চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দর্শকদের প্রতি স্টার সিনেপ্লেক্সের কৃতজ্ঞতা, অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:26 অপরাহ্ন 21, এপ্রিল 2025
in বিনোদন
A A
স্টার সিনেপ্লেক্সে দর্শকদের ধন্যবাদ জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমা দেখার জন্য হলের সামনে দর্শকদের উপচেপড়া ভীড়, টিকেটের জন্য কাউন্টারের সামনে দীর্ঘ লাইন কিংবা অগ্রিম টিকেটের জন্য হুমড়ি খেয়ে পড়া-এই দৃশ্যগুলো যখন বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে দেখা যায় তখন সেটা সুখকরই বটে। এ বিষয়গুলো ইতিবাচক বলছেন দেশের অন্যতম সিনেমা প্রদর্শন কেন্দ্র স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।

সবশেষ গেল ঈদে আবারও এমন দৃশ্যের অবতারণা হয়েছে। ঈদকে কেন্দ্র করে মুক্তিপ্রাপ্ত কয়েকটি ছবি আলোচনা সৃষ্টি করেছে এবং দর্শকদের হলে টেনে নিয়ে গেছে ব্যাপকভাবে। এমনটাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে স্টার সিনেপ্লেক্স।

ঈদের তৃতীয় সপ্তাহেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো পর্যন্ত এসব ছবি দেখার জন্য হলে ভীড় করছেন দর্শকরা। এই মাল্টিপ্লেক্সের সবগুলো শাখায় দর্শকদের উপচেপড়া ভীড় ছিলো লক্ষ্যণীয়। টিকেটের জন্য কাউন্টারের সামনে দর্শকদের দীর্ঘ সারি, অনলাইনে অগ্রিম টিকেটের চাপ সামলাতে রীতিমত গলদঘর্ম হতে হয়েছে। দেশের সিনেমা দেখার জন্য দর্শকদের এই চাপ উপভোগই করছেন স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। এজন্য দর্শকদের বিশেষভাবে ধন্যবাদ দিতে চান তারা।

দর্শকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রতিষ্ঠানটির মিডিয়া ও মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘বাংলাদেশের সিনেমা দেখার জন্য দর্শকরা যেভাবে আগ্রহী হয়ে আসছেন এটা খুবই আনন্দদায়ক। দেশের সিনেমার নতুন দিন তৈরি হয়েছে। ইন্ডাস্ট্রির জন্য এটা আশাব্যঞ্জক। আমরা চাই বাংলা সিনেমা দেখার জন্য সবসময় এরকম ভীড় লেগে থাকুক। আসলে দর্শকরাই তো আমাদের চালিকাশক্তি। আমাদের যা কিছু আয়োজন সব দর্শকদের জন্যই। দর্শকদের ভালোবাসাই স্টার সিনেপ্লেক্সকে এ পর্যন্ত এনেছে।

সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন,“আমাদের সঙ্গে থাকার জন্য, দেশের সিনেমার সঙ্গে থাকার জন্য দর্শকদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সিনেমার প্রযোজক, পরিচালক, পরিশেক ও কলাকুশলী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর বরাবরের মতো এ যাত্রায় আমাদেরকে সহযোগিতা করার জন্য গণমাধ্যমের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। গণমাধ্যম সবসময় আমাদের পাশে থেকেছে। দেশের সিনেমার পাশে থেকেছে। সাংবাদিকদের ইতিবাচক ভূমিকা এবং দেশের সিনেমাকে প্রমোট করা পুরো ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে সহায়তা করছে।”

এসময় কিছু নেতিবাচক প্রচারণার কথাও বলা হয় স্টার সিনেপ্লেক্সের তরফে। মেজবাহ জানান,“আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি যে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু বিষয় উঠে এসেছে যা অনাকাঙ্খিত এবং বিভ্রান্তিমূলক। এ ধরণের ভিত্তিহীন কোন তথ্য উপস্থাপন না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আমাদের বিনীত অনুরোধ রইলো। দেশের সিনেমাপ্রেমী দর্শকদের প্রতি আমরা বরাবরই দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমরা নিয়মিতভাবে দেশী বিদেশী সব ধরণের সিনেমা প্রদর্শন করে থাকি। মূলধারার সিনেমার পাশাপাশি ভিন্নধারার এমন অনেক বাংলা সিনেমা যেগুলোর দর্শকসংখ্যা অত্যন্ত সীমিত হওয়া সত্ত্বেও আমরা প্রদর্শন করে থাকি। তাই সকলের প্রতি অনুরোধ, কোন অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে যে কোন তথ্যের প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করুন info@cineplexbd.com.”

দুই দশকের বেশি সময় ধরে দেশের সিনেমাপ্রেমী দর্শকদের কাছে প্রিয় নাম ‘স্টার সিনেপ্লেক্স’। শহুরে তরুণ-তরুণী কিংবা বিভিন্ন বয়সী মানুষ হলে গিয়ে সিনেমা দেখার ক্ষেত্রে দ্বিধাহীনভাবে স্টার সিনেপ্লেক্সে যাওয়ার কথাই ভাবেন। নানামুখী সংকটের কারণে একসময় দর্শক যখন হলবিমুখ হয়ে পড়েছিলো, একে একে বন্ধ হয়ে যাচ্ছিল দেশের পুরনো অনেক হল তখন নতুন প্রাণের সঞ্চার করে এই মাল্টিপ্লেক্স সিনেমা হল। রুচিসম্মত ও নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তিসম্বলিত সাউন্ড সিস্টেমসহ নানা অভিনবত্বের মধ্য দিয়ে সিনেমা দেখার নতুন এক যুগে প্রবেশ করে দেশের দর্শক। পরিবার নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার দিন ফিরে আসে আবার। দেশের সিনেমা কিংবা বিদেশের সিনেমা, স্টার সিনেপ্লেক্সই প্রথম পছন্দ হয়ে উঠেছে। দর্শক চাহিদা বৃদ্ধির পাশাপাশি দিনে দিনে তাই স্টার সিনেপ্লেক্সের পরিধিও বেড়েছে। বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে এর অনেকগুলো শাখা স্থাপিত হয়েছে।

Tags: ঈদের সিনেমাদর্শকমেজবাহলিড বিনোদনসিনেমাস্টার সিনেপ্লেক্স
Previous Post

শতভাগ বাড়িভাড়া ও প্রায় ৪০ হাজার হজযাত্রীর ভিসা প্রক্রিয়া সম্পন্ন

Next Post

বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে লড়ে দিন শেষ বাংলাদেশের

Next Post
বাংলাদেশ ক্রিকেটার বোলিং ও ব্যাটিং প্রস্তুতিতে দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বোলিংয়ে আলো ছড়ানোর পর ব্যাটিংয়ে লড়ে দিন শেষ বাংলাদেশের

দুইজন সাংবাদিক কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নির্বাচনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকাস্থ কুষ্টিয়া সাংবাদিক ফোরামের নির্বাচনে নতুন নেতৃত্ব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT