চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদ্যুৎ বিল বকেয়া নিয়ে কঙ্গনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:25 অপরাহ্ন 10, এপ্রিল 2025
in বিনোদন
A A
কঙ্গনা রাণৌত সানগ্লাস পরে সূর্য থেকে রক্ষা নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দিন দুয়েক আগেই কঙ্গনা রানাউত দাবি করেছিলেন তার মানালির বাড়িতে নাকি ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল এসেছে। যেখানে বাস করাই হয় না সেই বাড়ির এতটা বিদ্যুৎ বিল আসে কীভাবে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অভিনেত্রী।

একটি জনসভায় গিয়ে সরাসরি হিমাচলপ্রদেশের কংগ্রেস সরকারের দিকে আঙুল তোলেন। সে রাজ্যের সরকারকে নেকড়ের সঙ্গে তুলনা করেন তিনি।

এদিকে কঙ্গনার দাবি ডাহা মিথ্যা বলে মুখ খুললেন হিমাচল প্রদেশের ইলেকট্রিসিটি বোর্ডের সভাপতি সন্দীপ কুমার বেগন। এই গোটা ঘটনায় তিনি কঙ্গনাকে মিথ্যেবাদী তকমা দেন।

তিনি বলেন, ‘‘সম্প্রতি ম্যাডাম কঙ্গনা জানান তার বাড়ি ১ লক্ষ টাকার বিদ্যুৎ বিল এসেছে। যে বাড়িতে তিনি নাকি থাকেন না। এই পুরো বিষয়টির মধ্যে কোন সত্যতা নেই।’’

কঙ্গনার বাড়ির বিলের রশিদ প্রকাশ্যে এনে সভাপতি বলেন, “জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে বিল পরিশোধ না করায় ৯০ হাজার টাকার বিল পাঠানো হয়েছে ম্যাডামকে। দু’ মাসের বিল বাবদ হয়েছিল ৯০ হাজার টাকা। তবে নির্ধারিত সময়ের মধ্যে সেই বিল দিতে না পারায় ফাইন হিসেবে অতিরিক্ত ৩২,২৮৭ হাজার টাকা যুক্ত হয় তার সঙ্গে। দু’ মাসের বকেয়া টাকা-সহ অতিরিক্ত ফাইনের পুরো অঙ্ক যোগ করলে সেটা ৯১ হাজারের খানিক বেশি দাঁড়ায়। মোটেই ১ লক্ষ টাকা হয় না।

তাছাড়া, কঙ্গনা যদি সময়মতো বিদ্যুতের বিল মিটিয়ে দিতেন তাহলে তার কাছে ৫৫,০০০ টাকার বিলই যেত।” কঙ্গনার যে বাড়ির বিদ্যুতের বিল নিয়ে এত তরজা, সেটি সিমলা গ্রামে অবস্থিত। অভিনেত্রী বলেছিলেন, তিনি সেই বাড়িতে থাকেন না, তবে হিমাচল প্রদেশের ইলেকট্রিসিটি বোর্ডের দাবি, “৯৪.৮২ কিলোওয়াটের বিদ্যুৎ সরবরাহ করা হয় ওই বাড়িতে, যা সাধারণ গৃহস্থালি কানেকশনের তুলনায় প্রায় ১,৫০০ শতাংশ বেশি।” সেই প্রেক্ষিতেই এবার প্রশ্ন উঠেছে, ফাঁকা বাড়িতে এত কিলোওয়াটের বিদ্যুৎ সংযোগ কেন প্রয়োজন?

তার কথায়, ‘‘যদি তিনি জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের বিল সময়মতো দিয়ে দিতেন, তাহলে চলতি মাসে তার কাছে মোটে ৫৫,০০০ টাকার বিল আসত।’’ কঙ্গনার বাড়ির বিদ্যুতের বিল নিয়ে যে চর্চা শুরু হয়েছে তাতেই পাল্টা অভিনেত্রী কোন দাবি করেন কিনা সেটা সময় বলবে।

Tags: কঙ্গনা রানাউত
Previous Post

হৃদয় ছুঁয়েছে দর্শকদের, শিল্পীরা করলেন উদযাপন

Next Post

সন্দেহজনক সেই আউটের তদন্ত করবে বিসিবি

Next Post
ক্রিকেট খেলায় ব্যাটসম্যান ও উইকেটরক্ষক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সন্দেহজনক সেই আউটের তদন্ত করবে বিসিবি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি, রাস্তায় জল জমে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ধূলিঝড়ের পর রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT