চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ডের পর ঘূর্ণি ম্যাজিকে টানা তৃতীয় জয় জ্যোতির বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:23 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে টানা তৃতীয় ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির ঝড়ো ব্যাটিংয়ে রেকর্ড সংগ্রহের পর স্কটিশ মেয়েদের স্পিন ঘূর্ণি দেখিয়েছেন নাহিদা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। যৌথ নৈপুণ্যে ৩৪ রানের জয় তুলে ৬ পয়েন্ট অর্জন করে টেবিলে শীর্ষে বাংলাদেশ।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগে ব্যাট করে বাংলাদেশ। জ্যোতি ৫৯ বলে অপরাজিত ৯৩ রানের ইনিংস খেলেন। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৬ রান তোলে টিম টাইগ্রেস। এটি বাংলাদেশের মেয়েদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড। জবাবে ৫০ ওভার খেলে ৯ উইকেটে ২৪২ রান তুলতে পারে স্কটল্যান্ড, বাংলাদেশ জয়ে মাঠ ছাড়ে।

প্রথম ম্যাচে লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন গ্রাউন্ডে নেমে থাইল্যান্ডের বিপক্ষে রেকর্ড রান সংগ্রহ করেছিল বাংলাদেশ। আগে ব্যাটে নামা টাইগ্রেস দল নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭১ রানের সংগ্রহ গড়েছিল। ওয়ানডেতে যা টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এনেছিল। এবার সেটিও ছাড়িয়ে গেলেন জ্যোতিরা। টাইগ্রেসদের সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এখন ২৭৬ রানের।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ওপেনার ইসমা তানজিম ১৪ করে আউট হন। ফিফটি তুলে নেন ফারজানা হক। জ্যোতির ব্যাটে মিলেছে ঝড়। নির্ধারিত ওভারে পৌনে তিনশ রানের রেকর্ড সংগ্রহ জমায় বাংলাদেশ।

জবাবে প্রিয়ানজ চ্যাটার্জি সর্বোচ্চ ৬১ রান করেন। রেচেল স্ল্যাটারও ৬১ রান করেন। শেষদিকে স্কটিশদের দুই ব্যাটার বাংলাদেশকে বেশ ভুগিয়েছেন। দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান করেন সারাহ। বাংলাদেশের নাহিদা আক্তার ৪টি ও জান্নাতুল ফেরদৌসে ২টি উইকেট নেন। মারুফা আক্তার ও রাবেয়া খান একটি করে উইকেট নেন।

এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানের ইনিংস খেলেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ৫৯ বলে অপরাজিত ৮৩ রানের ইনিংস খেলেছেন। তার আগে দলকে শক্ত ভিতের উপর দাঁড় করান ওপেনার ফারজানা ও শারমিন আক্তার সুপ্তা। দুই ব্যাটারই ৫৭ করে আউট হন।

দ্বিতীয় ম্যাচে রোমাঞ্চকর ব্যাটিং করা রিতু মনি এদিন বেশি করতে পারেননি। ১২ করে আউট হন। জ্যোতিকে ভালো সঙ্গ দিয়েছেন ফাহিমা খাতুন। ফাহিমা ২২ বলে ২৬ রানে আউট হন। স্কটল্যান্ডের ক্যাথেরিন ব্রাইস নেন ২টি উইকেট। র‌্যাচেল স্ল্যাটার, কোল অ্যাবেল, প্রিয়নাজ চ্যাটার্জি এবং ক্যাথেরিন ফ্রেসার একটি করে উইকেট নেন।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের সঙ্গে। ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Tags: জ্যোতিনাহিদাবাংলাদেশলিড স্পোর্টসস্কটল্যান্ড
Previous Post

বিসিবি’তে প্রায় ২১ কোটি টাকার অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক

Next Post

এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

Next Post
প্রধান উপদেষ্টা এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এলডিসি উত্তরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের নির্দেশ প্রধান উপদেষ্টার

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক. Channel i News - চ্যানেল আই নিউজ

বুধবার প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT