চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোপের মৃত্যুতে বেড়ে গেছে যে সিনেমার দর্শক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:15 অপরাহ্ন 23, এপ্রিল 2025
in বিনোদন
A A
চারজন ধর্মীয় ব্যক্তিত্বের ছবি, সবাই কালো ও লাল পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর হঠাৎ কয়েক গুণ বেড়ে গেছে গত বছরে মুক্তি পাওয়া অস্কারজয়ী সিনেমা ‘কনক্লেভ’-এর দর্শকসংখ্যা! এমন তথ্যই দিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা ভ্যারাইটি।

সেরা রূপান্তরিত চিত্রনাট্যের জন্য চলতি বছরে অস্কার জিতে নিয়েছিলো কনক্লেভ। একজন কাল্পনিক পোপের মৃত্যুর পর নতুন নেতা নির্বাচন করতে গিয়ে ভ্যাটিকানে কার্ডিনাল, মন্ত্রী ও অন্যান্য ধর্মীয় ব্যক্তিদের গোপন বৈঠকের চিত্র তুলে ধরে।

স্ট্রিমিং কনটেন্টের ভিউয়ারশিপ ট্র্যাক করে এমন সংস্থা লিউমিনেটের তথ্য অনুযায়ী, সোমবার সিনেমাটির ভিউয়ারশিপ ২৮৩% বৃদ্ধি পায় বলে ভ্যারাইটি জানিয়েছে।

রবিবার, অর্থাৎ পোপের মৃত্যুর আগের দিন সিনেমাটি ১৮ লাখ মিনিট দেখা হয়েছিল। আর যেদিন পোপের মৃত্যুর খবর প্রকাশ পায়, সেদিন দেখা হয় ৬৯ লাখ মিনিট!

কীভাবে ধর্মীয় নেতারা তাদের বিশ্বাস, বিবেক ও চার্চের প্রতি দায়িত্ব এবং প্রয়াত নেতার উত্তরাধিকার নিয়ে সংগ্রাম করেন— তা দুর্দান্তভাবে তুলে ধরা হয়ে কনক্লেভ সিনেমায়। নির্বাচনের প্রক্রিয়ায় তারা সিস্টিন চ্যাপেলে প্রবেশ করে একটি কঠোর গোপনীয়তার শপথ নেন এবং দরজা বন্ধ করে দেন।

রালফ ফিনেসের পাশাপাশি সিনেমাটিতে অভিনয় করেছেন স্ট্যানলি টুসি, জন লিথগো ও ইসাবেলা রোসেলিনি। রবার্ট হ্যারিসের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমাটি ব্যাপক প্রশংসা পায় এবং আটটি অস্কার মনোনয়ন লাভ করে— যার মধ্যে পিটার স্ট্রাউগান সেরা চিত্রনাট্যের জন্য পুরস্কার পান।

যুক্তরাজ্যের ইন্ডিপেন্ডেন্ট-এর সমালোচক ক্লারিস লাউঘরি তার তিন-তারকা রিভিউতে লেখেন: “কনক্লেভ যদি একটি ছবিতে প্রকাশ করা যায়, তবে সেটা নিঃসন্দেহে এক কার্ডিনালের ভ্যাপ নেওয়ার দৃশ্য। আমরা ভ্যাটিকানের সবচেয়ে পবিত্র জায়গায় আছি, এমনসব ব্যক্তিগত দৃশ্যের মাঝে যেগুলো দর্শকদের জন্য সাধারণত নিষিদ্ধ। যদিও, এই সবই রোমের চিনেচিত্তা স্টুডিওর সেটে ধারণ করা হয়েছে।”

“তবুও পরিচালক এডওয়ার্ড বার্গার আমাদের এমনভাবে ভিতরে তাকাতে দেন, যেন আমরা দরজার পাশে দাঁড়িয়ে থাকা শিশুর মতো, হাসি পাচ্ছে এই ভেবে যে গিল্ড আর ধূপের নিচে সবটাই কতটা সাধারণ ও মানবিক।”

২২ এপ্রিল থেকে সিনেমাটি অ্যামাজন প্রাইম ভিডিওর ক্যাটালগে যুক্ত হয়েছে। যারা প্রাইম সাবস্ক্রাইবার, তারা কোনো অতিরিক্ত খরচ ছাড়াই সিনেমাটি দেখতে পারবেন। –ইন্ডিপেন্ডেন্ট.ইউকে

Tags: অস্কারকনক্লেভপোপলিড বিনোদনসিনমোসিনেমা
Previous Post

কাশ্মীরে পর্যটক হত্যাকাণ্ড, বলিউড বলছে ‘ক্ষমার অযোগ্য’

Next Post

অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার দাবি আদায়ে ব্যর্থ: গণতান্ত্রিক ছাত্র সংসদ

Next Post
ছাত্র-জনতার প্রতিবাদ ও আলোচনা চলাকালে ছবি তোলা।. Channel i News - চ্যানেল আই নিউজ

অন্তর্বর্তী সরকার ছাত্র-জনতার দাবি আদায়ে ব্যর্থ: গণতান্ত্রিক ছাত্র সংসদ

বাংলাদেশের শীর্ষ নেতাদের বৈঠক, আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টারলিংকের জন্য মানুষ দিন গুণছে: প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT