চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনা পণ্যে শুল্ক বাড়িয়ে ২৪৫ শতাংশ করল যুক্তরাষ্ট্র 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:52 অপরাহ্ন 16, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
চীন ও যুক্তরাষ্ট্রের পতাকা ও শত্রুতা বোঝানো খেলা বোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

চীনের প্রতিশোধমূলক পদক্ষেপের প্রেক্ষিতে দেশটি থেকে আমদানি করা পণ্যের ওপর সর্বোচ্চ ২৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠছে।

এনডিটিভি জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার ১৫ এপ্রিল হোয়াইট হাউস এ তথ্য জানায়।

এই ঘোষণার পাশাপাশি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত ও প্রক্রিয়াজাত গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ—যেমন কোবাল্ট, লিথিয়াম, নিকেল এবং বিরল-মূল্যবান ধাতু যা স্মার্টফোন, ইলেকট্রিক যানবাহনের ব্যাটারি এবং সামরিক সরঞ্জাম তৈরিতে ব্যবহৃত হয়, তা নিয়ে একটি ‘জাতীয় নিরাপত্তা’ সংশ্লিষ্ট তদন্তের অনুমোদন দিয়েছেন।

ট্রাম্পের নির্দেশনায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এসব খনিজে বিদেশি উৎসের ওপর অতিমাত্রায় নির্ভরশীল এবং এই নির্ভরতা দীর্ঘমেয়াদে ‘সাপ্লাই চেইনে বড় ধরনের ধাক্কা’ দিতে পারে, যা দেশের জাতীয় নিরাপত্তা, প্রযুক্তিগত অগ্রগতি এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠছে।

এর আগ পর্যন্ত পাল্টাপাল্টি শুল্ক আরোপে যুক্তরাষ্ট্র চীনা পণ্যে ১৪৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল এবং চীন আমেরিকান পণ্যে ১২৫ শতাংশ শুল্ক বসিয়েছিল। চীন ইতিমধ্যে কিছু গুরুত্বপূর্ণ পণ্যের রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে, যেগুলো মূলত উড়োজাহাজ শিল্প এবং সামরিক সরঞ্জাম নির্মাতারা ব্যবহার করে।

এদিকে, বুধবার সকালে চীনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের এই শুল্ক আরোপ তাদের ওপর “চাপ সৃষ্টি করছে”। তবে একইসঙ্গে চীনের পক্ষ থেকে জানানো হয়, চলতি বছরের প্রথম প্রান্তিকে দেশটির অর্থনীতি ৫.৪ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করেছে, যা পূর্বাভাসের চেয়েও ভালো। শিল্পখাতে প্রবৃদ্ধি হয়েছে ৬.৫ শতাংশ এবং খুচরা বিক্রি বেড়েছে ৪.৬ শতাংশ হারে।

চীন সতর্ক করে বলেছে, বৈশ্বিক অর্থনৈতিক পরিবেশ দিন দিন আরও ‘জটিল ও কঠিন’ হয়ে উঠছে এবং দেশে চাহিদা ও প্রবৃদ্ধি বাড়াতে আরও পদক্ষেপ গ্রহণ প্রয়োজন। এদিকে ট্রাম্প বলেন, চীনের সঙ্গে চুক্তির ব্যাপারে প্রথম পদক্ষেপ তাদেরই নিতে হবে। বল এখন চীনের কোর্টে। তাদের আমাদের সঙ্গে চুক্তি করতে হবে।

Tags: চীনযুক্তরাষ্ট্রশুল্ক
Previous Post

সাতরাস্তায় অবরোধ: যান চলাচলে পুলিশের নতুন নির্দেশনা

Next Post

বাজেট ঘোষণা ২ জুন

Next Post
অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য বাজেটের গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজেট ঘোষণা ২ জুন

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিবের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় পাকিস্তানের পররাষ্ট্র সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT