চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:36 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, অর্থনীতি
A A
চালের ধান থেকে তৈরি ভাতের ছবি, বাংলাদেশি খাদ্য সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহের মধ্যেই চালের দাম সহনীয় পর্যায়ে চলে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এ সময়ের মধ্যে বাজারে বোরো ধানের চাল চলে আসায় দাম কমবে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোজ্যতেলের আমদানি ও সরবরাহসহ সার্বিক বিষয় পর্যালোচনা সংক্রান্ত এক সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বাণিজ্য উপদেষ্টা বলেন, দুই সপ্তাহের মধ্যে বাজারে বোরো ধানের চাল আসবে। আশা করি নতুন ধান উঠে আসলে চালের বাজার আরও সহনীয় হয়ে উঠবে।

এ সময় বেশ কিছুদিন ধরে চালের দাম বেশি থাকায় দুঃখ প্রকাশ করে তিনি বলেন, বোরো ধান বাজারে আসলেই দাম কমবে। কারণ নাজিরশাইল বা মিনিকেটের মতো চিকন চালগুলো বোরো মৌসুমের চাল থেকেই আসে।

উপদেষ্টা জানান, চলতি বছর আবহাওয়া ও বিদ্যৎ ঠিকভাবে ছিল। পাশাপাশি, সারের সরবরাহ ভালো থাকায় এ বছর ধানের ফলন ভালো পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেখ বশিরউদ্দিন বলেন, কৃষিপণ্য একটা গতিশীল জিনিস। তবে সব পণ্যে সরকার তীক্ষ্ণ দৃষ্টি রেখেই ব্যবস্থাপনা করছে। যেসব পণ্যের দাম সহনীয় করা প্রয়োজন বলে মনে করে সরকার, সেসব পণ্যের দাম কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ সময় ট্রাম্পের প্রতিনিধি দল বাংলাদেশে এলে দুই দেশের বাণিজ্য নিয়ে কথা বলার সম্ভাবনা আছে কিনা- জানতে চাইলে তিনি বলেন, একমাত্র এ বিষয়টিই গুরুত্ব পাবে।

Tags: বাণিজ্য উপদেষ্টাশেখ বশিরউদ্দিন
Previous Post

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যেদিন বাংলাদেশে আসছে ভারত

Next Post

দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে: রিজওয়ানা হাসান

Next Post
বাংলাদেশের নারী নেত্রী রিজওয়ানা হাসানের সাথে আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশব্যাপী আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা ও সবুজায়নের উদ্যোগ নেয়া হবে: রিজওয়ানা হাসান

পানির মধ্যে স্মার্টফোনের জলরোধী বৈশিষ্ট্য দেখানো হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

পানির নিচেও স্মৃতিময় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করবে স্মার্টফোনটি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT