চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েটের ৩৭ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার, ২ মে খুলছে হল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:25 পূর্বাহ্ন 15, এপ্রিল 2025
in - টপ লিড নিউজ, শিক্ষা
A A
KUET campus entrance sign on a sunny day with trees in the background. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে। সেইসঙ্গে এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে, যাতে তারা তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের ১০১তম জরুরি সিন্ডিকেট সভায় সোমবার (১৪ এপ্রিল) রাতে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা ডিভিশনের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত জনসংযোগ কর্মকর্তা শাহেদুজ্জামান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১৮ ও ১৯ ফেব্রুয়ারির দুঃখজনক ঘটনার পর ১৯ ফেব্রুয়ারির ৯৮তম জরুরি সিন্ডিকেট সভায় একটি তদন্ত কমিটি গঠিত হয়। ওই তদন্ত কমিটির প্রতিবেদন সম্প্রতি সিন্ডিকেট সভায় সিলগালা অবস্থায় উপস্থাপন করা হয় এবং তা গ্রহণ করা হয়।

তদন্তে দায়ী হিসেবে চিহ্নিত ৩৭ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সেইসঙ্গে এ বিষয়টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শৃঙ্খলা কমিটির কাছে পাঠানো হয়েছে, যাতে তারা তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারে।

এদিকে, প্রশাসনের এ সিদ্ধান্তে সন্তুষ্ট নয় আন্দোলনরত শিক্ষার্থীরা। হল খুলে না দেওয়া পর্যন্ত তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। রোববার (১৩ এপ্রিল) বিকেল ৩টা থেকে তারা এ কর্মসূচি শুরু করেছেন।

উল্লেখ্য, ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিকে কেন্দ্র করে গত ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের নেতাকর্মী ও স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে শতাধিক মানুষ আহত হন। এর জেরে ২৫ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়।

সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২ মে থেকে কুয়েটের সকল আবাসিক হল খুলে দেওয়া হবে এবং ৪ মে থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় চালু হবে।

Tags: কুয়েটখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মারা গেছেন 

Next Post

৬ নারী নিয়ে ব্লু অরিজিনের সফল মহাকাশ যাত্রা

Next Post
চারজন নারী নভোচারী ব্লু অরিজিনের মহাকাশযাত্রার জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

৬ নারী নিয়ে ব্লু অরিজিনের সফল মহাকাশ যাত্রা

কফিশপে নারীর গায়ে হাত তোলার ঘটনা ভাইরাল, ভিডিওতে দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কফিশপে নারীর গায়ে হাত তোলার ঘটনা ভাইরাল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT