চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২তম দিনেও চলছে ‘বরবাদ’ ঝড়, সারাদেশে হাউজফুল!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:43 অপরাহ্ন 11, এপ্রিল 2025
in বিনোদন
A A
সিনেমা হলে দর্শকদের ভিড়, সিনেমা দেখছেন দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদে মুক্তি পাওয়া ‘বরবাদ’ ১২তম দিনেও সারাদেশে হাউজফুল যাচ্ছে। সিনেপ্লেক্সে শুক্রবার ৩৭ টি শো চলছে এবং ব্লকবাস্টার, লায়নসহ অন্যান্য মাল্টিপ্লেক্স মিলিয়ে ৭২টি শো সবগুলো হাউজফুল যাচ্ছে। পাশাপাশি সিঙ্গেলস্ক্রিন মিলে প্রায় ৪৪০ শো চলছে।

এত শো থাকার পরেও দর্শক টিকেট পাচ্ছেন না! অনেকে সিনেপ্লেক্সের ওয়েব সাইটে গিয়ে অগ্রিম টিকেট কাটতে না পেরে হতাশ হচ্ছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখছেন। মিরপুরের ইব্রাহিম খান লিখেছেন, গতকাল বরবাদের টিকেট পাইনি, আজ শুক্রবারও পেলাম না।

চট্টগ্রামের আবুল কালাম নামে একজন লিখেছেন, আফসোস আজকেও বরবাদের কোন টিকিট পেলাম না। চট্টগ্রামের সুগন্ধা, সিনেপ্লেক্স কোনো হলে পেলাম না, সব টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে। আহমেদ সুজন লিখেছেন, ঢাকায় সিনেপ্লেক্সে কোনো শাখায় বরবাদের টিকেট না পেয়ে মধুমিতায় বিকেলে শো দেখতে এসেছি। এখানে শো শুরু আগে কাউন্টার থেকে বলেছে টিকেট শেষ। পরে ব্ল্যাকে বেশি টাকায় টিকেট নিয়েছি।

‘বরবাদ’ প্রযোজক শাহরিন আক্তার সুমি চ্যানেল আই অনলাইনকে বলেন, সিনেপ্লেক্সে দর্শক টিকেটের জন্য ঘুরছে, অনলাইনেও পাচ্ছে না। সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে লেখালিখি হচ্ছে আমি দেখেছি। সিনেপ্লেক্সও এ বিষয়টি অবগত। ‘বরবাদ’ দর্শক চাহিদায় যেভাবে শো বাড়ানো উচিত, সেভাবে বাড়ানো হচ্ছে না। অন্যান্যবার দেখেছি সপ্তাহের সবচেয়ে বেশি দেখা সিনেমার লিস্ট ধারাবাহিকভাবে প্রকাশ করে। কিন্তু এবার করলো না। আসলে সিনেপ্লেক্সের সঙ্গে অন্য সিনেমা সংশ্লিষ্টদের ইন্টারন্যাল কিছু থাকলে সেখানে আমার বা আমার টিমের কিছু বলার নেই। আমি রিকোয়েস্ট করেও বলেছি, সিনেপ্লেক্সের ৭টি ব্রাঞ্চে কম করে হলেও ৭টি শো বাড়ান। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ আমার কথা রাখেনি।

সিনেপ্লেক্সে চলা ঈদের পাঁচ সিনেমার মধ্যে দর্শক চাহিদা তুঙ্গে থাকার পরেও কেন সিনেপ্লেক্সের ‘বরবাদ’র শো বাড়ছে না, জানতে সিনেপ্লেক্সের মিডিয়া ও মার্কেটিং ম্যানেজার মেজবাহ আহমেদের সঙ্গে যোগাযোগ করা হলে মুঠোফোনে তিনি চ্যানেল আই অনলাইনকে বলেন, দর্শকদের চাহিদা থাকলে আমরা কম দর্শক থাকা মুভির শো ড্রপ করে শিডিউলের বাইরে ইনস্ট্যান্ট চাহিদা থাকা মুভির শো বাড়িয়ে দেই। এমনকি হলিউড মুভিও কমিয়ে বাংলা মুভির শো বাড়িয়ে দেই। যেমন, আজ (শুক্রবার) বরবাদের ৩৯টি শো চলছে। আমরা চাই সব সিনেমা ভালো চলুক। বরবাদ নিয়ে দর্শকদের আগ্রহের কারণে প্রয়োজন হলে আমরা শো বাড়িয়ে দিচ্ছি। দর্শকদের চাহিদা ধরে রাখাটাও ব্যবসায়িক পলিসি। তাছাড়া সবারই বেশি শো-র চাহিদা থাকে। কিন্তু আমরা পলিসির বাইরে গিয়ে কিছু করতে পারি না। সিনেপ্লেক্স তার ব্যবসার দিক থেকে সবচেয়ে বেশি ট্রান্সপারেন্ট, ব্যবসাও দেয় সবচেয়ে বেশি।

এদিকে, দেশে সাড়া ফেলার পর ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি রিলিজ করছে। যেসব স্টেটে বাঙালী কমিউনিটি রয়েছে, শুরুতে সেসব স্থানের থিয়েটারগুলোকে চলবে ‘বরবাদ’। এ সিনেমার মাধ্যমে আন্তর্জাতিকভাবে ফিল্ম ডিসট্রিবিউশনে শুরু করলো শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।

এছাড়া আইটেম গানে পারফর্ম করেছেন ওপার বাংলার অভিনেত্রী নুসরাত জাহান। প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে জানানো হয়েছে, ঈদের প্রথম সাতদিনে দেশের প্রেক্ষাগৃহগুলো থেকে ‘বরবাদ’ ২৭ কোটি ৪৩ লাখ টাকার বিক্রি করে অপ্রত্যাশিত সাড়া পেয়েছে।

Tags: ফজলুর রহমান বাবুবরবাদমানব সাচদেভমিশা সওদাগরযীশু সেনগুপ্তলিড বিনোদনশহীদুজ্জামান সেলিমশেহরিন আক্তার সুমিশ্যাম ভট্টাচার্যস্টার সিনেপ্লেক্স
Previous Post

ফিলিস্তিনের কোন সেনাবাহিনী নেই কেন?

Next Post

রেলওয়ে ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানা হবে অ্যাসেম্বলি ওয়ার্কশপ: রেল উপদেষ্টা

Next Post
রেলওয়ে উপদেষ্টার সঙ্গে সাংবাদিকদের সাক্ষাৎকার নেন রেলমন্ত্রী. Channel i News - চ্যানেল আই নিউজ

রেলওয়ে ক্যারেজ ও ওয়াগন মেরামত কারখানা হবে অ্যাসেম্বলি ওয়ার্কশপ: রেল উপদেষ্টা

ক্রিস্টিয়ানো রোনালদো সিনেমায় অভিনয়রত, সঙ্গী কিংসম্যান নির্মাতা. Channel i News - চ্যানেল আই নিউজ

সিনেমায় রোনালদো, সঙ্গী ‘কিংসম্যান’ নির্মাতা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT