূর্যের তীব্র আলো ফুটে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে তাপপ্রবাহের সতর্কতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT