চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে আটক ডাকাত দলের প্রধান

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
10:47 অপরাহ্ন 21, এপ্রিল 2025
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
কক্সবাজারে যৌথবাহিনীর অভিযানে ডাকাত দলের প্রধানের আটক. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফের পাহাড়ী এলাকায় যৌথবাহিনীর সাথে গোলাগুলিতে মাদক ব্যবসায়ি, ডাকাতি ও অপহরণকারী চক্রের প্রধান মোহাম্মদ রফিককে আটক করেছে যৌথ বাহিনী।

সোমবার ২১ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬ টায় টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়া সংলগ্ন পাহাড়ী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জানান টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন।

গুলিবিদ্ধ মোহাম্মদ রফিক (২৮) একই এলাকার আব্দুস সালামের ছেলে।

পুলিশ জানিয়েছে, আটক মোহাম্মদ রফিক একজন চিহ্নিত মাদক ব্যবসায়ি ও ডাকাতদলের প্রধান। তার নেতৃত্বে টেকনাফের পাহাড়ী এলাকায় সক্রিয় একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে। বাহিনীটির সদস্যরা মাদকপাচার, অপহরণ ও ডাকাতিসহ নানা অভিযোগে রয়েছে। আটক রফিকের বিরুদ্ধে এসব অভিযোগে দেড় ডজনের বেশি মামলা রয়েছে।

গিয়াস উদ্দিন বলেন, সোমবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের পশ্চিম মহেশখালিয়া পাড়ায় জনৈক ব্যক্তির বসত ঘরে সংঘবদ্ধ অপরাধী চক্রের কতিপয় লোকজন অবস্থানের খবরে নৌবাহিনী ও পুলিশের একটি যৌথদল অভিযান চালায়। এতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সন্দেহজনক বসত ঘরটি ঘিরে ফেললে উপস্থিতি টের পেয়ে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় আত্মরক্ষার্থে যৌথ বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছুড়ে। এক পর্যায়ে ৭/৮ জন দুর্বৃত্ত গুলি ছুড়তে ছুড়তে গহীন পাহাড়ী এলাকার দিকে পালিয়ে যায়। পরে পালানোর সময় গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আটক করা হয়।

ওসি বলেন, গুলিবিদ্ধ মোহাম্মদ রফিককে উদ্ধার করে যৌথ বাহিনীর সদস্যরা হ্নীলা হেলথ কেয়ার হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠিয়েছেন। অভিযান এখনও অব্যাহত রয়েছে বলে জানান গিয়াস উদ্দিন।

Tags: গুলিবিদ্ধটেকনাফযৌথবাহিনী
Previous Post

প্রায় ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন: ধর্ম মন্ত্রণালয়

Next Post

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স ১৭২ কোটি ডলার

Next Post
নৌকার মধ্যে বিশাল পরিমাণ ডলার অর্থের প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

এপ্রিলের ১৯ দিনেই রেমিট্যান্স ১৭২ কোটি ডলার

প্রধান উপদেষ্টা কাতার পৌঁছেছেন, বিমানবন্দরে স্বাগত জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাতার পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT