চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাওয়ার আগে ম্যানসিটিকে যে উপহার দিতে চান ডি ব্রুইন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 13, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ডি ব্রুইন ম্যানচেস্টার সিটির জার্সিতে মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার যোগ্যতা আর্জনের শঙ্কা ধাওয়া করে চলেছে ম্যানচেস্টার সিটিকে। ইউরোপসেরার মঞ্চে খেলতে মৌসুমের বাকি ৬ ম্যাচে জয়ের বিকল্প নেই সিটিজেনদের। এমন বাস্তবতায় সবশেষ ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২ গোল হজম করে বসেছিল পেপ গার্দিওলার দল। সেখান থেকে কেভিন ডি ব্রুইনের গোলে ঘুরে দাঁড়ায়। শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছেড়েছে। মিডফিল্ডার ডি ব্রুইন বলছেন, যাওয়ার আগে ম্যানসিটিকে ‘উপহার’ হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে রেখে বিদায় নিতে চান।

কদিন আগে ডি ব্রুইন জানিয়েছেন, চলতি মৌসুমের পর সিটি জার্সিতে আর দেখা যাবে না তাকে। ২০১৫ সালে ভল্ফসবুর্গ থেকে সিটিতে যোগ দিয়ে অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। ক্লাবটির শীর্ষ পর্যায়ে উঠে আসা এবং এতো সাফল্য অর্জনের পেছনে অনেক অবদান আছে বেলজিয়ান তারকার।

শুরুতে ২-০তে পিছিয়ে পড়া ম্যাচে শেষপর্যন্ত ৫-২তে জিতেছে ম্যানসিটি। লিগ টেবিলে এক লাফে দুধাপ এগিয়ে এসেছে পেপ গার্দিওলার দল। ৩২ ম্যাচে ১৬ জয় ও ৭ ড্রয়ে ৫৫ পয়েন্ট চারে তারা। উজ্জ্বল হয়েছে চ্যাম্পিয়ন্স লিগের পরের আসরে খেলার সম্ভাবনাও।

প্যালেসের বিপক্ষে দারুণ জয়ের পর সিটি অধ্যায় কীভাবে শেষ করতে চান প্রশ্নে ৩৩ বর্ষী ডি ব্রুইন বলেছেন, ‘এই দলকে চ্যাম্পিয়ন্স লিগে রেখেই চলে যেতে চাই, কারণ এটা তাদের প্রাপ্য। আমরা নয়-দশ বছর ধরে চ্যাম্পিয়ন্স লিগে খেলছি, যতদিন এখানে আছি। তাই আশা করি, আগামী বছরও দলকে সেখানে নিয়ে যেতে পারব আমরা। আর সবসময় যেভাবে খেলেছি সেভাবে ভালো ফুটবল খেলার চেষ্টা করব।’

‘আমার মনে হয়, শুরুটা ভালো করেছিলাম আমরা, কয়েকটি সুযোগও পেয়েছিলাম। হুট করে ২-০ গোলে পিছিয়ে পড়লাম। এটা ৩-০ ব্যবধানও হতে পারত। আমরা ভালো জবাব দিয়েছি। সামগ্রিকভাবে বেশ ভালো খেলেছি, তবে আমরা তাদের সুযোগ দিয়েছি এবং তারা সেটা কাজে লাগাতে ঝাঁপিয়ে পড়েছিল। আমাদের প্রতিক্রিয়া সত্যিই ভালো ছিল এবং শেষপর্যন্ত মনে করি জয়টি আমাদের প্রাপ্য ছিল।’

Tags: ইপিএলক্রিস্টাল প্যালেসগার্দিওলাডি ব্রুইনম্যানচেস্টার সিটিলিড স্পোর্টস
Previous Post

‘ব্যাচেলর পয়েন্ট’-এর নতুন সিজন চেয়ে দেড় লক্ষাধিক দর্শকের মন্তব্য!

Next Post

সম্প্রীতি বজায় রাখতে যা প্রয়োজন সেনাবাহিনী করতে প্রস্তুত: সেনাপ্রধান

Next Post
সেনাপ্রধানের সম্প্রীতি ও শান্তির বার্তা প্রদান. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রীতি বজায় রাখতে যা প্রয়োজন সেনাবাহিনী করতে প্রস্তুত: সেনাপ্রধান

গাজার ধ্বংসস্তূপের মধ্যে একজন ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ভবনের ধ্বংসাবশেষের পাশে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার হাসপাতালে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT