চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইয়েমেনের তেলের টার্মিনালে যুক্তরাষ্ট্রের হামলা, নিহত ৭৪

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 19, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ইয়েমেনের তেলের টার্মিনালে যুক্তরাষ্ট্রের হামলা, বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

লোহিত সাগরে ইয়েমেনের তেলের টার্মিনালে মার্কিন হামলায় অন্তত ৭৪ জন নিহত এবং ১৭১জন আহত হয়েছেন৷

স্থানীয় হুথি মিডিয়ার বরাতে ডয়েচে ভেলে জানিয়েছে, লোহিত সাগরের উপকূলে অবস্থিত ইয়েমেনের রাস ইসা তেলের টার্মিনালে মার্কিন হামলায় অন্তত ৭৪ জন নিহত হয়েছেন।

ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রনালয়ের মুখপাত্র আনিস আল-আসবাহি জানান, হামলার ঘটনায় ১৭১জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সেখানকার বন্দর পরিচালনাকারী সাফার ওয়েল কোম্পানি এবং ইয়েমেন পেট্রোলিয়াম কোম্পানির কর্মীরা রয়েছেন।

হতাহতের বিষয়ে ইয়েমেনর স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই তথ্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইউএস সেন্ট্রাল কমান্ড। মার্কিন যুক্তরাষ্ট্র বলছে, হুতি সন্ত্রাসীদের তেলের উৎস বিচ্ছিন্ন করে দিতেই এই হামলা চালানো হয়েছে৷

জঙ্গি গোষ্ঠী হুথির বিরুদ্ধে গত বছর থেকে লড়াই চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। তবে বৃহস্পতিবারের এই হামলাটি সবচেয়ে বেশি প্রাণঘাতী। গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলা তীব্রতর করার আদেশ দিয়েছিলেন।

উল্লেখ্য, হুথি এক দশক ধরে ইয়েমেনের ওই অঞ্চলটি দখলে রেখেছে। ২০২৩ সালের নভেম্বর থেকে তারা লোহিত সাগরের ওই অঞ্চলে চলাচলকারী জাহাজের উপর বেশ কয়েকবার ড্রোন ওবং মিসাইল হামলা চালিয়েছে।

গাজায় দুই মাসের যুদ্ধ বিরতির সময়ে হামলা বন্ধ রেখেছিল হুথি৷ তবে গাজায় ইসরায়েল পুনরায় হামলা চালানো শুরু করার পর তারাও সাগরে জাহাজের ওপর আক্রমণ চালানোর হুমকি দেয়।

Tags: ইয়েমেনযুক্তরাষ্ট্র
Previous Post

মালদ্বীপে বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন

Next Post

বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার বহু দৃষ্টান্ত আছে: উপ-প্রেস সচিব

Next Post
উপ-প্রেস সচিবের হাসিমুখে ছবি, পটভূমিতে কালো রঙের দেয়াল. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বে পূর্ব শত্রুদের মিত্রে পরিণত হওয়ার বহু দৃষ্টান্ত আছে: উপ-প্রেস সচিব

গাজায় বিস্ফোরণের ধোঁয়া ও অগ্নিকুণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ২৪ ঘণ্টায় ৬৪ ফিলিস্তিনি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT