চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাশ্মীরে জঙ্গি হামলা: প্রাণ দিয়ে সাহসিকতার নজির গড়লেন আদিল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 23, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
প্রাণ দিয়ে সাহসিকতার নজির গড়লেন আদিল, কাশ্মীরের জঙ্গি হামলায়. Channel i News - চ্যানেল আই নিউজ

জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন নিরীহ পর্যটক। এই মর্মান্তিক ঘটনার মধ্যেই উঠে এল এক অনন্য সাহসিকতার কাহিনি। এক পর্যটককে রক্ষার চেষ্টায় প্রাণ দিলেন স্থানীয় যুবক সইদ আদিল হুসেন শাহ।

আনন্দবাজার জানিয়েছে, স্থানীয়ভাবে পরিচিত এই যুবক পেশায় ছিলেন ঘোড়া চালক। জীবিকার টানে পর্যটকদের পাহাড়ি পথে ভ্রমণ করানোই ছিল তার কাজ।

মঙ্গলবার দুপুরে বৈসরন উপত্যকায় ভয়াবহ হামলায় চালানো হয়। চোখের সামনে পর্যটকদের ওপরে গুলি চালাতে শুরু করে একদল জঙ্গি। মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময় একজন জঙ্গির দিকে ঝাঁপিয়ে পড়ে তার বন্দুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন সইদ। তবে বন্দুক ছিনিয়ে নেওয়ার আগেই এ কে ৪৭ থেকে গুলি চালায় জঙ্গিরা।ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন রক্তাক্ত অবস্থায়।

পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন সইদ। বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও সন্তানদের মুখের একমাত্র ভরসা তিনিই ছিলেন। ছেলের এমন করুণ পরিণতিতে ভেঙে পড়েছেন বাবা হায়দার শাহ। তিনি বলেন, বিকেল তিনটে নাগাদ আমরা হামলার খবর পাই। বারবার ফোন করেও ওর সঙ্গে যোগাযোগ করতে পারিনি। পরে থানায় গিয়েই ছেলের মৃত্যু সংবাদ জানতে পারি।

এদিকে মঙ্গলবারের হামলার দায় নিয়েছে পাকিস্তান-সমর্থিত জঙ্গিগোষ্ঠী লশকর-ই-ত্যায়বার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’। ঘটনায় আহত হয়েছেন আরও বহু মানুষ। নিহতদের মধ্যে পশ্চিমবঙ্গের তিন জন পর্যটকও রয়েছেন।

Tags: কাশ্মীরকাশ্মীরে জঙ্গি হামলাজঙ্গি হামলা
Previous Post

দক্ষ কর্মী পাঠাতে তায়েফ গভর্নরের আহ্বান

Next Post

সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

Next Post
সোনিয়া মুন্নি ইয়াং ডিপ্লোম্যাট পুরস্কার গ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনিয়া মুন্নি ‘ইয়াং ডিপ্লোম্যাট অফ দ্য ইয়ার’ পুরস্কারে ভূষিত

জিম্বাবুয়ে ক্রিকেট দল বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড গড়ে বাংলাদেশের বিপক্ষে টেস্ট জিতল জিম্বাবুয়ে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT