চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় কলেজ ছাত্রীসহ নিহত ২

এস কে রাসেল by এস কে রাসেল
9:40 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
নিহত কলেজ ছাত্রীসহ অটোরিকশা দুর্ঘটনায় আহত ও নিহতের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে অটোরিকশার ধাক্কায় পৃথক দুটি ঘটনায় মসজিদের ইমাম মাওলানা মো. আলী আকবর (৫৫) এবং এক কলেজছাত্রী ঊর্মী শিখা (২০) নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকায় এবং সকাল সাড়ে ১০টার দিকে শহরের চরশোলাকিয়া বনানী মোড় এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

মো. আলী আকবর জেলা প্রশাসক ডাকবাংলো মসজিদের ইমাম এবং ঐতিহাসিক পাগলা মসজিদের মক্তবের শিক্ষক। তার বাড়ি পাশ্ববর্তী ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সিংরইল গ্রামে।

আর ঊর্মী শিখা শহরের চরশোলাকিয়া এলাকার মো. মহরম আলীর মেয়ে। তিনি গুরুদয়াল সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টার দিকে শহরের বটতলা এলাকায় কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সামনে রাস্তা পারাপার হওয়ার মাওলানা মো. আলী আকবরকে একটি অটোরিকশা ধাক্কা দিলে তিনি রাস্তায় পারে যান। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেল কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে শিক্ষার্থী ঊর্মী শিখা প্রতিদিন বনানী মোড় এলাকার এক বাসায় দর্জির কাজ শিখতে আসতেন। প্রতিদিনের মতো সকাল সাড়ে ১০টার দিকে হাঁটতে হাঁটতে আসছিলেন তিনি। তখন উল্টোদিক থেকে দ্রুতবেগে আসা সিএনজিচালিত অটোরিকশা ঊর্মী শিখাকে চাপা দিলে গুরুতর আহত সে। তাকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও দুজন যাত্রী আহত হয়।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এসব ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতিসহ জড়িত অটোরিকশা চালকদের আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গা পাঠানো হয়।

Tags: কিশোরগঞ্জনিহত ২সড়ক দুর্ঘটনা
Previous Post

আপন কফি হাউজের দুই কর্মচারী রিমান্ডে

Next Post

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক তিন পুলিশ কর্মকর্তা কারাগারে

Next Post
বাংলাদেশের একজন ধর্মীয় নেতা সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় সাবেক তিন পুলিশ কর্মকর্তা কারাগারে

আশুলিয়ায় মরদেহ পোড়ানোর মামলায় সাবেক পুলিশ কর্মকর্তাদের গ্রেফতার. Channel i News - চ্যানেল আই নিউজ

৩ দিন অবস্থান কর্মসূচির পর কুয়েটে ৬ হলের তালা ভেঙে শিক্ষার্থীদের প্রবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT