চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আগামী রমজানের আগেই জাতীয় নির্বাচন চায় জামায়াত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:35 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in - সেমি লিড, রাজনীতি
A A
জামায়াতের নেতা রমজান নির্বাচনের জন্য দাবি জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী রমজানের আগেই বাংলাদেশে জাতীয় নির্বাচন দেখতে চায় বাংলাদেশ জামায়াতে ইসলামী। সংগঠনটির আমির ডা. শফিকুর রহমান বলেছেন, মার্কিন প্রতিনিধি দল জানতে চাচ্ছে আমরা কখন এই নির্বাচনটা দেখতে চাচ্ছি। আমরা বলেছি সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন এই বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন দেবে।

বুধবার (১৬ এপ্রিল) বিবিসির প্রতিবেদনে বলা হয়, আজ  দুপুরে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠক শেষে এ কথা জানান দলটির আমির শফিকুর রহমান।

তিনি বলেন, আমাদের ভিউ (দৃষ্টিভঙ্গী) হচ্ছে রমজানের আগেই নির্বাচন শেষ হওয়া উচিত। জুন পর্যন্ত অপেক্ষা করে তখন বর্ষা, ঝড়-ঝাপটা, বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা আছে। তখন আবার নির্বাচনটা অনিশ্চিত হয়ে যেতে পারে।

জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ওই আশঙ্কার কারণেই রমজানের আগেই যেন নির্বাচন হয়ে যায়। এটা আমাদের মতামত।

তিনি জানান, নির্বাচন নিয়ে জামায়াতের দলগত অবস্থান, সরকার গঠন করলে গণতান্ত্রিক চর্চা কিংবা নির্বাচন পদ্ধতি সম্পর্কেও জানতে চেয়েছে মার্কিন প্রতিনিধি দল।

এর জবাবে জামায়াত ইসলামী মার্কিন প্রতিনিধি দলকে জানিয়েছে, জামায়াত আগামী নির্বাচন আনুপাতিক হার বা পিআর পদ্ধতিতে দেখতে চায়। একইসাথে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়েও দলটি কথা বলেছে মার্কিন প্রতিনিধি দলের কাছে।

আওয়ামী লীগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াত আমির বলেন, জুলাই-অগাস্টে আহত অনেকে হাসপাতালের বিছানায় পড়ে আছে। এই অবস্থায় আওয়ামী লীগের বিচার অবশ্যই হতে হবে। এই বিচারও সুষ্ঠু হতে হবে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক ব্যুরোর (এসসিএ) উপ-সহকারী মন্ত্রী নিকোল অ্যান চুলিক এবং পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিষয়ক ব্যুরোর উপ-সহকারী মন্ত্রী অ্যান্ড্রু আর হেরাপ তিন দিনের সফরে আজ বুধবার ঢাকায় এসেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদ সংস্থা বাসস জানায়, নিকোল চুলিক বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সংস্কার প্রক্রিয়া এবং গণতান্ত্রিক উত্তরণ নিয়ে আলোচনা করবেন। অন্যদিকে, অ্যান্ড্রু হেরাপের রোহিঙ্গা সংকট এবং মিয়ানমারের পরিস্থিতি নিয়ে আলোচনা করার কথা রয়েছে।

আজ গুলশানে মার্কিন ডেপুটি হেড অব মিশনের বাসভবনে জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি বা এনাসিপি ও বিএনপির সঙ্গে বৈঠক করছেন নিকোল চুলিক।

Tags: জাতীয় নির্বাচনজামায়াত
Previous Post

এম্বুল্যান্স ভেবে যেতে দিলেও ভেতরে খাবার দেখে আটকে দিল শিক্ষার্থীরা

Next Post

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

Next Post
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সেনাদের অস্ত্রধারী দল. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বরাদ্দ বাতিলের প্রস্তাব ট্রাম্প প্রশাসনের

প্রখ্যাত অভিনেতা জাভেদের ছবি, তিনি বাংলার চলচ্চিত্রের একজন কিংবদন্তি. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো নেই কিংবদন্তী অভিনেতা জাভেদ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT