চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েকে ৩০০ রানের লক্ষ্য দিতে চায় বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:12 অপরাহ্ন 21, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্টের প্রথমদিনে হতশ্রী কেটেছে বাংলাদেশের। প্রথম ইনিংসে কেবল ১৯১ রানে গুটিয়ে যায় টাইগার ইনিংস। দ্বিতীয় দিনে ঘুরে দাঁড়িয়েছে বোলারদের কারণে। ২৭৩ রানে থামিয়েছে রোডেশিয়ানদের। ৮২ রানে পিছিয়ে থেকে ১ উইকেটে ৫৭ রান তুলে দিন শেষ করেছে নাজমুল হোসেন শান্তর দল। ২৫ রানে পিছিয়ে থেকে তৃতীয় দিন মাঠে নামার আগে জয়ের কথাই ভাবছে টিম টাইগার্স। সফরকারীদের অন্তত ৩০০ রানের লক্ষ্য দিতে চায় লাল-সবুজের দল।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন ৫ উইকেট তোলা মেহেদী হাসান মিরাজ। লক্ষ্যের কথা জানালেন তিনি।

টাইগার অলরাউন্ডার বলেছেন, ‘আমরা যদি ঠিকমতো ব্যাট করি, তাহলে ৩৫০-৪০০ রান করতে পারব। আর টেস্টে ৩০০ রানের লক্ষ্যমাত্রা কঠিন।’

বড় লক্ষ্য দেয়া মানে বড় জুটি গড়ে তোলা। সেটার দিকে মনোযোগ দেয়ার কথাও বলেছেন টাইগার অলরাউন্ডার। মিরাজের মতে, ‘আমাদের জুটি গড়ে তোলার দিকে মনোযোগ দিতে হবে। আমাদের হাতে তিন দিন বাকি আছে, আমরা তাদের যতটা সম্ভব তাড়া করার সুযোগ দেয়ার চেষ্টা করব এবং আমাদের বোলারদের আরামে বল করার সুযোগ দেব।’

দ্বিতীয় ইনিংসেও যে ঘুরে দাঁড়ানো যায় সেই উদহারণ দিতে ওয়েস্ট সিরিজের কথা মনে করিয়ে দিলেন মিরাজ। বললেন, ‘ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমরা ১৭৪ রানে অলআউট হয়ে গিয়েছিলাম। সেই ম্যাচ থেকে আমরা অনেককিছু শিখেছি। যদি আমরা এটা করতে পারি, তাহলে আমরা ঘরের মাঠেও তা করতে পারি। আমাদের ব্যাটসম্যানদের উপর আমাদের আস্থা আছে, যারা যথেষ্ট অভিজ্ঞ। দুটি জুটি পরিস্থিতি বদলে দিতে পারে।’

Tags: জিম্বাবুয়েনাহিদবাংলাদেশ-জিম্বাবুয়েমিরাজলিড স্পোর্টসশান্তসিলেট টেস্ট
Previous Post

কোপা ডেল রের এল ক্ল্যাসিকো ফাইনালের রেফারি যারা

Next Post

রাষ্ট্রপতির দণ্ড মওকুফের তালিকা প্রকাশ নিয়ে  হাইকোর্টের রুল

Next Post
বাংলাদেশের সুপ্রিম কোর্ট ভবনের ছবি, আধুনিক স্থাপত্যের নিদর্শন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির দণ্ড মওকুফের তালিকা প্রকাশ নিয়ে  হাইকোর্টের রুল

অভিনেত্রী মারদানি থ্রি সিনেমার পোস্টারে বন্দুক হাতে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে ‘মারদানি থ্রি’র প্রথম ঝলক!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT