চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধুলিঝড়ে দিল্লি বিমানবন্দরে ৫০ ফ্লাইট বিলম্ব, বহু যাত্রীর দুর্ভোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:32 অপরাহ্ন 12, এপ্রিল 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ধুলিঝড়ের কারণে দিল্লি বিমানবন্দরে বেশ কয়েকটি ফ্লাইট বিলম্বিত. Channel i News - চ্যানেল আই নিউজ

তীব্র ধুলিঝড় এবং দমকা হাওয়ার কারণে দিল্লি বিমানবন্দরের কমপক্ষে ৫০টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ২৫টি ফ্লাইট অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঘটনার পর বিমানবন্দরে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী দীর্ঘ সময় অপেক্ষা করতে বাধ্য হন।

আজ ১২ এপ্রিল শনিবার প্রকাশিত একটি প্রতিবেদনে এনডিটিভি জানিয়েছে, শুক্রবার সন্ধ্যায় দিল্লি এবং আশেপাশের এলাকায় এক শক্তিশালী ধুলিঝড় আছড়ে পড়ে, যার প্রভাব পড়ে দিল্লি বিমানবন্দরের ফ্লাইট পরিচালনায়।

একজন যাত্রী জানান, আমাদের শ্রীনগর থেকে দিল্লি হয়ে মুম্বাই যাওয়ার কানেক্টিং ফ্লাইট ছিল। আমাদের ফ্লাইট দিল্লিতে সন্ধ্যা ৬টার দিকে নামার কথা থাকলেও ঝড়ের কারণে সেটি চণ্ডীগড় ঘুরিয়ে দেওয়া হয়। পরে রাত ১১টায় দিল্লিতে নিয়ে আসা হয়। এরপর আমাদের মধ্যরাতে অন্য একটি ফ্লাইটে উঠতে বলা হয়। আমরা প্রায় ৪ ঘণ্টা বিমানে বসে ছিলাম, তারপর আবার নামিয়ে সিকিউরিটি চেকের মধ্য দিয়ে যেতে বলা হয়। এখন সকাল ৮টা, আমরা এখনও বিমানবন্দরে অপেক্ষা করছি। ফ্লাইট এখনও ছাড়েনি।

একই ফ্লাইটে থাকা ৭৫ বছর বয়সি এক হুইলচেয়ার-নির্ভর নারী বলেন, আমরা ১২ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে আছি। দিল্লিতে ঝড়ের কারণে নামতে পারিনি, কিন্তু রাত ১১টা থেকে আমরা দিল্লি বিমানবন্দরে অপেক্ষা করছি।

অনেক যাত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। একজন লিখেছেন, বিশ্বমানের আন্তর্জাতিক বিমানবন্দর বলা হলেও, বাস্তবে এটি একটি বাসস্ট্যান্ডের থেকেও খারাপ। অন্য এক যাত্রী লেখেন, আমাদের ফ্লাইট ৬ বার রিস্কেডিউল করেছে। ৬ ঘণ্টা ধরে আমরা অপেক্ষা করছি। আরেকজন বলেন, দিল্লি থেকে এক ফ্লাইট এখনও ছাড়েনি, যাত্রীদের বোর্ড করিয়ে দু’ঘণ্টা বসিয়ে রাখা হয়েছে। নিয়ম অনুযায়ী ২ ঘণ্টার বেশি বিলম্ব হলে খাবার দেওয়ার কথা, কিন্তু সেটিও মেলেনি।

এয়ার ইন্ডিয়া তাদের এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দিল্লিগামী ও দিল্লি থেকে ছাড়ার অনেক ফ্লাইট ঝড়ের কারণে বিলম্বিত বা অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। তারা যাত্রীদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়েছে। ইন্ডিগো ও স্পাইসজেটও জানিয়েছে, আবহাওয়ার কারণে তাদের বেশ কিছু ফ্লাইটে প্রভাব পড়েছে।

ভারতের আবহাওয়া দপ্তর দিল্লিতে আজকের জন্য বিদ্যুৎ ও ঝড়ের জন্য ‘কমলা সতর্কতা’ জারি করেছে। শহরের বিভিন্ন অংশে ঝড়ের কারণে গাছের ডাল ভেঙে পড়ে রাস্তা ও গাড়ির ক্ষতি হয়েছে। নরেলা, বাওয়ানা, বাদলি ও মঙ্গোলপুরী-সহ দিল্লি-এনসিআরের অনেক অংশে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়েছে।

Tags: দিল্লি বিমানবন্দরধুলিঝড়
Previous Post

গানে ট্রেন্ডিংয়ে শীর্ষে ‘চাঁদ মামা’, পাঁচের মধ্যে ‘কন্যা’!

Next Post

পিএসএলে অভিষেকের আগেই দেশে ফিরছেন লিটন

Next Post
লিটন দাস বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ব্যাটসম্যান. Channel i News - চ্যানেল আই নিউজ

পিএসএলে অভিষেকের আগেই দেশে ফিরছেন লিটন

বর্ষবরণে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্টের শিল্পীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বর্ষবরণে সোহরাওয়ার্দী উদ্যানে কনসার্ট, শিল্পী কারা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT