চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উইজডেনের বর্ষসেরা বুমরাহ-মান্দানা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:46 অপরাহ্ন 22, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা ও বাংলাদেশের ক্রিকেটার নিগার সুলতানা জ্যোতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষসেরা ক্রিকেটারের নাম প্রকাশ করেছে ‘ক্রিকেটের বাইবেল’ খ্যাত উইজডেন। ২০২৫ সংস্করণে ছেলেদের বিভাগে খেতাব জিতেছেন ভারতীয় পেস বোলার জাসপ্রিত বুমরাহ। মেয়েদের সেবার খেতাব উঠেছে ভারতীয় ওপেনার স্মৃতি মান্দানার হাতে। মঙ্গলবার উইজডেন ক্রিকেটার্স অ্যালমানাক তাদের নাম জানায়।

২০২৪ সাল দুর্দান্ত কেটেছে বুমরাহর। প্রথম বোলার হিসেবে ২০-এর কম গড়ে ২০০ উইকেট শিকারের মাইলফলকে পৌঁছেছেন বছরটিতে। এ পারফরম্যান্সকে উইজডেনের এডিটর লরেন্স বুথ ব্যখ্যা করেছেন ‘খুব সহজেই বছরের তারকা’ হিসেবে। ১৫ টেস্টে ৭১ উইকেটের পাশাপাশি ওয়েস্ট ইন্ডিজে টি-টুয়েন্টি বিশ্বকাপ জেতাতে ভূমিকা রেখেছিলেন তিনি।

বোর্ডার-গাভাস্কার সিরিজে দলকে একাই টেনে নিচ্ছিলেন বুমরাহ। ১৩.০৬ গড়ে মোট ৩২ উইকেট শিকার করেন ডানহাতি পেসার। বুথ বলেছেন, ‘তিনি ছিলেন ভয়ংকর, অনন্য, এবং চ্যালেঞ্জিং- তার বিপক্ষে করা রান দ্বিগুণ করা উচিত… সর্বকালের সেরা হওয়ার দাবিটা সে উত্থাপন করেছে।’

মেয়েদের মধ্যে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন স্মৃতি মান্দানা। ২০২৪ সালে সব সংস্করণ মিলে ১,৬৫৯ রান করেছেন। যা মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে একবছরে সর্বোচ্চ। এরমধ্যে চারটি সেঞ্চুরিও রয়েছে। যা অন্য আরেকটি রেকর্ড। জুনে তার সেঞ্চুরি, ১৪৯ রানের ইনিংসে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০ উইকেটের জয় পায় ভারত।

ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার নিকোলাস পুরানকে লিডিং টি–টুয়েন্টি ক্রিকেটার হিসেবে বেছে নিয়েছে উইজডেন। বছরের সেরা পারফরম্যান্সের জন্য উইজডেন ট্রফি উঠেছে নিউজিল্যান্ড স্পিনার মিচেল স্যান্টনারের হাতে। ইংল্যান্ডের সাবেক পেসার জেমস অ্যান্ডারসনকে বিশেষ সম্মান দেয়া হয়েছে।

১৮৮৯ সাল থেকে উইজডেন এ পুরস্কার দেয়া শুরু করে। বাংলাদেশের একজন ক্রিকেটারেরই নাম আছে তালিকায়। ২০১০ সালে লর্ডস আর ওল্ড ট্রাফোর্ডে পরপর দুই টেস্টে দাপুটে দুই সেঞ্চুরির স্বীকৃতি হিসেবে উইজডেনে নাম উঠেছে তামিম ইকবালের।

Tags: অ্যান্ডারসনতামিমপুরানবুমরাহভারতমান্ধানালিড স্পোর্টসস্যান্টনার
Previous Post

সাগর-রুনি হত্যা মামলার কিছু নথিপত্র খুঁজে পাওয়া যাচ্ছে না

Next Post

চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল: চিফ প্রসিকিউটর

Next Post
সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

চার সপ্তাহের মধ্যে চানখাঁরপুল হত্যা মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল: চিফ প্রসিকিউটর

মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণের জন্য জাপানি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে চুক্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

মাতারবাড়ি সমুদ্রবন্দর নির্মাণে দুই জাপানী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT