চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

“নায়ক-নায়িকাদের রেখে ‘কাবিলার মা’ আসছে বলে সবাই তাকে দেখতে আসতেন”

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:12 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in বিনোদন
A A
বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ‘কাবিলার মা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছোটপর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী গুলশান আরা আহমেদ। নাটকে নিয়মিত অভিনয় করেছেন তিনি, পাওয়া যেত সিনেমাতেও! গুণী সেই অভিনেত্রী প্রয়াত হলেন মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টা ৪০ মিনিটে! তার মৃত্যুতে শোক প্রকাশ করছেন সাধারণ মানুষ থেকে শোবিজের পরিচিত মুখও!

সবাই বলছেন, ব্যক্তি জীবনে নির্ঝঞ্ঝাট ছিলেন গুলশান আরা। সবসময় সময় সবার সাথে ছিলো সুন্দর সম্পর্ক। এই অভিনেত্রী তুমুল জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ দিয়ে এ প্রজন্মের দর্শকের কাছে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেন। কাজল আরেফিন অমি পরিচালিত সেই ধারাবাহিকে কাবিলা চরিত্রের মা নোয়াখালীর চেয়ারম্যান হিসেবে দেখা যায় তাকে!

ছোট্ট চরিত্র হলেও দর্শকের কাছে কাবিলার মায়ের চরিত্রে প্রিয় হয়ে উঠেন গুলশান আরা। এদিকে শোনা যাচ্ছে, দীর্ঘ বিরতির পর খুব শিগগির ‘ব্যাচেলর পয়েন্ট’ এর নতুন সিজন শুরু করবেন কাজল আরেফিন অমি। নতুন সিজনে কাবিলা চরিত্রের মা নোয়াখালীর চেয়ারম্যান হিসেবে গুলশান আরাকে আর দেখা যাবে না- অভিনেত্রীকে হারানোর এই হাহাকার কী ছুঁয়ে যাচ্ছে না ‘ব্যাচেলর পয়েন্ট’ টিমের?

অভিনেতা কাবিলার মা তার জন্য গলার মালা পরাচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ গুলশান আরার মৃত্যু সংবাদের পর পরই অমি তার ফেসবুকে লিখেছেন,“ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন । আপনাকে আমরা মিস করবো আপা।”

গুলশান আরাকে নিয়ে স্মৃতিচারণ করে পরবর্তীতে চ্যানেল আই অনলাইনের সাথে কাজল আরেফিন অমি বলেন,“ক্যারিয়ারের শুরুর দিক থেকে গুলশান আরা আপার সঙ্গে কাজ করেছি। বলতে গেলে উনি আমাকে ছোটবেলা থেকেই চেনেন। আমার প্রথম সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’-এ উনি অভিনয় করেছেন। উনি প্রায়ই আমাকে ফোন করে বলতেন, শুটিংয়ে যখন ঢাকার বাইরে বা গ্রামগঞ্জে সিনেমার শুটিংয়ে যেতেন সবাই তাকে ‘ব্যাচেলর পয়েন্ট’ এর পলি চেয়ারম্যান বলে সম্মোধন করতেন।”

অমি বলেন,“গুলশান আরা আপা আমাকে ফোন করে জানাতেন, নায়ক-নায়িকাদের রেখে কাবিলার মা আসছে বলে সবাই তাকে দেখতে আসতেন। মানুষ তার কাছে ফোন করে ‘সিজন ফাইভ’ কবে আসবে জানতে চাইতেন। মাস চারেক আগে উনি ফোন করে বলেছিলেন, অসুস্থ বলে এখন তেমন শুটিং করেন না। উনি বলতেন নতুন সিজন করলে আমাকে কিন্তু রাখবা অমি।”

দুজনের হাসিমুখের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ গুণী এই অভিনেত্রীকে নিয়ে শেষে অমি আরো বলেন,“আজ সকালে আপার মৃত্যুর খবর পেয়ে সত্যি মনটা খুব খারাপ হয়ে যায়। যদি ‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন করি আমরা সবাই আপাকে খুব মিস করবো। পুরো ব্যাচেলর পয়েন্ট টিম তাকে সবসময় গভীর শ্রদ্ধাভরে স্মরণ করবে। আমরা তার মৃত্যুতে শোকাহত। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন এই দোয়া করি।”

হার্ট অ্যাটাক করে সদ্যই রাজধানীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুলশান আরা। সেখানেই লাইফ সাপোর্টে ছিলেন নাাটকের জনপ্রিয় এই মুখ। মঙ্গলবার ভোর ৬টা ৪০ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Tags: কাজল আরেফিন অমিকাবিলাগুলশান আরা আহমেদচেয়ারম্যাননাটকব্যাচেলর পয়েন্টলিড বিনোদনশোকসিনেমা
Previous Post

একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি: আলী রিয়াজ

Next Post

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যেদিন বাংলাদেশে আসছে ভারত

Next Post
বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলতে যেদিন বাংলাদেশে আসছে ভারত

চালের ধান থেকে তৈরি ভাতের ছবি, বাংলাদেশি খাদ্য সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

দুই সপ্তাহের মধ্যে চালের দাম কমবে: বাণিজ্য উপদেষ্টা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT