চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ম্যাচেও হেরে উইন্ডিজের দিকে তাকিয়ে বাংলাদেশ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:05 অপরাহ্ন 19, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের বিশ্বকাপ বাছাইয়ের পঞ্চম ও শেষ ম্যাচেও হেরে গেছে বাংলাদেশ। জিতলে সরাসরি বিশ্বকাপের মূলপর্বে খেলার টিকিট পাবে এমন সমীকরণ ছিল বাংলাদেশের হাতে। তবে সেই ম্যাচে পাকিস্তানের কাছে হেরে আসর শেষ করল বাংলাদেশ। বিশ্বকাপের মূলপর্বের টিকিট পেতে রানরেটের হিসেবে এখন তাকিয়ে থাকতে হবে ওয়েস্ট ইন্ডিজের দিকে।

পাঁচ ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে সবার উপরে স্বাগতিক পাকিস্তান। পাঁচ ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বাংলাদেশ। উইন্ডিজ থাইল্যান্ডের বিপক্ষে জিতলে তাদেরও পয়েন্ট হবে ৬। তবে দুই হারের পরও নেট রানরেটে এগিয়ে বাংলাদেশ, তাদের পয়েন্ট এখন (+০.৬৩৯)।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে টিম টাইগ্রেস। জবাবে ৭ উইকেট ও ৬২ বল হাতে রেখে বড় জয় তুলেছে পাকিস্তান। চতুর্থ ম্যাচ জিতে আগেই বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছিল পাকিস্তান।

ব্যাটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় পাকিস্তান। তবে বাংলাদেশ সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি। অপর ওপেনার মুনিবা আলী ফিফটি তুলে নেন। তিনে নামা সিদরা আমীন ৩৭ করে রাবেয়া খানের বলে কাটা পড়েন। তার আগে মুনিবার সাথে ৮০ রানের জুটি গড়েছিলেন সিদরা।

৬৯ রান করে আউট হন মুনিবা। তার আগে আলিয়া রিয়াজের সাথে ৭৪ রানের আরেকটি জুটি গড়েন এ ওপেনার। রিয়াজও পরে ফিফটি তুলে ৫২ রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের মারুফা আক্তার, নাহিদা আক্তার এবং রাবেয়া খান একটি করে উইকেট নেন।

এর আগে, টসে জিতে ব্যাটা নামা বাংলাদেশ পড়ে ব্যাটিং বিপর্যয়ে। রিতু মনির সর্বোচ্চ ৪৮ এবং ফাহিমা খাতুনের অপরাজিত ৪৪ রানে ভর করে ৯ উইকেট হারিয়ে ১৭৮ রান তোলে বাংলাদেশ। শারমিন সুপ্তার ২৪ রানের পর ১৯ রান করেন স্পিনার নাহিদা আক্তার। পাকিস্তানের সাদিয়া ইকবাল ৩টি এবং ফাহিমা সানা ও দিয়ানা বেগ ২টি করে উইকেট নেন।

তবে চতুর্থ ম্যাচে এসে ছন্দপতন হয় বাংলাদেশের। জিতলে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত এমন সমীকরণে ওয়েস্ট ইন্ডিজের কাছে হেরে যায় মেয়েরা। বাংলাদেশের ২২৭ রানের জবাবে চার ওভার হাতে রেখে ৩ উইকেটে জয় পায় ক্যারিবীয়রা।

তৃতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে আবারও দলীয় সংগ্রহের রেকর্ড গড়ে টিম টাইগ্রেস। আগে ব্যাট করা বাংলাদেশ ৬ উইকেট হারিয়ে জ্যোতির ৮৩ রানের ঝড় ইনিংসে ২৭৬ রান তোলে। থাইল্যান্ডের বিপক্ষে ২৭১ রানের রেকর্ড টপকে বাংলাদেশের মেয়েরা গড়ে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড।

দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মেয়েদের সাথে রোমাঞ্চকর ম্যাচ হয় নিগার সুলতানা জ্যোতিদের। আগে ব্যাট করা আইরিশরা ৮ উইকেট হারিয়ে ২৩৫ রান করে। জবাবে রিতু মনির রোমাঞ্চকর এক ইনিংসে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ।

প্রথম ম্যাচে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। থাইল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট হারিয়ে ২৭১ রান ছিল বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। পরে থাইল্যান্ডের মেয়েদের ৯৩ রানে গুড়িয়ে ১৭৮ রানের বিশাল জয় তোলে লাল-সবুজের মেয়েরা। রানের দিক থেকে যা বাংলাদেশের সর্বোচ্চ ব্যবধানে জয়।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে।

Tags: আইসিসিআয়ারল্যান্ডওয়েস্ট ইন্ডিজথাইল্যান্ডপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

‘নতুন কিছু দেখবেন’ বললেন শান্ত

Next Post

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

Next Post
রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহীতে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে হত্যা

নিশো ভক্তদের সমাবেশে অংশগ্রহণকারীরা একত্রিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসামির পোশাকে 'দাগি' দেখলো নিশো ভক্তরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT