চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পুকুরে মাছ ধরতে নেমে যুবকের মৃত্যু

শফিউল বারী রাসেল by শফিউল বারী রাসেল
9:59 পূর্বাহ্ন 12, এপ্রিল 2025
in - সেমি লিড, জনপদ, জয়পুরহাট
A A
জনসমাগমের মধ্যে যুবকের মৃত্যু সংবাদে শোকপ্রকাশ. Channel i News - চ্যানেল আই নিউজ

জয়পুরহাটের কালাইয়ের পুনট দামপাড়া পুকুরে মাছ ধরতে নেমে মনোয়ার হোসেন (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সন্ধ্যায় ওই যুবকের মরদেহ উদ্ধার করে রাত সাড়ে ১১টার দিকে মৃতের স্বজনদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। মৃত মনোয়ার কালাই উপজেলার পুনট পূর্বপাড়া গ্রামের মৃত আফতাব আলীর ছেলে।

মনোয়ারের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে কালাই থানার অফিসার ইনচার্জ জাহিদ হোসেন জানান, শুক্রবার সকাল ১০টার দিকে ওই গ্রামের একটি সরকারি (খাস) পুকুরে কয়েকজন ব্যক্তির সঙ্গে মনোয়ার হোসেন মাছ ধরতে নামেন। মাছ ধরা শেষ হলে অন্যরা পুকুর থেকে উঠে গেলেও মনোয়ার পুকুরেই ছিলেন। সন্ধ্যা ৬টার দিকে মনোয়ারের মরদেহ পুকুরের এক কোণে ভাসতে দেখে স্থানীয় লোকজন ও মৃতের স্বজনরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ সেখানে গিয়ে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, এ ব্যাপারে কারও বিরুদ্ধে কোনো অভিযোগ না পাওয়ায় এবং স্বজন ও স্থানীয়দের প্রবল আপত্তির মুখে ময়নাতদন্ত ছাড়াই পুলিশ তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে। এ কারণে রাতেই পুলিশের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যু মামলা (ইউডি মামলা) করা হয়েছে।

Tags: যুবকের মৃত্যু
Previous Post

গাজায় ইসরাইলি হামলা বন্ধে জাতিসংঘ এবং ওআইসিকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি

Next Post

গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব

Next Post
সৌদি যুবরাজ ফিলিস্তিনের পক্ষে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজায় ফিলিস্তিনিদের উচ্ছেদের প্রস্তাব প্রত্যাখ্যান করল সৌদি আরব

পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা জমা. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগলা মসজিদের দানবাক্সে ২৮ বস্তা টাকা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT