চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পিছিয়ে পড়া দলকে জিতিয়ে রোনালদো বললেন, ‘এভাবেই আমরা জিতি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:47 পূর্বাহ্ন 13, এপ্রিল 2025
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, বাংলাদেশি ফুটবল দল. Channel i News - চ্যানেল আই নিউজ

গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগের ম্যাচে জোড়া গোলের পর আল রিয়াদের বিপক্ষেও জোড়া গোলের দেখা পেয়েছেন পর্তুগিজ মহাতারকা। এদিন পিছিয়ে পড়েও রোনালদোর নৈপুণ্যে ঘুরে দাঁড়িয়ে দারুণ এক জয় তোলে আল নাসের। জয়ে দুইয়ে থাকা আল হিলালের সঙ্গে ব্যবধান কমিয়ে এক পয়েন্টে নিয়ে এসেছে তারা। রোনালদোও এক হাজার গোলের পথে এগিয়ে গেলেন আরেকটু।

আল-আওয়াল পার্কে শনিবার রাতে সৌদি প্রো লিগের ম্যাচে আল রিয়াদকে ২-১তে হারিয়েছে আল নাসের। প্রথমার্ধে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ফাইজ সেলেমানির গোলে পিছিয়ে পড়ার পর ৫৬ ও ৬৪ মিনিটে দুই গোল করে আল নাসেরকে জয় এনে দেন সিআর সেভেন। জয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে উচ্ছ্বসিত রোনালদো একটি পোস্টে লিখেছেন, ‘এভাবেই আমরা জিতি।’

চলতি মৌসুমে লিগে ২৬ ম্যাচে ২৩ গোল করেছেন রোনালদো। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ৩টি। হাজার গোলের দিকে ছুটে চলা রোনালদোর ক্যারিয়ারে সর্বমোট গোল দাঁড়াল ৯৩৩টি। এক হাজার থেকে আর ৬৭ গোল দূরে দাঁড়িয়ে পর্তুগিজ মহাতারকা।

আল রিয়াদকে হারিয়ে ২৭ ম্যাচে ১৭ জয় ও ৬ ড্রয়ে ৫৭ পয়েন্ট নিয়ে তিনে আছে আল নাসের। সমান ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল। শীর্ষে থাকা আল ইত্তিহাদ সমান ম্যাচে ৬৫ পয়েন্ট অর্জন করেছে।

Tags: আল-নাসেরমানেরোনালদোলিড স্পোর্টসসৌদি প্রো লিগ
Previous Post

ট্রাম্পের শুল্কনীতি থেকে বাদ পড়েছে মোবাইল-কম্পিউটার

Next Post

নববর্ষের অনুষ্ঠান ঘিরে প্রায় আড়াই হাজার সদস্য মোতায়েন: র‍্যাব ডিজি

Next Post
র‍্যাব ডিজি সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন, চারজন পুলিশ কর্মকর্তা পাশে।. Channel i News - চ্যানেল আই নিউজ

নববর্ষের অনুষ্ঠান ঘিরে প্রায় আড়াই হাজার সদস্য মোতায়েন: র‍্যাব ডিজি

ডিএমপি কমিশনারের সংবাদ সম্মেলন, আগুন দাঙ্গা ও নিরাপত্তা বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন দেয়া দুষ্কৃতকারীকে শোভাযাত্রার আগেই গ্রেপ্তার করা হবে: ডিএমপি কমিশনার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT