চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে জয়ের পর আয়ারল্যান্ড পরীক্ষা বাংলাদেশের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:36 পূর্বাহ্ন 13, এপ্রিল 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ক্রিকেট দলের খেলোয়াড়রা আনন্দিত ও উল্লসিত. Channel i News - চ্যানেল আই নিউজ

রেকর্ড জয়ে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে যাত্রা শুরু করেছে বাংলাদেশ। জয়ের ধারার লক্ষ্যে রোববার দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের মুখোমুখি হবে টিম টাইগ্রেস। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় মাঠে নামবে নিগার সুলতানা জ্যোতির দল।

লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশন মাঠে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ১৭৮ রানের রেকর্ড ব্যবধানে হারায় থাইল্যান্ডের মেয়েদের। ওয়ানডে ইতিহাসে রানের দিক থেকে এটি লাল-সবুজের মেয়েদের সর্বোচ্চ ব্যবধানে জয়।

থাইল্যান্ডের বিপক্ষে বহু রেকর্ড গড়েছে বাংলাদেশ। ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহ, দেশের হয়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড এবং দলের দুই স্পিনার ফাহিমা খাতুন ও জান্নাতুল ফেরদৌস মিলে প্রতিপক্ষের ১০ উইকেট শিকার করেন। মেয়েদের ওয়ানডে ক্রিকেটে একই ইনিংসে দুই বোলারের ৫ উইকেট নেয়ার ঘটনা এটিই প্রথম।

দারুণ জয়ে বাছাই পর্ব শুরু করতে পেরে অধিনায়ক জ্যোতি বলেছেন, ‘টুর্নামেন্টের প্রথম ম্যাচেই জয়। দলের জন্য অবদান রাখতে পেরে অনেক ভালো লাগছে। আশা করি, দলের পারফরমেন্স অব্যাহত থাকবে। জয়ের ধারা অব্যাহত রাখার লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচ খেলতে নামব আমরা।’

বাছাইপর্বের শুরুটা ভালো হয়নি আয়ারল্যান্ডের। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক পাকিস্তানের কাছে ৩৮ রানে হারে তারা। প্রথমে ব্যাট করে ২১৭ রানে গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সব উইকেট হারিয়ে ১৭৯ রানের বেশি তুলতে পারেনি আইরিশরা।

ভারতের মাটিতে চলতি বছরের নভেম্বরে হবে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ। ৬ দলের বাছাইপর্ব শেষে সেখানে জায়গা করে নেবে দুদল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির বাছাইপর্বে প্রতিটি দল একে অন্যের মুখোমুখি হবে। প্রতিটি ম্যাচই গুরুত্বপূর্ণ। বাছাইপর্বে প্রতিপক্ষ হিসেবে বাংলাদেশের পরের ম্যাচগুলো ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান ও স্কটল্যান্ডের সঙ্গে। ১৫ তারিখে স্কটল্যান্ড, ১৭ তারিখে ওয়েস্ট ইন্ডিজ এবং ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে নামবেন জ্যোতি-নাহিদারা।

Tags: জ্যোতিনাহিদাপাকিস্তানবাংলাদেশমেয়েদের ওয়ানডে বিশ্বকাপলিড স্পোর্টস
Previous Post

শ্রীমঙ্গলে চা জনগোষ্ঠীর ফাগুয়া উৎসব

Next Post

ট্রাম্পের শুল্কনীতি থেকে বাদ পড়েছে মোবাইল-কম্পিউটার

Next Post
ট্রাম্পের শুল্কনীতি নিয়ে আলোচনা করছে সাংবাদিকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের শুল্কনীতি থেকে বাদ পড়েছে মোবাইল-কম্পিউটার

ফুটবল খেলোয়াড়রা গোল উদযাপন করছে, বাংলাদেশি ফুটবল দল. Channel i News - চ্যানেল আই নিউজ

পিছিয়ে পড়া দলকে জিতিয়ে রোনালদো বললেন, ‘এভাবেই আমরা জিতি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT