চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিসিবিতে দুর্নীতি দমন কমিশনের অভিযান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 15, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের লোগো, টার্গেট ক্রিকেটের উন্নয়ন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) দুর্নীতি বিরোধী অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে অভিযান পরিচালনা করেন কমিশনের তিন সদস্য। পরে সংবাদ সম্মেলনে অভিযানের কারণ ব্যাখ্যা করেন তারা। বিসিবি থেকে সবধরনের সহযোগিতার কথা জানানো হয়েছে দুদককে।

বিসিবিতে তিনটি অভিযোগ নিয়ে অভিযান পরিচালনার কথা বলেছেন দুদক সদস্যরা। এগুলো হল- ক্রিকেটে বিভিন্ন লিগের বাছাই প্রক্রিয়ায় দুর্নীতির মাধ্যমে অর্থ উপার্জন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) টিকিট বিক্রির আয়ের সাথে অসঙ্গতি এবং মুজিব শতবর্ষের অর্থ আত্মসাৎ সম্পর্কিত।

দুদকের পক্ষে জানানো হয়েছে, বিসিবির বিভিন্ন লিগের বাছাই ও আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বিশেষ করে ২০২৩ সালের তৃতীয় বিভাগ কোয়ালিফায়ার আসরের বাছাই নিয়ে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। ওই বছর অংশগ্রহণ ফি ধরা হয়েছিল ৫ লাখ টাকা, অংশ নেয় ২-৩টি দল। কিন্তু এবছর ফি কমিয়ে ১ লাখ টাকা করলে ৬০টি দল আবেদন করে।

এছাড়া বিপিএলের টিকিট বিক্রির আয় নিয়ে অসঙ্গতির বিষয়টিও নজরে এসেছে দুদকের। গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিপিএলের তৃতীয় থেকে দশম আসর পর্যন্ত বিসিবি টিকিট বিক্রির মাধ্যমে মোট ১৫ কোটি টাকা আয় দেখিয়েছে। কিন্তু ১১তম আসরে সরাসরি নিজেরা টিকিট বিক্রি করে আয় দেখিয়েছে প্রায় ১৩ কোটি টাকা। এত বড় পার্থক্যও দুদকের তদন্তের আওতায় রয়েছে।

Tags: দুদকবিপিএলবিসিবিলিড স্পোর্টস
Previous Post

আইসিবিসি’র মাধ্যমে শিশুদের নির্ভয়ে বেড়ে ওঠার পরিবেশ নিশ্চিত করা হচ্ছে

Next Post

একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি: আলী রিয়াজ

Next Post
নির্বাচনী পরিকল্পনা নিয়ে আলোচনা করছে রাজনৈতিক নেতারা. Channel i News - চ্যানেল আই নিউজ

একটি জাতীয় সনদ তৈরি করতে সকলেই চেষ্টা করছি: আলী রিয়াজ

বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী ‘কাবিলার মা’ সিনেমার প্রচারণায় ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

“নায়ক-নায়িকাদের রেখে ‘কাবিলার মা’ আসছে বলে সবাই তাকে দেখতে আসতেন”

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT