চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে আইরিশ মেয়েরা

মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:41 অপরাহ্ন 13, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে উল্লাস করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের বাছাইয়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ডের মেয়েরা। আগে ব্যাট করে আইরিশ মেয়েরা ৮ উইকেট হারিয়ে তুলেছে ২৩৫ রান। টানা দ্বিতীয় ম্যাচে জিততে নিগার সুলতানা জ্যোতিদের সাড়ে চারের বেশি রানরেটে করতে হবে ২৩৬ রান।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামেন নিগার সুলতানা জ্যোতিরা। টসে জিতে আগে ব্যাট করতে নামা আয়ারল্যান্ডের মেয়েরা শুরুটা ভালো করেন। আইরিশ ওপেনার সারা ফোর্বস দ্রুত ফিরে গেলেও হাল ধরেন গ্যাবি লুইস ও এমি হান্টার। তাদের ৫০ রানের জুটিতে ভালোভাবে ঘুরতে থাকে আইরিশদের রানের চাকা।

দ্বিতীয় উইকেট জুটির লুইস আউট হওয়ার পর হাল ধরেন লরা ডিলেনি ও ওরলা পেন্ডারগ্যাস্ট। চতুর্থ উইকেট জুটিতে ছুটতে থাকে রানের ফোরারা, ৮৯ বলে ৭২ রানে এসে থামে জুটি। ৬৪ বলে ৪১ করে রাবেয়ার বলে কাটা পড়েন ওরলা। থেমে যাননি ডিলেনি, ৫৫ বলে তুলে নেন ক্যারিয়ারের চতুর্থ ফিফটি এবং থামেন ইনিংস সর্বোচ্চ ৭৫ বলে ৬৩ রানে।

শেষদিকে আর্লিন কেলির অপরাজিত ১৭ বলে ২৪ রানের ক্যামিওতে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেটে ২৩৫ রানে থামে আয়ারল্যান্ড। স্পিনার রাবেয়া খান ১০ ওভারে ৩৯ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ফাহিমা খাতুন নিয়েছেন ২টি উইকেট ও জান্নাতুল ফেরদৌসের পকেটে ঢুকেছে একটি।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Tags: আয়ারল্যান্ডজ্যোতিডিলেনিপাকিস্তানফাহিমাবাংলাদেশবিসিবিরাবেয়া
Previous Post

ইটিভি দখলে নিয়ে লুটপাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: ইটিভি চেয়ারম্যান

Next Post

মা শর্মিলার ক্যান্সার প্রসঙ্গে মুখ খুললেন সোহা

Next Post
সোহা মা শর্মিলার ক্যান্সার প্রসঙ্গে কথা বলছেন, পরিবারের সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মা শর্মিলার ক্যান্সার প্রসঙ্গে মুখ খুললেন সোহা

বাংলাদেশের রাস্তায় একজন ব্যক্তি বসে আছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রাস্তায় বের হলে দর্শক আমাকে 'দেনা পাওনা' নাটকের হোসেন নামে ডাকে 

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT